Dhaka ০২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার বকশীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া গাইবান্ধায় এসপির বাংলোতে পুলিশ কনস্টেবলের আ*ত্ম*হত্যা বোয়ালমারীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত মধ্যনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রূপনগর গ্রামবাসীর র‍্যালি ও দোয়া মাহফিল ভোলাহাটে গভীর রাতে ডিপের তিন ট্রান্সফর্মার চুরি সুনামগঞ্জের ব্যবসায়ীদের নির্ভয়ে ব্যবসা করার আহ্বান এমপি নূরুলের দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলি ব্রিজের উদ্বোধন কালিয়াকৈরে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত, বর্ণাঢ্য জশনে জুলুস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

“অগ্নিকাণ্ড মোকাবিলায় দক্ষতা বৃদ্ধিতে পিবিআই ময়মনসিংহে প্রশিক্ষণ”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জেলা কার্যালয়ে অগ্নি-নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) দুপুরে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ময়মনসিংহ।

কর্মশালায় পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপারসহ কার্যালয়ে কর্মরত কর্মকর্তা ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও কার্যালয়ের আশপাশের দোকানদার ও স্থানীয় লোকজন অংশ নেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অগ্নিকাণ্ডের সময় তাৎক্ষণিকভাবে নিরাপদে অবস্থান, জীবন রক্ষার্থে করণীয় এবং অগ্নি নির্বাপনের কার্যকর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি বাস্তবভিত্তিক প্রদর্শনী ও অংশগ্রহণমূলক অনুশীলনের মাধ্যমে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালার মাধ্যমে উপস্থিত অফিসার ও ফোর্সদের মধ্যে অগ্নি-সচেতনতা বৃদ্ধি ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের সক্ষমতা নিশ্চিত করা হয়েছে।

পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ের পক্ষ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি নিয়মিতভাবে আয়োজনের আশাবাদ ব্যক্ত করা হয়।

আরও পড়ুনঃ  নরসিংদীতে ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত
Tag :
জনপ্রিয় নিউজ

বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

“অগ্নিকাণ্ড মোকাবিলায় দক্ষতা বৃদ্ধিতে পিবিআই ময়মনসিংহে প্রশিক্ষণ”

সময়: ১২:১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫