Dhaka ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রুকইয়াহ ও তদবীর শিক্ষা কোর্সের ৩৩তম ও VIP ব্যাচের সমাপনী মিলনমেলা অনুষ্ঠিত শরিফাতুন্নিছা মহিলা মাদরাসার জমি ক্রয়ে ১ লাখ টাকা অনুদান দিলেন শাইখ আব্দুল মাতীন আল আজহারী একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন পঞ্চবটি-মুক্তারপুর সড়কে সৌরবিদ্যুৎ, বছরে সাশ্রয় ৪৮ লাখ টাকা নকল সিগারেটে সাড়ে ৭২ কোটি ভ্যাট ফাঁকি, গোয়েন্দা জালে ভারগো টোব্যাকো পবিত্র মক্কা নগরীতে হামলা চালানো হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব ৫০তম পর্বে মোশাররফ-জুঁই-হাসানদের ‘এক পাতিলের সংসার’ কলেজে যাওয়ার কথা বলে বের হওয়ার পর নিখোঁজ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি স্থানীয় সরকার নির্বাচন: ১১৪ ভেন্যুতে পুলিশের প্রশিক্ষণ শুরু বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদের রাজশাহী মেডিকেলে মৃত্যু
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সুনামগঞ্জে পৃথক ডোবা থেকে নারী ও যুবকের মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • সময়: ১০:১৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৪ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে পৃথক দুটি ডোবা থেকে এক নারী ও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন ও শান্তিগঞ্জ উপজেলার কুতুবপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের একটি ডোবায় ভাসমান অবস্থায় খাইরুন নেছা (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ দেখতে পান স্থানীয়রা। তিনি দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মৃত মনফর আলীর স্ত্রী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করে।

অন্যদিকে, শান্তিগঞ্জ উপজেলার কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে সুমন দত্ত (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের কালিপুর গ্রামের প্রয়াত গুরুসদয় দত্তের ছেলে। গত শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। রোববার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। পৃথক দুই ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

বার্তা প্রেরক
সুনামগঞ্জ থেকে
মোঃ আফজাল হোসেন

আরও পড়ুনঃ  রাঙ্গাবালীতে সাগরে মাছ ধরতে গিয়ে গ্রাফির আঘাতে জেলের মৃত্যু
Tag :
জনপ্রিয় নিউজ

রুকইয়াহ ও তদবীর শিক্ষা কোর্সের ৩৩তম ও VIP ব্যাচের সমাপনী মিলনমেলা অনুষ্ঠিত

সুনামগঞ্জে পৃথক ডোবা থেকে নারী ও যুবকের মরদেহ উদ্ধার

সময়: ১০:১৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে পৃথক দুটি ডোবা থেকে এক নারী ও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন ও শান্তিগঞ্জ উপজেলার কুতুবপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের একটি ডোবায় ভাসমান অবস্থায় খাইরুন নেছা (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ দেখতে পান স্থানীয়রা। তিনি দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মৃত মনফর আলীর স্ত্রী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করে।

অন্যদিকে, শান্তিগঞ্জ উপজেলার কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে সুমন দত্ত (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের কালিপুর গ্রামের প্রয়াত গুরুসদয় দত্তের ছেলে। গত শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। রোববার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। পৃথক দুই ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

বার্তা প্রেরক
সুনামগঞ্জ থেকে
মোঃ আফজাল হোসেন

আরও পড়ুনঃ  সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল