Dhaka ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
স্থানীয় এনজিওকে বাদ দিয়ে সরাসরি প্রকল্প বাস্তবায়ন: স্থানীয়করণের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন ঐতিহাসিক দক্ষিণ রাউজানে মঞ্চস্থ হতে যাচ্ছে ধর্মীয় নাটক “কৃষ্ণ হারা বৃন্দাবন” রাজশাহীতে হচ্ছে আঙ্গুরের বাণিজ্যিক চাষ চট্টগ্রাম কবিয়াল সমিতির ৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন সাংবাদিক সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা,মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব রাউজান পৌরসভায় শ্রীশ্রী জগন্নাথ সেবাশ্রমে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত চট্টগ্রামে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার টেকনাফের হ্নীলার ‘সূঁড়ঙ্গবাড়ির’ ফায়সাল তাহিরপুরে কৃষি ভর্তুকি বিতরণে অনিয়মের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন কেন্দুয়ায় জমি দখলের চেষ্টা, নতুন ঘর নির্মাণে বাধা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দিনাজপুরের বীরগঞ্জে ১,৭০০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ওজোপাডিকো কর্মকর্তা-কর্মচারীদের ১২ দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ

  • Reporter Name
  • সময়: ০৭:০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ১৬ Time View

মোঃ ফজলুল কবির,
বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ

অর্গানোগ্রাম সংশোধন, আউটসোর্সিং নিয়োগ ব্যবস্থা বাতিল, স্থায়ী নিয়োগ চালু এবং নতুন পে-স্কেল বাস্তবায়নসহ ১২ দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)-এর কর্মকর্তা-কর্মচারীরা।

শনিবার সকালে ঝিনাইদহে ওজোপাডিকোর কার্যালয় চত্বরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনের পর আন্দোলনরত কর্মীরা তাদের দাবি আদায়ের পক্ষে একটি বিক্ষোভ মিছিলও বের করেন।

মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের ঝিনাইদহ শাখার সাধারণ সম্পাদক মো. জিয়াবুল হক। এ সময় উপস্থিত ছিলেন শাখা সভাপতি শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক, যুববিষয়ক সম্পাদক জাবেদ আলী, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ওজোপাডিকোতে তীব্র জনবল সংকট ও পদসংক্রান্ত নানা জটিলতা বিরাজ করছে। এ সংকট নিরসনে অর্গানোগ্রাম সংশোধনের মাধ্যমে স্থায়ী পদের সংখ্যা বৃদ্ধি, আউটসোর্সিং ও অস্থায়ী নিয়োগ ব্যবস্থা সম্পূর্ণ বাতিল এবং যোগ্য কর্মীদের স্থায়ী নিয়োগ নিশ্চিত করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। একই সঙ্গে তারা নতুন পে-স্কেল বাস্তবায়নসহ উত্থাপিত ১২ দফা দাবি দ্রুত কার্যকর করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

আন্দোলনরত নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কর্মীদের এসব ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হওয়ায় সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ বাড়ছে। অবিলম্বে এসব দাবি বাস্তবায়নে সুনির্দিষ্ট উদ্যোগ নেওয়া না হলে আগামীতে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওজোপাডিকো কার্যালয় চত্বরে দাবি আদায়ের পক্ষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

আরও পড়ুনঃ  ভালুকায় ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে গ্রাহকরা
Tag :
জনপ্রিয় নিউজ

স্থানীয় এনজিওকে বাদ দিয়ে সরাসরি প্রকল্প বাস্তবায়ন: স্থানীয়করণের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন

ওজোপাডিকো কর্মকর্তা-কর্মচারীদের ১২ দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ

সময়: ০৭:০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

মোঃ ফজলুল কবির,
বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ

অর্গানোগ্রাম সংশোধন, আউটসোর্সিং নিয়োগ ব্যবস্থা বাতিল, স্থায়ী নিয়োগ চালু এবং নতুন পে-স্কেল বাস্তবায়নসহ ১২ দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)-এর কর্মকর্তা-কর্মচারীরা।

শনিবার সকালে ঝিনাইদহে ওজোপাডিকোর কার্যালয় চত্বরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনের পর আন্দোলনরত কর্মীরা তাদের দাবি আদায়ের পক্ষে একটি বিক্ষোভ মিছিলও বের করেন।

মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের ঝিনাইদহ শাখার সাধারণ সম্পাদক মো. জিয়াবুল হক। এ সময় উপস্থিত ছিলেন শাখা সভাপতি শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক, যুববিষয়ক সম্পাদক জাবেদ আলী, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ওজোপাডিকোতে তীব্র জনবল সংকট ও পদসংক্রান্ত নানা জটিলতা বিরাজ করছে। এ সংকট নিরসনে অর্গানোগ্রাম সংশোধনের মাধ্যমে স্থায়ী পদের সংখ্যা বৃদ্ধি, আউটসোর্সিং ও অস্থায়ী নিয়োগ ব্যবস্থা সম্পূর্ণ বাতিল এবং যোগ্য কর্মীদের স্থায়ী নিয়োগ নিশ্চিত করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। একই সঙ্গে তারা নতুন পে-স্কেল বাস্তবায়নসহ উত্থাপিত ১২ দফা দাবি দ্রুত কার্যকর করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

আন্দোলনরত নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কর্মীদের এসব ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হওয়ায় সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ বাড়ছে। অবিলম্বে এসব দাবি বাস্তবায়নে সুনির্দিষ্ট উদ্যোগ নেওয়া না হলে আগামীতে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওজোপাডিকো কার্যালয় চত্বরে দাবি আদায়ের পক্ষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

আরও পড়ুনঃ  মহিষখলায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ ও অভিযোগ কেন্দ্র ঘেরাও