আব্দুল্লাহ আল মামুন, হরিণাকুন্ডু সংবাদদাতা:
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদীপ্ত রায় দীপন।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ জাদী মাহবুবা মঞ্জুর মৌনা, হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আলমগীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াহেদ জোয়ার্দার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হরিণাকুন্ডু শাখার আমির বাবুল হোসাইন এবং বিএনপির থানা সভাপতি আবুল হাসান মাস্টার।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও শিক্ষকরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে করণীয় এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
Reporter Name 



























