Dhaka ০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নবীনগরে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শিবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, সাগর ছাড়ছেন জেলেরা তাহিরপুরে ক্রিকেটের বল নিয়ে ৫ গ্রামের সংঘর্ষ, আহত ২০, বাড়িতে অগ্নিসংযোগ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির জরুরি সভা ও সাক্ষাৎকার অনুষ্ঠিত কেশবপুরে পৃথক অভিযানে ৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ডিমলায় আগাম আমন ধান ঘরে তোলার উৎসব পাইকগাছায় জমজমাট গদাইপুরের চারার হাট তাহিরপুরে মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ছোটদের মাঝে ফুটবল বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন ভূঁইয়া

  • Reporter Name
  • সময়: ১১:২১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২৫ Time View

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের শিশু-কিশোরদের মাঝে ফুটবল বিতরণ করেছেন আসন্ন পৌরসভা নির্বাচনে ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. সালাউদ্দিন ভূঁইয়া।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কোল্ডস্টোরেজ মোড় এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানে এ ফুটবল বিতরণ করা হয়।

এ সময় সালাউদ্দিন ভূঁইয়া বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের মাদক ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই পড়াশোনার পাশাপাশি শিশু-কিশোরদের নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করতে হবে।

তিনি আরও বলেন, এলাকার সব শিক্ষার্থীকে নিয়মিত স্কুলে যাওয়ার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হতে হবে। কোনো শিক্ষার্থী পড়াশোনার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হলে তাকে জানালে সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

সালাউদ্দিন ভূঁইয়া বলেন, এলাকার শিশু-কিশোরদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ফুটবল বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও এলাকার শিশু-কিশোররা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ, জব্দ সরঞ্জাম
Tag :
জনপ্রিয় নিউজ

নবীনগরে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ

ছোটদের মাঝে ফুটবল বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন ভূঁইয়া

সময়: ১১:২১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের শিশু-কিশোরদের মাঝে ফুটবল বিতরণ করেছেন আসন্ন পৌরসভা নির্বাচনে ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. সালাউদ্দিন ভূঁইয়া।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কোল্ডস্টোরেজ মোড় এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানে এ ফুটবল বিতরণ করা হয়।

এ সময় সালাউদ্দিন ভূঁইয়া বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের মাদক ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই পড়াশোনার পাশাপাশি শিশু-কিশোরদের নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করতে হবে।

তিনি আরও বলেন, এলাকার সব শিক্ষার্থীকে নিয়মিত স্কুলে যাওয়ার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হতে হবে। কোনো শিক্ষার্থী পড়াশোনার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হলে তাকে জানালে সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

সালাউদ্দিন ভূঁইয়া বলেন, এলাকার শিশু-কিশোরদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ফুটবল বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও এলাকার শিশু-কিশোররা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রাজবাড়ীতে কৃষক নজরুল ইসলাম হত্যার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি