Dhaka ০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতে সার ডিলার ও দোকানিকে জরিমানা, সার জব্দ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে সাপাহারে বিএনপির সমাবেশ ও মিছিল নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুনে পোড়ানোর মামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানির ৫৪তম জন্মবার্ষিকী মধ্যনগরে সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষিত হলেই চলবে না, ভালো মানুষ হতে হবে: ইউএনও ফারজানা ইয়াসমিন জলঢাকায় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ পরিবারে টিউবওয়েল বিতরণ পাইকগাছায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৮ শিক্ষার্থীকে সংবর্ধনা ছাতকে সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে তিন সাংবাদিক হেনস্তার অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনদুর্ভোগ বাড়ানোর নির্মম সিদ্ধান্ত: এম এ আলীম সরকার

  • Reporter Name
  • সময়: ০৭:৪৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ Time View

হাকিকুল ইসলাম খোকন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ গণমুক্তি পার্টির (বিজিপি) সভাপতি এম এ আলীম সরকার ও সাধারণ সম্পাদক লেখক অমূল্য কুমার বৈদ্য বলেছেন, একসঙ্গে লিটারপ্রতি ২০ টাকা করে জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। পরিবহন, কৃষি, শিল্প ও পণ্য উৎপাদনসহ অর্থনীতির প্রায় সব ক্ষেত্রেই এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) এক বিবৃতিতে তারা এসব কথা বলেন। খবর আইবিএননিউজের।

বিবৃতিতে বলা হয়, সরকার ২১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে। এর ফলে ডিজেলের দাম ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজিপির সভাপতি এম এ আলীম সরকার ও সাধারণ সম্পাদক অমূল্য কুমার বৈদ্য জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমূল্যে সাধারণ মানুষের যখন নাভিশ্বাস উঠছে, ঠিক তখনই জ্বালানি তেলের দাম বাড়িয়ে তাদের ওপর নতুন করে দুর্ভোগ চাপিয়ে দেওয়া হয়েছে। এর ফলে পরিবহন ব্যয়, কৃষি উৎপাদন খরচ ও নিত্যপণ্যের দাম আরও বাড়তে পারে এবং জনজীবন চরম সংকটে পড়ার আশঙ্কা রয়েছে।

বিবৃতিতে তারা আরও বলেন, জনগণের পকেটের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে রাষ্ট্র পরিচালনার দায় জনগণের ওপর চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান।

অন্যথায়, এই সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

আরও পড়ুনঃ  সুনীল অর্থনীতিভিত্তিক নতুন বিশ্ববিদ্যালয়-অধ্যাপক ড. মীজানুর রহমান -ঢাকা বিশ্ববিদ্যালয়-
Tag :
জনপ্রিয় নিউজ

রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতে সার ডিলার ও দোকানিকে জরিমানা, সার জব্দ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনদুর্ভোগ বাড়ানোর নির্মম সিদ্ধান্ত: এম এ আলীম সরকার

সময়: ০৭:৪৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬