Dhaka ১১:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাড়ে ৫লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস ১৫ বছরে রেলপথে ১ হাজার ৩৩৪ দুর্ঘটনা, সংসদে জানালেন রেলমন্ত্রী বুড়িচংয়ে প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন-এর ২৭তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত ১৬ হাজার পিস ইয়াবা সহ আটক জামালপুর জেলা পুলিশ সুপারের আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত- হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন,আলহাজ্ব মোস্তাফিজুর রহমান সভাপতি,ইমরান সহ-সভাপতি,মোঃআঃ সবুর সদস্য সচিব নির্বাচিত শহীদ ও মুক্তিযোদ্ধার তালিকা রাজনৈতিকভাবে করা হয়েছিল, নির্ভুল তালিকা তৈরির কাজ চলছে: প্রধানমন্ত্রী তাহিরপুরে বালু লুট সম্পত্তি দখল চেষ্টা ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ধর্মপাশা থানার এসআই শরীফুল ইসলাম
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সাবেক রাষ্ট্রপতির বাড়ির রাস্তার জন্য হাওরের পরিবেশ ধ্বংস: রিজভী

  • Reporter Name
  • সময়: ০৭:১৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ১৫ Time View

চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, অতীতে উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে পরিবেশ ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে যাওয়ার জন্য হাওরের বুক চিরে রাস্তা নির্মাণ করায় স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হয়েছে।

রিজভীর ভাষ্য, পরিবেশের কথা বিবেচনা না করে অবকাঠামো নির্মাণ প্রকৃত উন্নয়ন নয়। তিনি আরও দাবি করেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণেও বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করা হয়েছিল এবং অপরিকল্পিত উন্নয়নের মাধ্যমে পরিবেশের ক্ষতি হয়েছে।

অনুষ্ঠানে ভূমি ও পার্বত্যবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দীন বলেন, খাল দখল করে স্থাপনা নির্মাণের কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হয়েছে। তিনি জানান, নদী ও খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চলছে এবং সরকার পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে।

এ সময় বন্যাদুর্গত মানুষের সহায়তায় ত্রাণ কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ  "তারাকান্দায় ভাতিজার হাতে চাচা খুন"
Tag :
জনপ্রিয় নিউজ

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাড়ে ৫লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস

সাবেক রাষ্ট্রপতির বাড়ির রাস্তার জন্য হাওরের পরিবেশ ধ্বংস: রিজভী

সময়: ০৭:১৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬