Dhaka ০৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের উদ্বোধন

  • Reporter Name
  • সময়: ০৫:৫৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ৫৫ Time View

 

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের আয়োজনে শুরু হয়েছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় গাইড ক্যাম্প-২০২৬।

শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার বাড়ইপাড়ায় অ্যাসোসিয়েশনের জাতীয় ক্যাম্প এলাকায় এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। ক্যাম্পটি চলবে ৯ অক্টোবর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নূরুল করিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম রকিবুল হাসান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মাহমুদ নিলয় ও সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা।

অনুষ্ঠানে ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ, জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা, গাইড কমিশনার ডা. মারিয়া ইয়াসমিনসহ প্রায় ৬০০ গাইড, গাইডার ও কমিশনার অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ও গ্রেড-১ কর্মকর্তা (অব.) কাজী জেবুন্নেছা বেগম।

বাংলাদেশ সরকারের ৩১ নম্বর আইনের আওতায় ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন মেয়ে শিশু, কিশোরী ও যুব নারীদের নেতৃত্ব, শৃঙ্খলা, সৃজনশীলতা ও দায়িত্ববোধ বিকাশে কাজ করে আসছে।

জাতীয় গাইড ক্যাম্পে তাঁবু স্থাপন, প্রকৃতিনির্ভর বিভিন্ন কার্যক্রম ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অংশগ্রহণকারীদের নেতৃত্বগুণ ও সৃজনশীলতা বিকাশে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী কালেক্টরেট মাঠে আলোকিত লালমনিরহাটের স্বেচ্ছাসেবকদের সঙ্গে মত বিনিময় করবেন এই মঞ্চে
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের উদ্বোধন

সময়: ০৫:৫৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

 

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের আয়োজনে শুরু হয়েছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় গাইড ক্যাম্প-২০২৬।

শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার বাড়ইপাড়ায় অ্যাসোসিয়েশনের জাতীয় ক্যাম্প এলাকায় এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। ক্যাম্পটি চলবে ৯ অক্টোবর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নূরুল করিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম রকিবুল হাসান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মাহমুদ নিলয় ও সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা।

অনুষ্ঠানে ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ, জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা, গাইড কমিশনার ডা. মারিয়া ইয়াসমিনসহ প্রায় ৬০০ গাইড, গাইডার ও কমিশনার অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ও গ্রেড-১ কর্মকর্তা (অব.) কাজী জেবুন্নেছা বেগম।

বাংলাদেশ সরকারের ৩১ নম্বর আইনের আওতায় ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন মেয়ে শিশু, কিশোরী ও যুব নারীদের নেতৃত্ব, শৃঙ্খলা, সৃজনশীলতা ও দায়িত্ববোধ বিকাশে কাজ করে আসছে।

জাতীয় গাইড ক্যাম্পে তাঁবু স্থাপন, প্রকৃতিনির্ভর বিভিন্ন কার্যক্রম ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অংশগ্রহণকারীদের নেতৃত্বগুণ ও সৃজনশীলতা বিকাশে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আরও পড়ুনঃ  সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী