Dhaka ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান ‘লা পুলগা’ থেকে ‘দ্য গোট’ রেকর্ডের অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগালের মুখোমুখি হবে ডিআর কঙ্গো সংসদে বাজেটকে ‘চানাচুর মার্কা’ বললেন এমপি আমির হামজা সকল অপকর্মের সমাপ্তি চাই গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মার্কিন-ইরান যুদ্ধবিরতি চুক্তিকে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী সিলেট বিমানবন্দর থেকে সরাসরি সংসদে এমরান, প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানালেন ফেসবুকে ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানার উদ্বোধন: স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিতের প্রত্যাশা টাঙ্গাইলে যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, এলাকায় ব্যাপক কৌতূহল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন

  • Reporter Name
  • সময়: ০৯:২২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৩৮ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:

তথ্যভিত্তিক অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকীসহ প্রতিষ্ঠানের চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রেসক্লাব।

এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে বুধবার (১৭ জুন ২০২৬) বিকেল ৫টায় আগ্রাবাদ শেখ মুজিব রোডস্থ চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি বর্ষীয়ান সাংবাদিক সৈয়দ আবু মুসার সভাপতিত্বে এবং দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক এনামুল হক রাশেদীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ তাফসির, অগ্রযাত্রা প্রতিদিন-এর উপ-সম্পাদক মো. আনোয়ার হোসেন এবং স্টাফ রিপোর্টার মো. এনামুল হক রাশেদী।

বক্তারা বলেন, প্রকাশিত সংবাদে উত্থাপিত অভিযোগ জনস্বার্থে অনুসন্ধানী সাংবাদিকতার ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। কিন্তু অভিযোগের জবাব না দিয়ে মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানি করা স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকি।

তারা আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকতার মূল দায়িত্ব হলো সত্য উদঘাটন ও জনস্বার্থে তথ্য প্রকাশ করা। এই দায়িত্ব পালনের কারণে মামলা, ভয়ভীতি বা হয়রানি করা হলে তা মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।

মানববন্ধন থেকে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মানববন্ধনে চট্টগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট, স্যাটেলাইট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সান্তাহারে শিশু রাখার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন
Tag :
জনপ্রিয় নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান

স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন

সময়: ০৯:২২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:

তথ্যভিত্তিক অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকীসহ প্রতিষ্ঠানের চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রেসক্লাব।

এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে বুধবার (১৭ জুন ২০২৬) বিকেল ৫টায় আগ্রাবাদ শেখ মুজিব রোডস্থ চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি বর্ষীয়ান সাংবাদিক সৈয়দ আবু মুসার সভাপতিত্বে এবং দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক এনামুল হক রাশেদীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ তাফসির, অগ্রযাত্রা প্রতিদিন-এর উপ-সম্পাদক মো. আনোয়ার হোসেন এবং স্টাফ রিপোর্টার মো. এনামুল হক রাশেদী।

বক্তারা বলেন, প্রকাশিত সংবাদে উত্থাপিত অভিযোগ জনস্বার্থে অনুসন্ধানী সাংবাদিকতার ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। কিন্তু অভিযোগের জবাব না দিয়ে মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানি করা স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকি।

তারা আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকতার মূল দায়িত্ব হলো সত্য উদঘাটন ও জনস্বার্থে তথ্য প্রকাশ করা। এই দায়িত্ব পালনের কারণে মামলা, ভয়ভীতি বা হয়রানি করা হলে তা মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।

মানববন্ধন থেকে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মানববন্ধনে চট্টগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট, স্যাটেলাইট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক; স্বামী গ্রেপ্তার