Dhaka ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি হ্রাসে প্রয়োজন পূর্ব সতর্কীকরণ ও প্রাথমিক ব্যবস্থার উন্নয়ন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত না করায় বঞ্চনার অভিযোগ ও ক্ষোভ বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে আমীরে জামায়াত নিকলী থানার হাজতে পরোয়ানাভুক্ত আসামির মৃত্যু, আইনগত তদন্ত শুরু সারাদিনের প্রবল বর্ষণে কলকাতার জনজীবন বিপর্যস্ত, পথচলতি মানুষ বিপাকে ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের জানাজা আলহামদুলিল্লাহ,  ​মানবতার সেবায় আরেকটি ছোট্ট উদ্যোগ সফলভাবে সম্পন্ন হলো ভারী বর্ষণে খুলশীর লালখান বাজারে ঝুঁকিপূর্ণ পাহাড় ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করলেন সংসদ সদস্য: সাঈদ আল নোমান নেত্রকোনা পূর্বধলায় সংঘর্ষে উভয়পক্ষে আহত ১০, থানায় পাল্টাপাল্টি মামলা; গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের জানাজা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সাক্ষীর অভাবে থমকে যাওয়া বিচার: এক প্রতিবন্ধী পিতার আর্তনাদ ও আইনি লড়াই ত্যাগের ঘোষণা

  • Reporter Name
  • সময়: ০৯:৫০:৪০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৭৬ Time View

স্টাফ রিপোর্টার:

গুরুদাসপুর উপজেলার বামনকোলা গ্রামের শারীরিক প্রতিবন্ধী মো. মাসুদ রানা (সুমন) দীর্ঘদিনের আইনি লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বিজ্ঞ আমলী আদালত, গুরুদাসপুরে দায়ের করা সি.আর-৬৫১/২০২৪ (গুরু) মামলার মাধ্যমে নিজের পৈত্রিক ও ভোগদখলীয় জমিতে জোরপূর্বক অনুপ্রবেশ এবং ফসল নষ্টের বিচার চেয়েছিলেন তিনি।

দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৪২৭/৫০৬(II) ধারায় দায়ের করা মামলাটির তদন্তে প্রাথমিক সত্যতা মিললেও বিচারিক প্রক্রিয়ার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সাক্ষীদের নিরাপত্তা সংকট।

ঘটনার বিবরণ

মামলার আরজি ও ভুক্তভোগীর বয়ান অনুযায়ী, গত ৫ ডিসেম্বর ২০২৪ সকালে ১১ জন অভিযুক্ত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মাসুদ রানার জমিতে অনধিকার প্রবেশ করেন। এ সময় তারা জমিতে রোপণ করা খেজুরি কলাই ও খেসারি কলাই উপড়ে ফেলেন এবং কীটনাশক ছিটিয়ে ফসল নষ্ট করেন। এতে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী।

অভিযোগে আরও বলা হয়, বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

অভিযুক্তদের পরিচয়

মামলায় অভিযুক্ত ১১ জনই মশিন্দা শিকারপাড়া গ্রাম এলাকার বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন সোরাব মন্ডল, লতিফ মন্ডল, সরোয়ার মন্ডল, নূর মন্ডল, নিজাম মন্ডল, নাজিম মন্ডল, মিজান মন্ডল, নাজমুল মন্ডল, রিপন মন্ডল, কাশেম প্রামাণিক ও রাজু মন্ডল।

অসহায় এক পিতার আর্তনাদ

শারীরিক প্রতিবন্ধী মাসুদ রানার দুই সন্তান—সাদিয়া পারভীন মুক্তা ও আনাস ইকবাল আসিরও গুরুতর প্রতিবন্ধকতার শিকার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তার পক্ষে আইনি লড়াই চালিয়ে যাওয়া, সন্তানদের চিকিৎসা ও পড়াশোনার ব্যয় বহন করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।

নির্ধারিত দিনেও সাক্ষীরা আদালতে উপস্থিত না হওয়ায় হতাশা প্রকাশ করে তিনি জানান, আসামিদের হুমকির মুখে সাক্ষীরা প্রাণভয়ে আদালতে আসতে পারছেন না।

মাসুদ রানা বলেন, “নিজের অধিকার আদায়ের চেয়ে অন্যের জীবনের নিরাপত্তা আমার কাছে বড়। যে মামলা চালাতে গিয়ে নিরপরাধ সাক্ষীদের জীবন ঝুঁকিতে পড়ে, সে মামলা আমি আর চালাতে চাই না।”

আরও পড়ুনঃ  ‘প্রকৃতির জন্য শিশুরা’ সেমিনারে ১০টি করে বৃক্ষরোপণের শপথ

তিনি তার ও পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় নিউজ

চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি হ্রাসে প্রয়োজন পূর্ব সতর্কীকরণ ও প্রাথমিক ব্যবস্থার উন্নয়ন

সাক্ষীর অভাবে থমকে যাওয়া বিচার: এক প্রতিবন্ধী পিতার আর্তনাদ ও আইনি লড়াই ত্যাগের ঘোষণা

সময়: ০৯:৫০:৪০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

স্টাফ রিপোর্টার:

গুরুদাসপুর উপজেলার বামনকোলা গ্রামের শারীরিক প্রতিবন্ধী মো. মাসুদ রানা (সুমন) দীর্ঘদিনের আইনি লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বিজ্ঞ আমলী আদালত, গুরুদাসপুরে দায়ের করা সি.আর-৬৫১/২০২৪ (গুরু) মামলার মাধ্যমে নিজের পৈত্রিক ও ভোগদখলীয় জমিতে জোরপূর্বক অনুপ্রবেশ এবং ফসল নষ্টের বিচার চেয়েছিলেন তিনি।

দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৪২৭/৫০৬(II) ধারায় দায়ের করা মামলাটির তদন্তে প্রাথমিক সত্যতা মিললেও বিচারিক প্রক্রিয়ার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সাক্ষীদের নিরাপত্তা সংকট।

ঘটনার বিবরণ

মামলার আরজি ও ভুক্তভোগীর বয়ান অনুযায়ী, গত ৫ ডিসেম্বর ২০২৪ সকালে ১১ জন অভিযুক্ত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মাসুদ রানার জমিতে অনধিকার প্রবেশ করেন। এ সময় তারা জমিতে রোপণ করা খেজুরি কলাই ও খেসারি কলাই উপড়ে ফেলেন এবং কীটনাশক ছিটিয়ে ফসল নষ্ট করেন। এতে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী।

অভিযোগে আরও বলা হয়, বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

অভিযুক্তদের পরিচয়

মামলায় অভিযুক্ত ১১ জনই মশিন্দা শিকারপাড়া গ্রাম এলাকার বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন সোরাব মন্ডল, লতিফ মন্ডল, সরোয়ার মন্ডল, নূর মন্ডল, নিজাম মন্ডল, নাজিম মন্ডল, মিজান মন্ডল, নাজমুল মন্ডল, রিপন মন্ডল, কাশেম প্রামাণিক ও রাজু মন্ডল।

অসহায় এক পিতার আর্তনাদ

শারীরিক প্রতিবন্ধী মাসুদ রানার দুই সন্তান—সাদিয়া পারভীন মুক্তা ও আনাস ইকবাল আসিরও গুরুতর প্রতিবন্ধকতার শিকার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তার পক্ষে আইনি লড়াই চালিয়ে যাওয়া, সন্তানদের চিকিৎসা ও পড়াশোনার ব্যয় বহন করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।

নির্ধারিত দিনেও সাক্ষীরা আদালতে উপস্থিত না হওয়ায় হতাশা প্রকাশ করে তিনি জানান, আসামিদের হুমকির মুখে সাক্ষীরা প্রাণভয়ে আদালতে আসতে পারছেন না।

মাসুদ রানা বলেন, “নিজের অধিকার আদায়ের চেয়ে অন্যের জীবনের নিরাপত্তা আমার কাছে বড়। যে মামলা চালাতে গিয়ে নিরপরাধ সাক্ষীদের জীবন ঝুঁকিতে পড়ে, সে মামলা আমি আর চালাতে চাই না।”

আরও পড়ুনঃ  অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ