Dhaka ০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান বিশ্বকাপ ম্যাচ দেখতে গিয়ে পদদলনে নিহত ১, আহত অন্তত ৮ জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল দ্রুত বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর সৌদিতে এক বছরে মৃত্যুদণ্ড কার্যকর ১০০ জনে পৌঁছেছে বিশ্ব দরবারে দেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী ডাকাতের কথায় নিরপরাধ ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ, নবীনগরে সংবাদ সম্মেলন হাসপাতালে ঢুকে প্রবাসী ব্যবসায়ীকে পিটুনি, পা ভেঙে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ কাহারোলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১১ জনকে অর্থদণ্ড রেকর্ড গড়ার দৌড়ে রোনালদো, ইতিহাসে নতুন অধ্যায় লেখার সুযোগ ট্রেনের ছাদে ভ্রমণকালে ব্রিজের লোহার সঙ্গে ধাক্কায় যুবক নিহত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কাউখালীতে ৩০ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযানে পুলিশের কঠোর অবস্থান

  • Reporter Name
  • সময়: ১০:৪০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ১১ Time View

মো. আসাদুজ্জামান মামুন, কাউখালী (পিরোজপুর):

পিরোজপুরের কাউখালী উপজেলায় বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা, মাদক সেবনের সরঞ্জামাদি এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে কাউখালী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ জুন সোমবার রাত ১০টা ৪৫ মিনিট থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত কাউখালী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোস্তাফিজুর রহমান পিন্টুর নিজ বাসভবনে অভিযান চালিয়ে ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মোস্তাফিজুর রহমান পিন্টুসহ মোট ৬ জনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোস্তাফিজুর রহমান (পিন্টু) (৩৫), পিতা- মৃত আজগর আলী, কাউখালী বাসস্ট্যান্ড; হৃদয় কুমার দাস (২৮), পিতা- মানিক কুমার দাস, মহিষকান্দি, কৈখালী বাজার, কাঠালিয়া, ঝালকাঠি; প্রবীর বিশ্বাস (৩৯), পিতা- জহর লাল বিশ্বাস, কালুয়া, ভান্ডারিয়া; মো. মিলন হোসেন (৪০), পিতা- কাঞ্চন আহমেদ, কলেজ রোড, ভান্ডারিয়া; মো. ফেরদৌস সিকদার (৩৯), পিতা- মৃত ওলিউর রহমান, শিকদার বাড়ি, ভান্ডারিয়া; এবং মো. আল-আমিন মুন্সী (৪০), পিতা- মাহতাব উদ্দিন, মুন্সিবাড়ি, ভান্ডারিয়া, পিরোজপুর।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে মোস্তাফিজুর রহমান পিন্টুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে। এছাড়া হৃদয় কুমার দাসের বিরুদ্ধে মাদক ব্যবসায় সহযোগিতার অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (২৩ জুন) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে কাউখালী থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ইয়াবাসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।”

আরও পড়ুনঃ  কালীগঞ্জের আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণ

তিনি আরও বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। এটি নির্মূলে পুলিশের পাশাপাশি সচেতন জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

Tag :
জনপ্রিয় নিউজ

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান

কাউখালীতে ৩০ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযানে পুলিশের কঠোর অবস্থান

সময়: ১০:৪০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

মো. আসাদুজ্জামান মামুন, কাউখালী (পিরোজপুর):

পিরোজপুরের কাউখালী উপজেলায় বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা, মাদক সেবনের সরঞ্জামাদি এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে কাউখালী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ জুন সোমবার রাত ১০টা ৪৫ মিনিট থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত কাউখালী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোস্তাফিজুর রহমান পিন্টুর নিজ বাসভবনে অভিযান চালিয়ে ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মোস্তাফিজুর রহমান পিন্টুসহ মোট ৬ জনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোস্তাফিজুর রহমান (পিন্টু) (৩৫), পিতা- মৃত আজগর আলী, কাউখালী বাসস্ট্যান্ড; হৃদয় কুমার দাস (২৮), পিতা- মানিক কুমার দাস, মহিষকান্দি, কৈখালী বাজার, কাঠালিয়া, ঝালকাঠি; প্রবীর বিশ্বাস (৩৯), পিতা- জহর লাল বিশ্বাস, কালুয়া, ভান্ডারিয়া; মো. মিলন হোসেন (৪০), পিতা- কাঞ্চন আহমেদ, কলেজ রোড, ভান্ডারিয়া; মো. ফেরদৌস সিকদার (৩৯), পিতা- মৃত ওলিউর রহমান, শিকদার বাড়ি, ভান্ডারিয়া; এবং মো. আল-আমিন মুন্সী (৪০), পিতা- মাহতাব উদ্দিন, মুন্সিবাড়ি, ভান্ডারিয়া, পিরোজপুর।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে মোস্তাফিজুর রহমান পিন্টুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে। এছাড়া হৃদয় কুমার দাসের বিরুদ্ধে মাদক ব্যবসায় সহযোগিতার অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (২৩ জুন) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে কাউখালী থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ইয়াবাসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।”

আরও পড়ুনঃ  মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড