এম. এস. শ্রাবণ মাহমুদ,
স্টাফ রিপোর্টার
তরুণ সামাজিক সংগঠন ‘আলোর ফুল’-এর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে ছাত্র উপ-কমিটি অনুমোদন করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) সংগঠনটির পক্ষ থেকে নবগঠিত এ ছাত্র উপ-কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত ছাত্র উপ-কমিটিতে বাহাদুর শাহকে আহ্বায়ক এবং মনিরুল ইসলাম সিয়ামকে সদস্য সচিব করা হয়েছে।
নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবকে ‘আলোর ফুল’ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
‘আলোর ফুল’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি শহিদুল ইসলাম ভুট্টো বলেন, “আলোর ফুলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ছাত্র উপ-কমিটি অনুমোদন করা হয়েছে। পর্যায়ক্রমে যুব, মহিলা ও শ্রমিক উপ-কমিটি গঠনের প্রক্রিয়াও চলমান রয়েছে। আমরা আশা করি, এসব কমিটির মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে আলোর ফুল সমাজের কল্যাণে আরও সক্রিয়ভাবে কাজ করবে।”
সংগঠনের সাধারণ সম্পাদক পারভিন আক্তার মুক্তা বলেন, “ছাত্র উপ-কমিটির মাধ্যমে আমাদের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে। একই সঙ্গে যুব, মহিলা ও শ্রমিক উপ-কমিটি গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। ভবিষ্যতে সব উপ-কমিটির সমন্বিত কার্যক্রমের মাধ্যমে আলোর ফুলের সামাজিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে বলে আমরা আশাবাদী।”
Reporter Name 
























