Dhaka ০১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ছয় বছর ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ই-মেল, পরিচিতদের কাছে নানা অভিযোগ ও টাকা চাওয়ার বার্তা সামরিক স্থাপনা থেকে দূরে থাকার আহ্বান, হামলার ছবি-ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে প্রকাশে নিষেধ পে স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার, জানা গেল বিলম্বের কারণ দুবাইয়ে ৭৩ বাংলাদেশির সম্পদের তথ্য চাবে দুদক ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ হাইকোর্টের ঢাকা-মস্কো সংসদীয় সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ, রুশ রাষ্ট্রদূতের সঙ্গে মৈত্রী গ্রুপের বৈঠক কক্সবাজারে দীঘির নতুন লুক, ছবি প্রকাশের পর ভক্তদের প্রশংসা সরকারি হাসপাতাল থেকে দালালচক্র নির্মূলে কঠোর পদক্ষেপ: স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০ নিজ বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, ৩ বছরের কন্যাসহ জনপ্রিয় সংগীতশিল্পী খুন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সুনামগঞ্জে শ্রীকৃষ্ণ ও রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা

  • Reporter Name
  • সময়: ০৯:১৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

অখিল বিশ্ব-ব্রহ্মাণ্ডের অধিনায়ক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ আবির্ভাব তিথি এবং প্রাণেশ্বরী রাধারানীর শুভ আবির্ভাব তিথি মহোৎসব উপলক্ষে সুনামগঞ্জ শহরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১টায় শহরের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে ১২ দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানমালার উদ্বোধন হয়।

আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ কেন্দ্রীয় কমিটি এবং শ্রী অদ্বৈতভূমি সুনামগঞ্জ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সুনামগঞ্জের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণির প্রায় ৫ শতাধিক হিন্দু শিশু শিক্ষার্থী চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা হিমাদ্রি রায় প্রান্ত, সংগঠনের সভাপতি মহানামব্রত চক্রবর্তী, সাধারণ সম্পাদক কিরণ রায় বাপন, কোষাধ্যক্ষ বিজয় বণিক জয়।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ শিপন পাল, শুভ দাস, সৌরভ সরকার, কাব্য চন্দ, দিব্য বিনয় রায়, গৌরব রায়, হৃদয়, কৌশিক রায়, নিশা চন্দ, মাধুরী তালুকদার, সনি রায়, লিপি রায় ও অনিক প্রমুখ।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, শ্রীধাম বৃন্দাবনের শ্রীরাধাকুণ্ড তট নিবাসী ১০৮ পণ্ডিত শ্রীমৎ বৈষ্ণবপদ দাস বাবাজী মহারাজের সুনামগঞ্জে শুভাগমন উপলক্ষে সন্ধ্যায় বিশেষ ধর্মীয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। অনুষ্ঠান শেষে আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

আয়োজকরা জানান, ১২ দিনব্যাপী এই মহোৎসবে প্রতিদিন নামযজ্ঞ, গীতা পাঠ, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে জনগণকে একত্রিত করতে ১৯৭৮ সালে বিএনপি গঠন করেন: ফজলুল হক মিলন
Tag :
জনপ্রিয় নিউজ

ছয় বছর ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ই-মেল, পরিচিতদের কাছে নানা অভিযোগ ও টাকা চাওয়ার বার্তা

সুনামগঞ্জে শ্রীকৃষ্ণ ও রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা

সময়: ০৯:১৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

অখিল বিশ্ব-ব্রহ্মাণ্ডের অধিনায়ক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ আবির্ভাব তিথি এবং প্রাণেশ্বরী রাধারানীর শুভ আবির্ভাব তিথি মহোৎসব উপলক্ষে সুনামগঞ্জ শহরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১টায় শহরের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে ১২ দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানমালার উদ্বোধন হয়।

আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ কেন্দ্রীয় কমিটি এবং শ্রী অদ্বৈতভূমি সুনামগঞ্জ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সুনামগঞ্জের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণির প্রায় ৫ শতাধিক হিন্দু শিশু শিক্ষার্থী চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা হিমাদ্রি রায় প্রান্ত, সংগঠনের সভাপতি মহানামব্রত চক্রবর্তী, সাধারণ সম্পাদক কিরণ রায় বাপন, কোষাধ্যক্ষ বিজয় বণিক জয়।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ শিপন পাল, শুভ দাস, সৌরভ সরকার, কাব্য চন্দ, দিব্য বিনয় রায়, গৌরব রায়, হৃদয়, কৌশিক রায়, নিশা চন্দ, মাধুরী তালুকদার, সনি রায়, লিপি রায় ও অনিক প্রমুখ।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, শ্রীধাম বৃন্দাবনের শ্রীরাধাকুণ্ড তট নিবাসী ১০৮ পণ্ডিত শ্রীমৎ বৈষ্ণবপদ দাস বাবাজী মহারাজের সুনামগঞ্জে শুভাগমন উপলক্ষে সন্ধ্যায় বিশেষ ধর্মীয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। অনুষ্ঠান শেষে আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

আয়োজকরা জানান, ১২ দিনব্যাপী এই মহোৎসবে প্রতিদিন নামযজ্ঞ, গীতা পাঠ, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  আইডিয়াল কলেজ ধানমন্ডিতে একাদশে ভর্তি শুরু