Dhaka ০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালিগঞ্জে কৃষাণীদের মাঝে ক্ষুদ্র বীজ উদ্যোগের প্রারম্ভিক অনুদানের খরচের চেক বিতরণ সাংবাদিক আবেদ আমেরীর ওপর হামলার ঘটনায় রাউজান প্রেস ক্লাবের উদ্বেগ ও তীব্র নিন্দা নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন সরকারি চাল না পেয়ে গলাচিপায় জেলেদের মানববন্ধন প্রশাসনের দুর্বল উদ্যোগে চরম ভোগান্তিতে মণিরামপুর, যানজটে অতিষ্ঠ উপজেলা সদর ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন ডুমুরিয়া মৎস্য বিভাগের বিশেষ উদ্যোগে আদায় হচ্ছে বহু বছরের বকেয়া সরকারি ঋণ; সচেতন মহলের সাধুবাদ জ্ঞাপন কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন জকিগঞ্জে তালামীযের সম্মেলনে যেতে আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কাউখালীতে দেশীয় প্রজাতির ৪০০ কেজি মাছের পোনা অবমুক্ত

  • Reporter Name
  • সময়: ১০:২৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৬ Time View

মোঃ হাবিবুর রহমান (কাউখালী)
(পিরোজপুর)

দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় পিরোজপুরের কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে সরকারি/প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলার সদর ইউনিয়নের গান্ডতা খালে ২০২৫-২৬ অর্থবছরের ‘দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় পাবদা,গুইলশা,দেশি শিং ও টেংরা প্রজাতির ১০০ কেজি করে মোট ৪০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান, আইসিটি কর্মকর্তা মেহেদী হাসান, বিআরডিপি কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ,স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, “দেশীয় মাছের প্রজাতি রক্ষা এবং প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের এ কর্মসূচি স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জেলেদের জীবিকা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।”
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, “বিলুপ্তপ্রায় দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ ও প্রাকৃতিকভাবে বংশবিস্তার নিশ্চিত করতে নিয়মিতভাবে পোনা অবমুক্ত করা হচ্ছে। পাশাপাশি অবৈধ জাল ব্যবহার ও অপরিকল্পিত মাছ শিকার থেকে বিরত থাকার জন্য সবাইকে সচেতন হতে হবে। জনগণের সহযোগিতা পেলে দেশীয় মাছের উৎপাদন আরও বৃদ্ধি পাবে।”
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে গান্ডতা খালে মাছের পোনা অবমুক্ত করেন। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে এমন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

আরও পড়ুনঃ  মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে তাহিরপুরে ‘মাদক নির্মূল কমিটি’ গঠন
Tag :
জনপ্রিয় নিউজ

কালিগঞ্জে কৃষাণীদের মাঝে ক্ষুদ্র বীজ উদ্যোগের প্রারম্ভিক অনুদানের খরচের চেক বিতরণ

কাউখালীতে দেশীয় প্রজাতির ৪০০ কেজি মাছের পোনা অবমুক্ত

সময়: ১০:২৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

মোঃ হাবিবুর রহমান (কাউখালী)
(পিরোজপুর)

দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় পিরোজপুরের কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে সরকারি/প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলার সদর ইউনিয়নের গান্ডতা খালে ২০২৫-২৬ অর্থবছরের ‘দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় পাবদা,গুইলশা,দেশি শিং ও টেংরা প্রজাতির ১০০ কেজি করে মোট ৪০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান, আইসিটি কর্মকর্তা মেহেদী হাসান, বিআরডিপি কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ,স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, “দেশীয় মাছের প্রজাতি রক্ষা এবং প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের এ কর্মসূচি স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জেলেদের জীবিকা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।”
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, “বিলুপ্তপ্রায় দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ ও প্রাকৃতিকভাবে বংশবিস্তার নিশ্চিত করতে নিয়মিতভাবে পোনা অবমুক্ত করা হচ্ছে। পাশাপাশি অবৈধ জাল ব্যবহার ও অপরিকল্পিত মাছ শিকার থেকে বিরত থাকার জন্য সবাইকে সচেতন হতে হবে। জনগণের সহযোগিতা পেলে দেশীয় মাছের উৎপাদন আরও বৃদ্ধি পাবে।”
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে গান্ডতা খালে মাছের পোনা অবমুক্ত করেন। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে এমন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

আরও পড়ুনঃ  ৯ বছর ধরে নিখোঁজ স্বামী! ফেসবুকে ছবি দেখে থানায় স্ত্রী, সেঞ্চুরি মোটেল মৃত্যুকাণ্ডে নতুন রহস্য!