Dhaka ০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতে সার ডিলার ও দোকানিকে জরিমানা, সার জব্দ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে সাপাহারে বিএনপির সমাবেশ ও মিছিল নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুনে পোড়ানোর মামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানির ৫৪তম জন্মবার্ষিকী মধ্যনগরে সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষিত হলেই চলবে না, ভালো মানুষ হতে হবে: ইউএনও ফারজানা ইয়াসমিন জলঢাকায় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ পরিবারে টিউবওয়েল বিতরণ পাইকগাছায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৮ শিক্ষার্থীকে সংবর্ধনা ছাতকে সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে তিন সাংবাদিক হেনস্তার অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

‘জনগণের জানমাল রক্ষায় রাজপথে প্রস্তুত যুবদল’—যুবদল নেতা নাহিদ

  • Reporter Name
  • সময়: ১০:৩৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ Time View

সাভার প্রতিনিধি:

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তুলে সাভারে বিক্ষোভ মিছিল করেছে সাভার পৌর যুবদল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সাভারের উলাইল এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের দিকে অগ্রসর হয়। সাভার পৌর যুবদল নেতা মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদের নেতৃত্বে আয়োজিত মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মিছিল শেষে যুবদল নেতা মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ বলেন, “তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনার প্রতি আস্থা রেখে আমরা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছি। জনগণের অধিকার, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে যুবদলের নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে থাকবে।”

তিনি বলেন, “নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা যদি মানুষের জানমাল নিয়ে খেলতে চায়, গুপ্ত হামলা কিংবা নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে, তাহলে তাদের সেই অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।”

নাহিদ আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও মানুষের অধিকারভিত্তিক বাংলাদেশ গড়ার যে প্রত্যয়—সেই লক্ষ্যেই আমরা মাঠে আছি। ঢাকা-১৯ আসনের এমপি মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং সাভার পৌর যুবদল নেতা সুরুজ্জামান ভাইয়ের দিকনির্দেশনায় সাভারের যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও প্রস্তুত রয়েছে।”

তিনি বলেন, “আমরা কোনো ধরনের নৈরাজ্য চাই না, সংঘাত চাই না। আমরা চাই মানুষ নিরাপদে চলাফেরা করুক, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন থাকুক। তবে কেউ যদি জনগণের শান্তি বিনষ্ট করার চেষ্টা করে, তাহলে আমরা রাজপথে থেকে তার বিরুদ্ধে সোচ্চার থাকব।”

এ সময় তিনি সাভারের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “সাভারে কোনো অপশক্তিকে সাধারণ মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। জনগণের পাশে থেকে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় যুবদলের নেতাকর্মীরা সবসময় প্রস্তুত থাকবে।”

বিক্ষোভ মিছিলে সাভার পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  পঞ্চগড়ে ওলামা দলের ভিডিও-ছবি জামায়াতের নামে প্রচার, ছাত্রদলের ৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতে সার ডিলার ও দোকানিকে জরিমানা, সার জব্দ

‘জনগণের জানমাল রক্ষায় রাজপথে প্রস্তুত যুবদল’—যুবদল নেতা নাহিদ

সময়: ১০:৩৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সাভার প্রতিনিধি:

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তুলে সাভারে বিক্ষোভ মিছিল করেছে সাভার পৌর যুবদল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সাভারের উলাইল এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের দিকে অগ্রসর হয়। সাভার পৌর যুবদল নেতা মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদের নেতৃত্বে আয়োজিত মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মিছিল শেষে যুবদল নেতা মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ বলেন, “তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনার প্রতি আস্থা রেখে আমরা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছি। জনগণের অধিকার, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে যুবদলের নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে থাকবে।”

তিনি বলেন, “নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা যদি মানুষের জানমাল নিয়ে খেলতে চায়, গুপ্ত হামলা কিংবা নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে, তাহলে তাদের সেই অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।”

নাহিদ আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও মানুষের অধিকারভিত্তিক বাংলাদেশ গড়ার যে প্রত্যয়—সেই লক্ষ্যেই আমরা মাঠে আছি। ঢাকা-১৯ আসনের এমপি মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং সাভার পৌর যুবদল নেতা সুরুজ্জামান ভাইয়ের দিকনির্দেশনায় সাভারের যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও প্রস্তুত রয়েছে।”

তিনি বলেন, “আমরা কোনো ধরনের নৈরাজ্য চাই না, সংঘাত চাই না। আমরা চাই মানুষ নিরাপদে চলাফেরা করুক, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন থাকুক। তবে কেউ যদি জনগণের শান্তি বিনষ্ট করার চেষ্টা করে, তাহলে আমরা রাজপথে থেকে তার বিরুদ্ধে সোচ্চার থাকব।”

এ সময় তিনি সাভারের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “সাভারে কোনো অপশক্তিকে সাধারণ মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। জনগণের পাশে থেকে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় যুবদলের নেতাকর্মীরা সবসময় প্রস্তুত থাকবে।”

বিক্ষোভ মিছিলে সাভার পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত