Dhaka ০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: রবির দুই দিনের রিমান্ড মঞ্জুর বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মতবিনিময় সভা বন্যাদুর্গত মানুষের কান্নায় ভারী দেশ: অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন ফাতেমা আক্তার মাহমুদা ইভা হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহীতে দেড় কেজি হেরোইনসহ যুবক গ্রেপ্তার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের পাশে প্রবাসী অনলাইন গ্রুপ-সৌদি আরব (দাম্মাম) হুমকি, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে দুইজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ জাসদ কর্নেল তাহের হত্যা দিবস পালন করেছে ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

  • Reporter Name
  • সময়: ০৭:৩৮:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ১৩ Time View

সিরাজগঞ্জের কামারখন্দে প্রায় সাড়ে তিন হাজার ফুট আর্জেন্টিনা পতাকা টাঙিয়ে আলোচনায় এসেছিলেন ভক্তরা। এই আলোচনার মধ্যেই তারা ঘোষণা দিয়েছিলেন আর্জেন্টিনা ফাইনালে উঠলে মহিষ জবাই করে খাওয়ানো হবে। সেই ঘোষণার প্রায় একমাস পর আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই। কিন্তু সেই গ্রামে হয়নি মহিষ জবাই।

এর আগে গত ১৭ জুন উপজেলার ঠাঁকুরঝিপাড়া গ্রামের সমর্থকরা আর্জেন্টিনা ফাইনালে উঠলে মহিষ জবাই করে খাওয়ানোর ঘোষণা দেন।

এদিকে রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় মধ্য রাতে বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনালে মাঠে নামছে আর্জেন্টিনা ও স্পেন। মূলত রাতে ফাইনাল খেলা শুরুর আগেই মহিষ জবাই করে খাওয়ানোর কথা ছিলো।

কিন্তু রোববার বিকেলে ঠাঁকুরঝিপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, মহিষ জবাইয়ের কোনো রেশ মাত্র নেই গ্রামটিতে। আঞ্চলিক একটি সড়কের কালভার্টের ওপর কয়েকটি সাউন্ড বক্স বাজানো হচ্ছে।

এই পরিস্থিতিতে মহিষ জবাইয়ের ঘোষণা দেওয়া আর্জেন্টিনার সেই ভক্তদের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনাটি আলোচনায় আসার পর মূলত ওই গ্রামের ‘প্রবাসী ভাইয়েরা’ আর্জেন্টিনা ফাইনালে উঠলে মহিষ কিনে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও সফল হওয়া যায়নি। এতে মহিষ কেনার টাকা যোগাড় করা সম্ভব হয়নি।

মহিষ জবাই করে খাওয়ানোর ঘোষণা দেওয়া আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে একজন নয়ন আলী। তিনি জানান, এবারের বিশ্বকাপ খেলা শুরুর পর থেকে আমাদের গ্রামের প্রবাসী আর্জেন্টিনা সমর্থক ভাইদের সহযোগিতায় সাড়ে তিন হাজার ফুট আর্জেন্টিনার পতাকাসহ মাঝে মধ্যে আর্জেন্টিনার খেলা শেষে ভূড়িভোজ করা হতো। প্রবাসী ভাইয়েরা মূলত আর্জেন্টিনা ফাইনালে উঠলে মহিষ কিনে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর থেকে তাদের সঙ্গে অনেকবার চেষ্টা করে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, ফোন ও ম্যাসেজ দিয়েও কারও সাড়া পাওয়া যায়নি। যার ফলে মহিষ কেনা হয়নি। তবে গ্রামের আর্জেন্টিনা ভক্তদের মধ্যে ছাত্ররা সাউন্ড বক্স ও রাতে হালকা খাবারের আয়োজন করেছে।

আরও পড়ুনঃ  ডিমলায় অনলাইন জুয়ার বিস্তার রোধে কঠোর পদক্ষেপের দাবি

আর্জেন্টিনা ফাইনালে উঠলে মহিষ খাওয়ানোর ঘোষণাআর্জেন্টিনা ফাইনালে উঠলে মহিষ খাওয়ানোর ঘোষণা
এদিকে ঠাঁকুরঝিপাড়া গ্রামের ব্রাজিল সমর্থক আশরাফুল সরকার বলেন, আমরা প্রথমে বলেছিলাম ব্রাজিল ফাইনালে উঠলে গরু জবাই করে খাওয়ানো হবে। আমাদের দেখাদেখি ভাইরাল হওয়ার জন্য আর্জেন্টিনা ফাইনালে উঠলে মহিষ জবাই করে খাওয়ানোর ঘোষণা দেন গ্রামের আর্জেন্টিনার সমর্থকরা। আর ব্রাজিল ফাইনালে উঠলে আমাদের ঘোষণা অনুযায়ী অবশ্যই গরু জবাই করে খাওয়ানো হতো।

Tag :
জনপ্রিয় নিউজ

নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: রবির দুই দিনের রিমান্ড মঞ্জুর

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

সময়: ০৭:৩৮:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

সিরাজগঞ্জের কামারখন্দে প্রায় সাড়ে তিন হাজার ফুট আর্জেন্টিনা পতাকা টাঙিয়ে আলোচনায় এসেছিলেন ভক্তরা। এই আলোচনার মধ্যেই তারা ঘোষণা দিয়েছিলেন আর্জেন্টিনা ফাইনালে উঠলে মহিষ জবাই করে খাওয়ানো হবে। সেই ঘোষণার প্রায় একমাস পর আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই। কিন্তু সেই গ্রামে হয়নি মহিষ জবাই।

এর আগে গত ১৭ জুন উপজেলার ঠাঁকুরঝিপাড়া গ্রামের সমর্থকরা আর্জেন্টিনা ফাইনালে উঠলে মহিষ জবাই করে খাওয়ানোর ঘোষণা দেন।

এদিকে রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় মধ্য রাতে বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনালে মাঠে নামছে আর্জেন্টিনা ও স্পেন। মূলত রাতে ফাইনাল খেলা শুরুর আগেই মহিষ জবাই করে খাওয়ানোর কথা ছিলো।

কিন্তু রোববার বিকেলে ঠাঁকুরঝিপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, মহিষ জবাইয়ের কোনো রেশ মাত্র নেই গ্রামটিতে। আঞ্চলিক একটি সড়কের কালভার্টের ওপর কয়েকটি সাউন্ড বক্স বাজানো হচ্ছে।

এই পরিস্থিতিতে মহিষ জবাইয়ের ঘোষণা দেওয়া আর্জেন্টিনার সেই ভক্তদের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনাটি আলোচনায় আসার পর মূলত ওই গ্রামের ‘প্রবাসী ভাইয়েরা’ আর্জেন্টিনা ফাইনালে উঠলে মহিষ কিনে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও সফল হওয়া যায়নি। এতে মহিষ কেনার টাকা যোগাড় করা সম্ভব হয়নি।

মহিষ জবাই করে খাওয়ানোর ঘোষণা দেওয়া আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে একজন নয়ন আলী। তিনি জানান, এবারের বিশ্বকাপ খেলা শুরুর পর থেকে আমাদের গ্রামের প্রবাসী আর্জেন্টিনা সমর্থক ভাইদের সহযোগিতায় সাড়ে তিন হাজার ফুট আর্জেন্টিনার পতাকাসহ মাঝে মধ্যে আর্জেন্টিনার খেলা শেষে ভূড়িভোজ করা হতো। প্রবাসী ভাইয়েরা মূলত আর্জেন্টিনা ফাইনালে উঠলে মহিষ কিনে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর থেকে তাদের সঙ্গে অনেকবার চেষ্টা করে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, ফোন ও ম্যাসেজ দিয়েও কারও সাড়া পাওয়া যায়নি। যার ফলে মহিষ কেনা হয়নি। তবে গ্রামের আর্জেন্টিনা ভক্তদের মধ্যে ছাত্ররা সাউন্ড বক্স ও রাতে হালকা খাবারের আয়োজন করেছে।

আরও পড়ুনঃ  কুমিল্লা চক্ষু হাসপাতালের প্যারামেডিক ও ০৫নং ইউনিয়নের যুবলীগের সভাপতি ছালাম এখন বিএনপির প্রভাবশালী