Dhaka ০৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কিশোরগঞ্জ শহরের যানজট নিরসনে মডেল থানা পুলিশের উদ্যোগ: ফুটপাত দখলমুক্ত ও অবৈধ পার্কিংয়ে কঠোর অবস্থান

২০ অক্টোবর ২০২৫ , কিশোরগঞ্জ

মোঃ জোনায়েদ হোসেন জুয়ল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ শহরের ক্রমবর্ধমান যানজট নিরসনে মাঠে নেমেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ। শহরের প্রধান প্রধান সড়ক ও বাজার এলাকায় ফুটপাত দখলমুক্তকরণ এবং রাস্তায় অবৈধভাবে যানবাহন পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ প্রশাসন।

সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন নিজে শহরের বিভিন্ন এলাকায় উপস্থিত থেকে পথচারী, দোকান মালিক ও চালকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ফুটপাত ও সড়ক ব্যবহারে সতর্কতা ও দিকনির্দেশনা প্রদান করেন।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন,
“শহরের ফুটপাত পথচারীদের জন্য। ব্যবসায়ীরা যদি সেখানে পণ্য রাখেন বা দোকান সাজিয়ে দখল করেন, তাহলে সাধারণ মানুষ চলাচলে ভোগান্তিতে পড়েন। পাশাপাশি সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের কারণেই যানজটের সৃষ্টি হয়। আমরা চাই সবাই সচেতন হোন, আইন মেনে চলুন।”

তিনি আরও বলেন,
“এখন থেকে ফুটপাত দখল বা রাস্তায় অবৈধভাবে যানবাহন পার্কিং করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রথম ধাপে আমরা সবাইকে সতর্ক করছি এবং সহযোগিতা কামনা করছি।”

পুলিশ সূত্রে জানা গেছে, ওসি-র নেতৃত্বে একটি বিশেষ টিম শহরের পুরান থানা মোড়, বড়বাজার, আখড়াবাজার, নতুন বাজার, ও স্টেশন রোড এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে। এ সময় স্থানীয় ব্যবসায়ীদের ফুটপাত খালি রাখতে অনুরোধ জানানো হয়েছে এবং চালকদের নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং করতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। একজন পথচারী বলেন, “ফুটপাত দিয়ে হাঁটা যেত না, এখন পুলিশ কঠোর হয়েছে দেখে আশা জাগছে। শহরে স্বস্তি ফিরবে।”

কিশোরগঞ্জ মডেল থানা জানিয়েছে, আগামী দিনগুলোতে এই অভিযান আরও জোরদার করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

কিশোরগঞ্জ শহরের যানজট নিরসনে মডেল থানা পুলিশের উদ্যোগ: ফুটপাত দখলমুক্ত ও অবৈধ পার্কিংয়ে কঠোর অবস্থান

সময়: ১০:৫৭:১২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫