
মো: গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর কলোনী এলাকায় , অত্যন্ত জরার্জীন একটা ছোট কুটির । সেখানেই অন্ধ স্ত্রীকে নিয়ে , কোন রকম জীবন যাপন করেন , ছাইদুল। প্রায় ৩০ বছর আগে , জটিল বসন্ত রোগে দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলো ,ছাইদুলের স্ত্রী। টাকার অভাবের কারণে ঠিক মতো চিকিৎসক করাতে পারেন নাই ছাইদুল। পরবর্তীতে তার স্ত্রীর দুই টা চোখই অন্ধ হয়ে যায় । শুরু হলো জীবনের আরও কঠিন পরীক্ষা । আগে মানুষের বাড়ীতে কাজ করে সামান্য কিছু টাকা পেলেও , দৃষ্টি শক্তি না থাকায় , পরিস্থিতি অন্য রকম হয়ে যায় । কারো সাহায্য ছাড়া , তার একা চলাচল করা সম্ভব হয় না ।
ছাইদুল কোন রকম দিন মজুরের কাজ করে , সংসার চালাতো । দিন মুজুরের কাজ প্রতিদিন হয় না । কোনদিন, কাজের আশায় , রাজশাহী শহরের রেলগেট, এলাকায় সারাদিন বসে থাকতো । এভাবেই কেটে যায়, বেশ কিছু বছর । পরবর্তীতে স্ত্রীকে সাথে নিয়ে , রাজশাহী শহরের, বিভিন্ন রাস্তায় , রাস্তায় , সাহায্য তুলতে শুরু করলো । একটা মাত্র মেয়ে । সেই মেয়ে ও অভাবের কারণে , অন্যত্র চলে যায় । কোন কিন , বাবা , মার খোজ খবর নেয় না । পাড়া প্রতিবেশী , কেউ তেমন কোন কিছুই সাহায্য, করে নি । ছাইদুলের বয়স প্রায় ৭০ এর কাছে, । অসাধারণ এক করুন কাহিনী উঠে এসেছে, এই প্রতিবেদনে ।
সমাজের বিত্তবানদের একটু সাহায্য, সহযোগিতা পেলে , এই ছাইদুল হয়তো কিছুটা বেচে থাকার স্বপ্ন দেখতে পারে ।
Reporter Name 






















