Dhaka ০৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
লালমনিরহাট সদরে প্রকল্পের রক্ষক যখন ভক্ষক, পিআইওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রোহিঙ্গা সংকট ছাড়িয়েছে মানবিকতার গণ্ডি, যুক্ত হয়েছে নিরাপত্তা ও অভিবাসন উদ্বেগ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিদেশে পালানোর আশঙ্কা, যুবলীগের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও সুরক্ষা সংবিধানে নিশ্চিত করা হবে চাঁদা না পেয়ে পিস্তল তাক, পরে তিন রাউন্ড ফাঁকা গুলি বুড়িচংয়ের কংশনগর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি,দুই রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা খুলনায় তিন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা মসজিদের ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্পের সুপারিশ সংসদীয় কমিটির শিমু হত্যা মামলায় ময়নাতদন্তকারী চিকিৎসকের সাক্ষ্য, আত্মপক্ষ শুনানি ২৬ অক্টোবর
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার বাংলাদেশি যুবক নিহত

  • Reporter Name
  • সময়: ০৮:০১:২৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২৩ Time View

মো. আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা)

সৌদি আরবের জুবাইল শহরে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) স্থানীয় সময় রাতে এ হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে।

নিহত সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবের জুবাইল শহরের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, সংসারের অভাব-অনটন দূর করে পরিবারের ভবিষ্যৎ স্বচ্ছল করার আশায় কয়েক বছর আগে সৌদি আরবে পাড়ি জমান সজিব। সেখানে তিনি একটি প্রতিষ্ঠানে কাজ করতেন।

সজিবের মৃত্যুর খবর দেশে থাকা পরিবারের সদস্যদের জানান সৌদি আরবে একই প্রতিষ্ঠানে কর্মরত তার সহকর্মী আল আমিন। খবরটি জানাজানি হলে বাগড়া গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্বজনরা দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

তারা সরকারি উদ্যোগে প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে মরদেহ দেশে এনে নিজ গ্রামের বাড়িতে দাফনের ব্যবস্থা করার আহ্বান জানান।

শশীদল ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ মামুন বলেন, সজিবের অকাল মৃত্যু এলাকার মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
Tag :
জনপ্রিয় নিউজ

লালমনিরহাট সদরে প্রকল্পের রক্ষক যখন ভক্ষক, পিআইওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার বাংলাদেশি যুবক নিহত

সময়: ০৮:০১:২৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

মো. আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা)

সৌদি আরবের জুবাইল শহরে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) স্থানীয় সময় রাতে এ হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে।

নিহত সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবের জুবাইল শহরের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, সংসারের অভাব-অনটন দূর করে পরিবারের ভবিষ্যৎ স্বচ্ছল করার আশায় কয়েক বছর আগে সৌদি আরবে পাড়ি জমান সজিব। সেখানে তিনি একটি প্রতিষ্ঠানে কাজ করতেন।

সজিবের মৃত্যুর খবর দেশে থাকা পরিবারের সদস্যদের জানান সৌদি আরবে একই প্রতিষ্ঠানে কর্মরত তার সহকর্মী আল আমিন। খবরটি জানাজানি হলে বাগড়া গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্বজনরা দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

তারা সরকারি উদ্যোগে প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে মরদেহ দেশে এনে নিজ গ্রামের বাড়িতে দাফনের ব্যবস্থা করার আহ্বান জানান।

শশীদল ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ মামুন বলেন, সজিবের অকাল মৃত্যু এলাকার মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ঢাকার প্রধান সড়কে অটোরিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা