Dhaka ০৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মুন্ডুমালা উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে বহুতল ভবন নির্মাণের দাবি সারাদেশের ন্যায় তানোরে শেষ হলো এইচএসসি বা সমমানের প্রথম পরীক্ষা হরিণাকুণ্ডুতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ ও শিক্ষা সামগ্রী বিতরণ ভূরুঙ্গামারীতে জামায়াতের আমীরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থ সহায়তা প্রদান নরসিংদীতে এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক কিশোরগঞ্জের ইটনায় উজ্জ্বল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বাদী পরিবারের দৌড়ঝাঁপ কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবলের সংকট, চরম ভোগান্তিতে রোগীরা সরকারি যাত্রী ছাউনি দখলের অভিযোগ, ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে ভূরুঙ্গামারীতে স্কুল ফিডিংয়ের বনরুটিতে সবুজ ফাঙ্গাস, তদন্তে মিলল সত্যতা ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটির সভাপতি মুফতী রেজাউল করিম, মহাসচিব গাজী আতাউর রহমান

  • Reporter Name
  • সময়: ০৬:৫৩:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ২২ Time View

মোঃ মুক্তাদির হোসেন,
বিশেষ প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী মাওলানা আতাউর রহমান। দলের মজলিসে শুরার বিশেষ অধিবেশনে এই পরিবর্তন আনা হয়েছে। মেয়াদ পূর্ণের পূর্বেই সাবেক কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (২৭ জুন) রাজধানীর বিজয়নগরের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত মজলিসে শুরার বিশেষ অধিবেশনে গাজী আতাউর রহমানকে মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে সদ্য বিদায়ী মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে।

দলের কেন্দ্রীয় মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়তুল্লাহ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত ছিল। নির্বাচন-পরবর্তী মূল্যায়নে বেশ কিছু সাংগঠনিক বিষয়, প্রার্থী বাছাইয়ে ত্রুটি এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে স্থানীয় পর্যায়ে কর্মীদের নিষ্ক্রিয়তা নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, দলের সভাপতি হিসেবে রয়েছেন মুফতী রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) এবং নবনিযুক্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে গাজী মাওলানা আতাউর রহমানকে। তিনি বিগত কমিটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা গ্রামের বাসিন্দা।

অন্যদিকে, অধ্যক্ষ ইউনুছ আহমাদ ২০০৮ সাল থেকে টানা মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে ৩ কোটি ৪৫ লাখ টাকার প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২
Tag :
জনপ্রিয় নিউজ

মুন্ডুমালা উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে বহুতল ভবন নির্মাণের দাবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটির সভাপতি মুফতী রেজাউল করিম, মহাসচিব গাজী আতাউর রহমান

সময়: ০৬:৫৩:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

মোঃ মুক্তাদির হোসেন,
বিশেষ প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী মাওলানা আতাউর রহমান। দলের মজলিসে শুরার বিশেষ অধিবেশনে এই পরিবর্তন আনা হয়েছে। মেয়াদ পূর্ণের পূর্বেই সাবেক কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (২৭ জুন) রাজধানীর বিজয়নগরের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত মজলিসে শুরার বিশেষ অধিবেশনে গাজী আতাউর রহমানকে মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে সদ্য বিদায়ী মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে।

দলের কেন্দ্রীয় মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়তুল্লাহ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত ছিল। নির্বাচন-পরবর্তী মূল্যায়নে বেশ কিছু সাংগঠনিক বিষয়, প্রার্থী বাছাইয়ে ত্রুটি এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে স্থানীয় পর্যায়ে কর্মীদের নিষ্ক্রিয়তা নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, দলের সভাপতি হিসেবে রয়েছেন মুফতী রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) এবং নবনিযুক্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে গাজী মাওলানা আতাউর রহমানকে। তিনি বিগত কমিটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা গ্রামের বাসিন্দা।

অন্যদিকে, অধ্যক্ষ ইউনুছ আহমাদ ২০০৮ সাল থেকে টানা মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।

আরও পড়ুনঃ  "মোবাইলে প্রেম, বিয়ে, যৌতুক মামলা—শেষে বাদীর দাবি খারিজ"