চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের শিশু-কিশোরদের মাঝে ফুটবল বিতরণ করেছেন আসন্ন পৌরসভা নির্বাচনে ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. সালাউদ্দিন ভূঁইয়া।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কোল্ডস্টোরেজ মোড় এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানে এ ফুটবল বিতরণ করা হয়।
এ সময় সালাউদ্দিন ভূঁইয়া বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের মাদক ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই পড়াশোনার পাশাপাশি শিশু-কিশোরদের নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করতে হবে।
তিনি আরও বলেন, এলাকার সব শিক্ষার্থীকে নিয়মিত স্কুলে যাওয়ার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হতে হবে। কোনো শিক্ষার্থী পড়াশোনার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হলে তাকে জানালে সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করবেন বলেও জানান তিনি।
সালাউদ্দিন ভূঁইয়া বলেন, এলাকার শিশু-কিশোরদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
ফুটবল বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও এলাকার শিশু-কিশোররা উপস্থিত ছিলেন।
Reporter Name 






















