Dhaka ০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কর্মজীবনে চাকরি নয়, আত্মউন্নয়নই হোক লক্ষ্য নরসিংদীতে মু’ক্তিপ’ণ আদায় চ’ক্রের ৩ সদস্য গ্রেপ্তার” নির্বাচনের মাধ্যমে মানুষ যে পরিবর্তন চেয়েছিল, তা পাওয়া যায়নি: মিয়া গোলাম পরওয়ার সেপ্টেম্বরেই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দুয়ার, নেওয়া হবে ২ লাখ শ্রমিক এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে তথ্য সংশোধনের সুযোগ, নতুন আবেদনের সময় ১২-১৩ সেপ্টেম্বর ফ্যামিলি কার্ডের পাইলটে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: আমির খসরু জামায়াতের কর্মসূচিতে আওয়ামী লীগের অংশগ্রহণের আশঙ্কা, দাবি রাশেদ খাঁনের নেপালে বন্যায় ভয়াবহ বিপর্যয়, মৃত ৭৩৪; নিখোঁজ প্রায় আড়াই হাজার ৬১ দিনের গুমের স্মৃতি, বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেললেন স্বরাষ্ট্রমন্ত্রী গুমের বিচার নিশ্চিত করতে বিশ্বসম্প্রদায়ের পাশে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

করিমগঞ্জে জেলা পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত, নাগরিকদের সঙ্গে সরাসরি সংলাপ

  • Reporter Name
  • সময়: ১০:৩১:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ২৫৪ Time View

কিশোরগঞ্জ | ০৪ জানুয়ারি ২০২৬

মোঃজোনায়েদ হোসেন জুয়েল,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

জনগণের সঙ্গে পুলিশের পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে করিমগঞ্জ থানায় অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউস ডে। রবিবার (০৪ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টায় থানার চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। সূচনা বক্তব্য দেন করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা।মুক্ত মতবিনিময় পর্বে পুলিশ সুপার নাগরিকদের সঙ্গে সরাসরি আলোচনা করেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও পুলিশি সেবার মান নিয়ে তাদের মতামত শোনেন। এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
“গণতন্ত্রকে এগিয়ে নিতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জেলা পুলিশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।”

তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা ছাড়া পুলিশের কার্যক্রম সফল করা সম্ভব নয় এবং নির্বাচনসহ সব নাগরিক নিরাপত্তা কার্যক্রমে পুলিশ জনগণের পাশে থাকবে।অনুষ্ঠানে উপস্থিত স্থানীয়রা মাদকদ্রব্যের বিস্তার, চাঁদাবাজি, অপরাধীদের তৎপরতা, পুলিশি সেবা সংক্রান্ত জটিলতা এবং ব্যক্তিগত ও সামাজিক নানা সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে সেসব অভিযোগ ও প্রস্তাব শোনেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
তিনি বলেন, জনগণের জানমাল রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় কিশোরগঞ্জ জেলা পুলিশ নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। ওপেন হাউস ডে আয়োজনের মাধ্যমে পুলিশি সেবা আরও সহজ ও জনগণের কাছাকাছি পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির।

আরও পড়ুনঃ  ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগে অভিযুক্ত সেই চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন
Tag :
জনপ্রিয় নিউজ

কর্মজীবনে চাকরি নয়, আত্মউন্নয়নই হোক লক্ষ্য

করিমগঞ্জে জেলা পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত, নাগরিকদের সঙ্গে সরাসরি সংলাপ

সময়: ১০:৩১:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬

কিশোরগঞ্জ | ০৪ জানুয়ারি ২০২৬

মোঃজোনায়েদ হোসেন জুয়েল,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

জনগণের সঙ্গে পুলিশের পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে করিমগঞ্জ থানায় অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউস ডে। রবিবার (০৪ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টায় থানার চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। সূচনা বক্তব্য দেন করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা।মুক্ত মতবিনিময় পর্বে পুলিশ সুপার নাগরিকদের সঙ্গে সরাসরি আলোচনা করেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও পুলিশি সেবার মান নিয়ে তাদের মতামত শোনেন। এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
“গণতন্ত্রকে এগিয়ে নিতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জেলা পুলিশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।”

তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা ছাড়া পুলিশের কার্যক্রম সফল করা সম্ভব নয় এবং নির্বাচনসহ সব নাগরিক নিরাপত্তা কার্যক্রমে পুলিশ জনগণের পাশে থাকবে।অনুষ্ঠানে উপস্থিত স্থানীয়রা মাদকদ্রব্যের বিস্তার, চাঁদাবাজি, অপরাধীদের তৎপরতা, পুলিশি সেবা সংক্রান্ত জটিলতা এবং ব্যক্তিগত ও সামাজিক নানা সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে সেসব অভিযোগ ও প্রস্তাব শোনেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
তিনি বলেন, জনগণের জানমাল রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় কিশোরগঞ্জ জেলা পুলিশ নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। ওপেন হাউস ডে আয়োজনের মাধ্যমে পুলিশি সেবা আরও সহজ ও জনগণের কাছাকাছি পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির।

আরও পড়ুনঃ  বুড়িচংয়ে হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন