Dhaka ০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রোহিঙ্গা সংকট ছাড়িয়েছে মানবিকতার গণ্ডি, যুক্ত হয়েছে নিরাপত্তা ও অভিবাসন উদ্বেগ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিদেশে পালানোর আশঙ্কা, যুবলীগের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও সুরক্ষা সংবিধানে নিশ্চিত করা হবে চাঁদা না পেয়ে পিস্তল তাক, পরে তিন রাউন্ড ফাঁকা গুলি বুড়িচংয়ের কংশনগর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি,দুই রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা খুলনায় তিন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা মসজিদের ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্পের সুপারিশ সংসদীয় কমিটির শিমু হত্যা মামলায় ময়নাতদন্তকারী চিকিৎসকের সাক্ষ্য, আত্মপক্ষ শুনানি ২৬ অক্টোবর চীন-ভারত-জাপান-কোরিয়ায় বাড়ছে রপ্তানি, এশিয়ায় নতুন সম্ভাবনা বাংলাদেশের
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সুস্থ জীবন গড়তে হাটবাজার-রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখার আহ্বান এমপি মনজুরুল ইসলামের

  • Reporter Name
  • সময়: ০৯:২৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ১৯ Time View

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি

জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গুসহ বিভিন্ন রোগের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট ধানহাটি, ভূমি অফিস, মাছ বাজার ও কাঁচাবাজার এলাকায় নিজ হাতে ঝাড়ু দিয়ে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

এ সময় কবিরাজহাটের ধানহাটি, ভূমি অফিস, মাছ বাজার ও কাঁচাবাজারের ব্যবসায়ী ও দোকান মালিকদের পরিচ্ছন্নতা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। এমপি মনজুরুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু আনুষ্ঠানিক অভিযান পরিচালনা করলেই হবে না; ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। একই সঙ্গে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, সবাই সচেতন ও দায়িত্বশীল হলে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিচ্ছন্নতা অভিযানে ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউর রহমান রাজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল, ভোগনগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী রুহুল আমিন বাবু, প্যানেল চেয়ারম্যান সাব্বির হোসেন রয়েল মেম্বার, সমাজসেবক আব্দুস সালাম এবং উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপনসহ স্থানীয় নেতাকর্মী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

পরে এক সৌজন্য সাক্ষাৎকারে এমপি মনজুরুল ইসলাম বলেন, দিনাজপুর-১ আসনের বীরগঞ্জ ও কাহারোল উপজেলার বিভিন্ন রাস্তা-ঘাট ও হাটবাজার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে স্থানীয় পর্যায়ে সমন্বিতভাবে কাজ করার কথাও জানান তিনি।

স্থানীয়দের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে বীরগঞ্জে জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ  ছোটদের মাঝে ফুটবল বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন ভূঁইয়া
Tag :
জনপ্রিয় নিউজ

রোহিঙ্গা সংকট ছাড়িয়েছে মানবিকতার গণ্ডি, যুক্ত হয়েছে নিরাপত্তা ও অভিবাসন উদ্বেগ

সুস্থ জীবন গড়তে হাটবাজার-রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখার আহ্বান এমপি মনজুরুল ইসলামের

সময়: ০৯:২৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি

জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গুসহ বিভিন্ন রোগের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট ধানহাটি, ভূমি অফিস, মাছ বাজার ও কাঁচাবাজার এলাকায় নিজ হাতে ঝাড়ু দিয়ে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

এ সময় কবিরাজহাটের ধানহাটি, ভূমি অফিস, মাছ বাজার ও কাঁচাবাজারের ব্যবসায়ী ও দোকান মালিকদের পরিচ্ছন্নতা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। এমপি মনজুরুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু আনুষ্ঠানিক অভিযান পরিচালনা করলেই হবে না; ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। একই সঙ্গে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, সবাই সচেতন ও দায়িত্বশীল হলে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিচ্ছন্নতা অভিযানে ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউর রহমান রাজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল, ভোগনগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী রুহুল আমিন বাবু, প্যানেল চেয়ারম্যান সাব্বির হোসেন রয়েল মেম্বার, সমাজসেবক আব্দুস সালাম এবং উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপনসহ স্থানীয় নেতাকর্মী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

পরে এক সৌজন্য সাক্ষাৎকারে এমপি মনজুরুল ইসলাম বলেন, দিনাজপুর-১ আসনের বীরগঞ্জ ও কাহারোল উপজেলার বিভিন্ন রাস্তা-ঘাট ও হাটবাজার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে স্থানীয় পর্যায়ে সমন্বিতভাবে কাজ করার কথাও জানান তিনি।

স্থানীয়দের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে বীরগঞ্জে জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে অসহায় ৬ পরিবারের মাঝে গরুর বাছুর বিতরণ