Dhaka ০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তদন্ত শুরু কালিয়াকৈরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬ দোকান ও ২২ কক্ষ পুড়ে ছাই যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না! সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে আলোর ফুলের ছাত্র উপ-কমিটি অনুমোদন তেঁতুলিয়ায় সারের হাহাকার, কৃষি বিভাগের ভিন্ন সুর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনদুর্ভোগ বাড়ানোর নির্মম সিদ্ধান্ত: এম এ আলীম সরকার রাজশাহীতে অপরাধ দমনে পুলিশি টহল জোরদার আদমদীঘিতে ডিলারের পয়েন্টে নেই সার, অন্যত্র মজুত-বিক্রির অভিযোগ সিঙ্গাপুরে স্ট্রোকে আক্রান্ত হয়ে রামচন্দ্রপুরে প্রবাসী উসমান গনির মৃত্যু তাহিরপুরের নবাগত ইউএনও রিপামনি দেবীকে বালিকা উচ্চ বিদ্যালয় পরিবারের শুভেচ্ছা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

‘জনগণের জানমাল রক্ষায় রাজপথে প্রস্তুত যুবদল’—যুবদল নেতা নাহিদ

  • Reporter Name
  • সময়: ১০:৩৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ Time View

সাভার প্রতিনিধি:

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তুলে সাভারে বিক্ষোভ মিছিল করেছে সাভার পৌর যুবদল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সাভারের উলাইল এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের দিকে অগ্রসর হয়। সাভার পৌর যুবদল নেতা মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদের নেতৃত্বে আয়োজিত মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মিছিল শেষে যুবদল নেতা মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ বলেন, “তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনার প্রতি আস্থা রেখে আমরা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছি। জনগণের অধিকার, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে যুবদলের নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে থাকবে।”

তিনি বলেন, “নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা যদি মানুষের জানমাল নিয়ে খেলতে চায়, গুপ্ত হামলা কিংবা নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে, তাহলে তাদের সেই অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।”

নাহিদ আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও মানুষের অধিকারভিত্তিক বাংলাদেশ গড়ার যে প্রত্যয়—সেই লক্ষ্যেই আমরা মাঠে আছি। ঢাকা-১৯ আসনের এমপি মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং সাভার পৌর যুবদল নেতা সুরুজ্জামান ভাইয়ের দিকনির্দেশনায় সাভারের যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও প্রস্তুত রয়েছে।”

তিনি বলেন, “আমরা কোনো ধরনের নৈরাজ্য চাই না, সংঘাত চাই না। আমরা চাই মানুষ নিরাপদে চলাফেরা করুক, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন থাকুক। তবে কেউ যদি জনগণের শান্তি বিনষ্ট করার চেষ্টা করে, তাহলে আমরা রাজপথে থেকে তার বিরুদ্ধে সোচ্চার থাকব।”

এ সময় তিনি সাভারের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “সাভারে কোনো অপশক্তিকে সাধারণ মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। জনগণের পাশে থেকে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় যুবদলের নেতাকর্মীরা সবসময় প্রস্তুত থাকবে।”

বিক্ষোভ মিছিলে সাভার পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোলাগঞ্জ স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬ সম্পন্ন
Tag :
জনপ্রিয় নিউজ

অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তদন্ত শুরু

‘জনগণের জানমাল রক্ষায় রাজপথে প্রস্তুত যুবদল’—যুবদল নেতা নাহিদ

সময়: ১০:৩৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সাভার প্রতিনিধি:

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তুলে সাভারে বিক্ষোভ মিছিল করেছে সাভার পৌর যুবদল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সাভারের উলাইল এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের দিকে অগ্রসর হয়। সাভার পৌর যুবদল নেতা মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদের নেতৃত্বে আয়োজিত মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মিছিল শেষে যুবদল নেতা মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ বলেন, “তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনার প্রতি আস্থা রেখে আমরা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছি। জনগণের অধিকার, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে যুবদলের নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে থাকবে।”

তিনি বলেন, “নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা যদি মানুষের জানমাল নিয়ে খেলতে চায়, গুপ্ত হামলা কিংবা নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে, তাহলে তাদের সেই অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।”

নাহিদ আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও মানুষের অধিকারভিত্তিক বাংলাদেশ গড়ার যে প্রত্যয়—সেই লক্ষ্যেই আমরা মাঠে আছি। ঢাকা-১৯ আসনের এমপি মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং সাভার পৌর যুবদল নেতা সুরুজ্জামান ভাইয়ের দিকনির্দেশনায় সাভারের যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও প্রস্তুত রয়েছে।”

তিনি বলেন, “আমরা কোনো ধরনের নৈরাজ্য চাই না, সংঘাত চাই না। আমরা চাই মানুষ নিরাপদে চলাফেরা করুক, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন থাকুক। তবে কেউ যদি জনগণের শান্তি বিনষ্ট করার চেষ্টা করে, তাহলে আমরা রাজপথে থেকে তার বিরুদ্ধে সোচ্চার থাকব।”

এ সময় তিনি সাভারের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “সাভারে কোনো অপশক্তিকে সাধারণ মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। জনগণের পাশে থেকে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় যুবদলের নেতাকর্মীরা সবসময় প্রস্তুত থাকবে।”

বিক্ষোভ মিছিলে সাভার পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  কিশোর গ্যাং প্রতিরোধে চন্দ্রিমা থানায় এলাকাবাসীর স্মারকলিপি