Dhaka ১০:৪১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার নবীনগরে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শিবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, সাগর ছাড়ছেন জেলেরা তাহিরপুরে ক্রিকেটের বল নিয়ে ৫ গ্রামের সংঘর্ষ, আহত ২০, বাড়িতে অগ্নিসংযোগ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির জরুরি সভা ও সাক্ষাৎকার অনুষ্ঠিত কেশবপুরে পৃথক অভিযানে ৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ডিমলায় আগাম আমন ধান ঘরে তোলার উৎসব পাইকগাছায় জমজমাট গদাইপুরের চারার হাট
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চাঁদা না পেয়ে পিস্তল তাক, পরে তিন রাউন্ড ফাঁকা গুলি

  • Reporter Name
  • সময়: ০৮:৩৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২৩ Time View

রাজধানীর বাংলামোটরে চাঁদা না পেয়ে মারধর ও ফাঁকা গুলিবর্ষণের অভিযোগের মামলায় গ্রেপ্তার যুবদলের বহিষ্কৃত নেতা ফেরদৌস আহমেদ সাইমনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন।

এদিন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসিম আসামিকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত ২ অক্টোবর সাইমনসহ চারজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। অপর আসামিরা হলেন—ওমর (৩২), মোর্শেদ (২৫) ও মো. শাওন (২৫)।

নথি থেকে জানা গেছে, গত ১ অক্টোবর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে হাতিরঝিল থানাধীন বাংলামোটরের নিউ ইস্কাটন এলাকায় একটি বাসার সামনে বাদী মো. সোহানের পথরোধ করেন আসামিরা। এ সময় প্রধান আসামি ফেরদৌস আহমেদ সাইমন তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

বাদী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সাইমন পিস্তল বের করে তার বুকের দিকে তাক করেন এবং গুলি করার চেষ্টা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে সাইমন পিস্তলের বাট দিয়ে বাদীর মাথায় আঘাত করেন। অন্য আসামিরাও তাকে মারধর করেন।

পরে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা ঘটনাস্থল থেকে চলে যান। আহত বাদী স্থানীয় একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নেন। পরে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার পথে বাদীর ভগ্নিপতি মো. মোক্তার হোসেন তার কাছে আসেন।

নথি থেকে আরও জানা গেছে, এ সময় সাইমনসহ অন্য আসামিরা মোটরসাইকেলে ঘটনাস্থলে এসে আবারও বাদীকে মারধরের চেষ্টা করেন। বাধা দিতে গেলে মোক্তার হোসেনকেও মারধর করা হয়। এ ছাড়া আসামি সাইমন পিস্তল দিয়ে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

পরে স্থানীয় লোকজন ধাওয়া করে কয়েকজনকে আটক করেন। সাইমনও পালানোর চেষ্টাকালে আটক হন। খবর পেয়ে হাতিরঝিল থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

আরও পড়ুনঃ  শাহজালালে তিন যাত্রীর লাগেজে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট জব্দ

ওই ঘটনায় ভুক্তভোগী ও বাদী মো. সোহান মামলাটি দায়ের করেন।

Tag :
জনপ্রিয় নিউজ

বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁদা না পেয়ে পিস্তল তাক, পরে তিন রাউন্ড ফাঁকা গুলি

সময়: ০৮:৩৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

রাজধানীর বাংলামোটরে চাঁদা না পেয়ে মারধর ও ফাঁকা গুলিবর্ষণের অভিযোগের মামলায় গ্রেপ্তার যুবদলের বহিষ্কৃত নেতা ফেরদৌস আহমেদ সাইমনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন।

এদিন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসিম আসামিকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত ২ অক্টোবর সাইমনসহ চারজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। অপর আসামিরা হলেন—ওমর (৩২), মোর্শেদ (২৫) ও মো. শাওন (২৫)।

নথি থেকে জানা গেছে, গত ১ অক্টোবর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে হাতিরঝিল থানাধীন বাংলামোটরের নিউ ইস্কাটন এলাকায় একটি বাসার সামনে বাদী মো. সোহানের পথরোধ করেন আসামিরা। এ সময় প্রধান আসামি ফেরদৌস আহমেদ সাইমন তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

বাদী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সাইমন পিস্তল বের করে তার বুকের দিকে তাক করেন এবং গুলি করার চেষ্টা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে সাইমন পিস্তলের বাট দিয়ে বাদীর মাথায় আঘাত করেন। অন্য আসামিরাও তাকে মারধর করেন।

পরে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা ঘটনাস্থল থেকে চলে যান। আহত বাদী স্থানীয় একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নেন। পরে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার পথে বাদীর ভগ্নিপতি মো. মোক্তার হোসেন তার কাছে আসেন।

নথি থেকে আরও জানা গেছে, এ সময় সাইমনসহ অন্য আসামিরা মোটরসাইকেলে ঘটনাস্থলে এসে আবারও বাদীকে মারধরের চেষ্টা করেন। বাধা দিতে গেলে মোক্তার হোসেনকেও মারধর করা হয়। এ ছাড়া আসামি সাইমন পিস্তল দিয়ে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

পরে স্থানীয় লোকজন ধাওয়া করে কয়েকজনকে আটক করেন। সাইমনও পালানোর চেষ্টাকালে আটক হন। খবর পেয়ে হাতিরঝিল থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

আরও পড়ুনঃ  ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ পেলেন চেক ইন-এর প্রতিষ্ঠাতা ও সিইও নাঈম আবির