Dhaka ১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সুনামগঞ্জে নাগরিক তথ্য অধিকার ফোরামের ১২ উপজেলার কমিটি অনুমোদন

  • Reporter Name
  • সময়: ১২:১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৮ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক


তথ্য অধিকার আইন ২০০৯ এর সঠিক বাস্তবায়ন, জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণ এবং দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাওয়া সংগঠন ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলার ১২টি উপজেলার পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

জেলা কমিটির সভাপতি মো. মুজাহিদুল ইসলাম মজনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলার সকল উপজেলার নবগঠিত কমিটির অনুমোদন ঘোষণা করা হয়।

সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে তথ্য অধিকার আইনের ব্যবহার সম্পর্কে সচেতন করা, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর থেকে তথ্য প্রাপ্তিতে নাগরিকদের সহায়তা করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে গঠনমূলক সহযোগিতা বজায় রাখাই এই ফোরামের মূল লক্ষ্য।

এছাড়া আগামী দিনে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ এলাকায় তথ্য অধিকার আন্দোলনের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য নবগঠিত কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  ভোলাহাট উপজেলায় নবাগত ইউএনও মোঃ শাহিন আলম এর যোগদান
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

সুনামগঞ্জে নাগরিক তথ্য অধিকার ফোরামের ১২ উপজেলার কমিটি অনুমোদন

সময়: ১২:১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক


তথ্য অধিকার আইন ২০০৯ এর সঠিক বাস্তবায়ন, জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণ এবং দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাওয়া সংগঠন ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলার ১২টি উপজেলার পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

জেলা কমিটির সভাপতি মো. মুজাহিদুল ইসলাম মজনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলার সকল উপজেলার নবগঠিত কমিটির অনুমোদন ঘোষণা করা হয়।

সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে তথ্য অধিকার আইনের ব্যবহার সম্পর্কে সচেতন করা, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর থেকে তথ্য প্রাপ্তিতে নাগরিকদের সহায়তা করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে গঠনমূলক সহযোগিতা বজায় রাখাই এই ফোরামের মূল লক্ষ্য।

এছাড়া আগামী দিনে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ এলাকায় তথ্য অধিকার আন্দোলনের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য নবগঠিত কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল, নেতৃত্বে ভিপি আনসুর উদ্দিন