Dhaka ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রংপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষক সাময়িক বরখাস্ত ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারলে টেনে নামাবেন, আর রাজনীতি করব না” ‎— কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল শাহজীবাজার–গ্যাসফিল্ড সড়কে স্বস্তি, বাদশা কোম্পানির উদ্যোগে ভাঙা সড়কের গর্ত ভরাট, নিরাপদ চলাচলের ব্যবস্থা উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ রামুতে ট্রাকের চেসিসের গোপন গাদামে মিলল ১ লাখ ৩৮ হাজার ইয়াবা, আটক ১ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক ৩ অভিযানে ১৪ কেজি আইস, বিদেশি মদ ও ৫ হাজার ইয়াবা জব্দ কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা কালীগঞ্জের মথুরেশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সাপাহারে তেঘরিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৯:০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ Time View

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়”—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে তেঘরিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তেঘরিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।

মেলায় শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প, মডেল ও প্রদর্শনী উপস্থাপন করে। এসব প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চার সুযোগ সৃষ্টি হয়।

মেলার উদ্বোধন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নাজমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভুট্টু পাহান, শিক্ষানুরাগী আলমগীর হোসেন, সাবেক সহকারী প্রধান শিক্ষক ইসমাইল হোসেন এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশিদ।

মেলায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের প্রদর্শিত বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প দেখেন এবং তাদের সৃজনশীল কর্মকাণ্ডের প্রশংসা করেন। শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিচর্চায় আরও উৎসাহিত করার আহ্বান জানানো হয়।

পরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  ধোবাউড়ায় মামলার বাদীকে আসামিপক্ষের প্রাণনাশের হুমকির অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

রংপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষক সাময়িক বরখাস্ত

সাপাহারে তেঘরিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

সময়: ০৯:০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়”—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে তেঘরিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তেঘরিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।

মেলায় শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প, মডেল ও প্রদর্শনী উপস্থাপন করে। এসব প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চার সুযোগ সৃষ্টি হয়।

মেলার উদ্বোধন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নাজমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভুট্টু পাহান, শিক্ষানুরাগী আলমগীর হোসেন, সাবেক সহকারী প্রধান শিক্ষক ইসমাইল হোসেন এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশিদ।

মেলায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের প্রদর্শিত বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প দেখেন এবং তাদের সৃজনশীল কর্মকাণ্ডের প্রশংসা করেন। শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিচর্চায় আরও উৎসাহিত করার আহ্বান জানানো হয়।

পরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  ভোলাহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত