Dhaka ১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কিশোর গ্যাং প্রতিরোধে চন্দ্রিমা থানায় এলাকাবাসীর স্মারকলিপি

  • Reporter Name
  • সময়: ১০:০৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৮১ Time View

মো. গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী নগরীর চন্দ্রিমা থানা এলাকায় মাদকের অবৈধ ক্রয়-বিক্রয় ও সেবন বন্ধ এবং কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের দাবিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর স্মারকলিপি দিয়েছেন সর্বস্তরের এলাকাবাসী।

রোববার (২০ সেপ্টেম্বর) স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে এলাকাবাসী উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে চন্দ্রিমা থানা এলাকায় প্রকাশ্যে মাদকের কেনাবেচা ও সেবনের অভিযোগ রয়েছে। একই সঙ্গে অপ্রাপ্তবয়স্ক ও তরুণদের একটি অংশ সংঘবদ্ধ হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে এলাকার সামাজিক পরিবেশ ও জননিরাপত্তা নিয়ে বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।

এলাকাবাসীর পক্ষ থেকে আরও বলা হয়, রাতের বিভিন্ন সময়ে কিশোরদের সংঘবদ্ধভাবে আড্ডা দেওয়া, বিশৃঙ্খলা সৃষ্টি, মারামারি ও ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ডের কারণে স্বাভাবিক সামাজিক পরিবেশ ব্যাহত হচ্ছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

অপরাধ প্রতিরোধ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্মারকলিপিতে ৭ দফা দাবি ও প্রস্তাব তুলে ধরা হয়। দাবিগুলো হলো—

১. চন্দ্রিমা থানা এলাকার গুরুত্বপূর্ণ, জনবহুল ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পুলিশি টহল জোরদার করা, বিশেষ করে রাতের বেলায় টহল বৃদ্ধি করা।

২. রাতে অপ্রয়োজনে অলিগলিতে অবস্থানরত কিশোরদের ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং অভিভাবকদের অবহিত করে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা।

৩. মাদক স্পট ও ক্রয়-বিক্রয়ের স্থানগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা এবং চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

৪. কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নজরদারি বাড়ানো এবং তাদের মাধ্যমে পরিচালিত অপতৎপরতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।

৫. মাদক ও কিশোর অপরাধের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এলাকায় মাইকিং ও সামাজিক প্রচার-প্রচারণা চালানো।

৬. শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলা।

৭. এলাকাবাসীর দেওয়া তথ্য ও অভিযোগের ভিত্তিতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

আরও পড়ুনঃ  বৈরী আবহাওয়ায় সুন্দরবনে রাসপূজায় নেই পুণ্যার্থী, সরকারের রাজস্বখাতে ধস

স্মারকলিপিতে এলাকাবাসী স্পষ্টভাবে উল্লেখ করেন, কোনো নিরপরাধ ব্যক্তি বা কিশোরকে হয়রানি করা তাদের উদ্দেশ্য নয়। প্রকৃত অপরাধী ও মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনি প্রক্রিয়ার আওতায় আনার মাধ্যমে একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনই তাদের মূল লক্ষ্য।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন চন্দ্রিমা থানা এলাকার বাসিন্দারা।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

কিশোর গ্যাং প্রতিরোধে চন্দ্রিমা থানায় এলাকাবাসীর স্মারকলিপি

সময়: ১০:০৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মো. গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী নগরীর চন্দ্রিমা থানা এলাকায় মাদকের অবৈধ ক্রয়-বিক্রয় ও সেবন বন্ধ এবং কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের দাবিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর স্মারকলিপি দিয়েছেন সর্বস্তরের এলাকাবাসী।

রোববার (২০ সেপ্টেম্বর) স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে এলাকাবাসী উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে চন্দ্রিমা থানা এলাকায় প্রকাশ্যে মাদকের কেনাবেচা ও সেবনের অভিযোগ রয়েছে। একই সঙ্গে অপ্রাপ্তবয়স্ক ও তরুণদের একটি অংশ সংঘবদ্ধ হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে এলাকার সামাজিক পরিবেশ ও জননিরাপত্তা নিয়ে বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।

এলাকাবাসীর পক্ষ থেকে আরও বলা হয়, রাতের বিভিন্ন সময়ে কিশোরদের সংঘবদ্ধভাবে আড্ডা দেওয়া, বিশৃঙ্খলা সৃষ্টি, মারামারি ও ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ডের কারণে স্বাভাবিক সামাজিক পরিবেশ ব্যাহত হচ্ছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

অপরাধ প্রতিরোধ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্মারকলিপিতে ৭ দফা দাবি ও প্রস্তাব তুলে ধরা হয়। দাবিগুলো হলো—

১. চন্দ্রিমা থানা এলাকার গুরুত্বপূর্ণ, জনবহুল ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পুলিশি টহল জোরদার করা, বিশেষ করে রাতের বেলায় টহল বৃদ্ধি করা।

২. রাতে অপ্রয়োজনে অলিগলিতে অবস্থানরত কিশোরদের ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং অভিভাবকদের অবহিত করে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা।

৩. মাদক স্পট ও ক্রয়-বিক্রয়ের স্থানগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা এবং চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

৪. কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নজরদারি বাড়ানো এবং তাদের মাধ্যমে পরিচালিত অপতৎপরতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।

৫. মাদক ও কিশোর অপরাধের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এলাকায় মাইকিং ও সামাজিক প্রচার-প্রচারণা চালানো।

৬. শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলা।

৭. এলাকাবাসীর দেওয়া তথ্য ও অভিযোগের ভিত্তিতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

আরও পড়ুনঃ  সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী