Dhaka ১১:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সম্প্রীতির বান্দরবান ফুটবলের ফাইনালে সদর উপজেলা কালিয়াকৈরে দীর্ঘ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত ধর্মপাশায় জলমহালের ইজারাদারদের বিরুদ্ধে গ্রামবাসীর প্রতিবাদ সভা বাংলাদেশ সোসাইটি নির্বাচন: মাঈন উদ্দিন নটুর মতবিনিময় সভা অনুষ্ঠিত দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ, তিন বোনের স্ট্যাম্পে টিপসই নেওয়ার দাবি পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা ভাঙ্গুড়ায় দুধবাড়িয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আতাউর রহমান খোকন বীরগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি মনজুরুল ইসলাম কওমি মাদরাসায় শিক্ষার্থীদের সুরক্ষায় সংস্কারের পরামর্শ সেন্ট মার্টিনের কাছে ডুবতে থাকা বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

  • Reporter Name
  • সময়: ০৯:২৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২৫ Time View

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে দুটি ফার্মেসিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে সফিপুর বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় রোজা মেডিসিন কর্নার ও সাগরিকা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত রোজা মেডিসিন কর্নারকে ১০ হাজার টাকা এবং সাগরিকা ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় দুই প্রতিষ্ঠান থেকে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এসব ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহ ও বিক্রির অভিযোগ ছিল। এর পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা বলেন, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের সরবরাহ, ক্রয়-বিক্রয় বন্ধে এবং জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  আবু সাঈদ নিহতের ঘটনায় বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার
Tag :
জনপ্রিয় নিউজ

সম্প্রীতির বান্দরবান ফুটবলের ফাইনালে সদর উপজেলা

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

সময়: ০৯:২৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে দুটি ফার্মেসিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে সফিপুর বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় রোজা মেডিসিন কর্নার ও সাগরিকা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত রোজা মেডিসিন কর্নারকে ১০ হাজার টাকা এবং সাগরিকা ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় দুই প্রতিষ্ঠান থেকে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এসব ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহ ও বিক্রির অভিযোগ ছিল। এর পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা বলেন, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের সরবরাহ, ক্রয়-বিক্রয় বন্ধে এবং জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  নরসিংদীর শিবপুরে ৩ দিনব্যাপী বেকারি শিল্পবিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন