
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য ও আবর্জনা অপসারণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (৫ জুলাই) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অভিযানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, করিডোর, পরিত্যক্ত স্থান এবং হাসপাতাল চত্বর থেকে বিপুল পরিমাণ প্লাস্টিক, ওষুধের খালি প্যাকেট, গৃহস্থালি বর্জ্য ও অন্যান্য আবর্জনা পরিষ্কার করা হয়। দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে হাসপাতালের কিছু অংশে পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছিল বলে জানা যায়।
এ উপলক্ষে আয়োজিত পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর,উপজেলা টিএচ শামিমুজ্জামান,এমপির সহধর্মীনি অধ্যাপক ড.হাসিনা আফরোজ,
হরিপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাবেক সভাপতি ও উপদেষ্টা অধ্যাপক করিমুল হক, সাধারণ সম্পাদক আবু তাহের,যুব দল
Reporter Name 





















