Dhaka ১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
গঙ্গাচড়ায় সংবাদ প্রকাশের জেরে হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের উপর হামলায় চোরাই গরু জবাই করে বৌভাতের আয়োজনের অভিযোগ, বাবা গ্রেপ্তার নবীনগরের শিবপুরে জামায়াতে ইসলামীর সহযোগী সম্মেলন বকশীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার গার্ড অব অনারে বাধার অভিযোগ, রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই দাফন বুড়িচংয়ে ৩৮০ পিস ইয়াবাসহ যুবক আটক শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ তেঁতুলিয়ায় ডাকবাংলো মেঘালয় রিসোর্টের উদ্বোধন উন্নয়ন প্রচারে তথ্যপ্রাপ্তির সংকট, তথ্য অফিসের মতবিনিময় সভায় সাংবাদিকদের ক্ষোভ ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির সম্মেলন, সভাপতি আবু তাহের সোনা কুমিল্লায় যাত্রা শুরু করল ‘কুমিল্লা ব্লক এন্ড কনস্ট্রাকশন’
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

গাইবান্ধায় সার উদ্ধার অভিযানে হামলা, কৃষি কর্মকর্তা ও সাংবাদিকদের অবরুদ্ধ করার অভিযোগ

  • Reporter Name
  • সময়: ০৭:৫১:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৪ Time View

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নে অবৈধ সার উদ্ধারের অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কামারজানি বন্দরের কীটনাশক ব্যবসায়ী সানোয়ার মুন্সির দোকানে এ ঘটনা ঘটে। হামলাকারীরা কৃষি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের লাঞ্ছিত করে দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কামারজানি বন্দরের কীটনাশক ব্যবসায়ী সানোয়ার মুন্সির গুদামে বিপুল পরিমাণ ইউরিয়া সার অবৈধভাবে মজুদ রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা কৃষি বিভাগ। জেলা কৃষি বিভাগের উপপরিচালক মো. আসাদুজ্জামান ও উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল আলমের নেতৃত্বে কৃষি বিভাগের একটি দল ওই গুদামে তল্লাশি চালায়। অভিযানে গুদাম থেকে প্রায় ৪০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সার উদ্ধারের পর ব্যবসায়ী সানোয়ার মুন্সিকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় সানোয়ার মুন্সির ছোট ভাই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল লোক অতর্কিতে কৃষি কর্মকর্তা ও পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা কৃষি বিভাগের উপপরিচালক ও উপজেলা কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করেন। একই সময় দায়িত্ব পালনরত সময় টিভির রিপোর্টার বিপ্লব ইসলাম, ক্যামেরাপারসন সোহেল রানা, সারাবাংলা নিউজ পেজ, দৈনিক আমাদের কথা ও সাপ্তাহিক গণমানুষের খবর-এর জেলা প্রতিনিধি মুনির হাসানসহ স্থানীয় পাঁচজন সাংবাদিককে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা হয়। পরে হামলাকারীরা কৃষি কর্মকর্তা ও সাংবাদিকদের একটি স্থানে অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধদের উদ্ধার করে।

ঘটনার পর স্থানীয় সংবাদকর্মী ও সুশীল সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতারা।

আরও পড়ুনঃ  বালিয়াকান্দিতে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন
Tag :
জনপ্রিয় নিউজ

গঙ্গাচড়ায় সংবাদ প্রকাশের জেরে হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের উপর হামলায়

গাইবান্ধায় সার উদ্ধার অভিযানে হামলা, কৃষি কর্মকর্তা ও সাংবাদিকদের অবরুদ্ধ করার অভিযোগ

সময়: ০৭:৫১:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নে অবৈধ সার উদ্ধারের অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কামারজানি বন্দরের কীটনাশক ব্যবসায়ী সানোয়ার মুন্সির দোকানে এ ঘটনা ঘটে। হামলাকারীরা কৃষি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের লাঞ্ছিত করে দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কামারজানি বন্দরের কীটনাশক ব্যবসায়ী সানোয়ার মুন্সির গুদামে বিপুল পরিমাণ ইউরিয়া সার অবৈধভাবে মজুদ রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা কৃষি বিভাগ। জেলা কৃষি বিভাগের উপপরিচালক মো. আসাদুজ্জামান ও উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল আলমের নেতৃত্বে কৃষি বিভাগের একটি দল ওই গুদামে তল্লাশি চালায়। অভিযানে গুদাম থেকে প্রায় ৪০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সার উদ্ধারের পর ব্যবসায়ী সানোয়ার মুন্সিকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় সানোয়ার মুন্সির ছোট ভাই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল লোক অতর্কিতে কৃষি কর্মকর্তা ও পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা কৃষি বিভাগের উপপরিচালক ও উপজেলা কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করেন। একই সময় দায়িত্ব পালনরত সময় টিভির রিপোর্টার বিপ্লব ইসলাম, ক্যামেরাপারসন সোহেল রানা, সারাবাংলা নিউজ পেজ, দৈনিক আমাদের কথা ও সাপ্তাহিক গণমানুষের খবর-এর জেলা প্রতিনিধি মুনির হাসানসহ স্থানীয় পাঁচজন সাংবাদিককে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা হয়। পরে হামলাকারীরা কৃষি কর্মকর্তা ও সাংবাদিকদের একটি স্থানে অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধদের উদ্ধার করে।

ঘটনার পর স্থানীয় সংবাদকর্মী ও সুশীল সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতারা।

আরও পড়ুনঃ  উন্নয়ন প্রচারে তথ্যপ্রাপ্তির সংকট, তথ্য অফিসের মতবিনিময় সভায় সাংবাদিকদের ক্ষোভ