Dhaka ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি হ্রাসে প্রয়োজন পূর্ব সতর্কীকরণ ও প্রাথমিক ব্যবস্থার উন্নয়ন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত না করায় বঞ্চনার অভিযোগ ও ক্ষোভ বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে আমীরে জামায়াত নিকলী থানার হাজতে পরোয়ানাভুক্ত আসামির মৃত্যু, আইনগত তদন্ত শুরু সারাদিনের প্রবল বর্ষণে কলকাতার জনজীবন বিপর্যস্ত, পথচলতি মানুষ বিপাকে ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের জানাজা আলহামদুলিল্লাহ,  ​মানবতার সেবায় আরেকটি ছোট্ট উদ্যোগ সফলভাবে সম্পন্ন হলো ভারী বর্ষণে খুলশীর লালখান বাজারে ঝুঁকিপূর্ণ পাহাড় ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করলেন সংসদ সদস্য: সাঈদ আল নোমান নেত্রকোনা পূর্বধলায় সংঘর্ষে উভয়পক্ষে আহত ১০, থানায় পাল্টাপাল্টি মামলা; গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের জানাজা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তাহিরপুরে নদ-নদী ও হাওরের পানি বাড়ছে

  • Reporter Name
  • সময়: ১০:২৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১৩ Time View

স্টাফ রিপোর্টার

টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানিতে সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা, পাটলাইসহ বিভিন্ন নদ-নদী এবং টাঙ্গুয়ার হাওরসহ বিভিন্ন হাওরের পানি বাড়তে শুরু করেছে।

পানি বাড়ায় উপজেলার মাহতাবপুর, নয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয় প্রাঙ্গণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি আরও বাড়লে বিদ্যালয়ের কক্ষে প্রবেশ করবে। এমন পরিস্থিতি হাওরপাড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তাহিরপুরের লাউড়েরগড়ে ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যাদুকাটা নদীর পানি বিপদসীমার ০.৩৫ মিটার নিচে রয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় পানির উচ্চতা ১১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানির লেভেল ৫১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পানি বর্তমানে বিপদসীমার ০.৬০ মিটার নিচে রয়েছে। চলতি মৌসুমে সর্বোচ্চ ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তাহিরপুর উপজেলা সীমান্তের চারাগাঁও এলাকার বাসিন্দা এইচ এম আব্দুল হামিদ জানান, টানা বৃষ্টিতে ভারত থেকে ছড়া দিয়ে প্রবল বেগে পানি ভাটির দিকে নামায় কিছু বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ছড়ার পাড়ের বসতবাড়ি ও একটি মাদ্রাসা ভাঙনের মুখে পড়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. ইমদাদুল হক জানিয়েছেন, টানা বৃষ্টিপাত আগামী ৭২ ঘণ্টা অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। এতে করে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদে বন্যা হতে পারে।

আরও পড়ুনঃ   নরসিংদীতে মোবাইল কোর্টে জরিমানা, বিশ্ব পরিবেশ দিবস পালিত
Tag :
জনপ্রিয় নিউজ

চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি হ্রাসে প্রয়োজন পূর্ব সতর্কীকরণ ও প্রাথমিক ব্যবস্থার উন্নয়ন

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তাহিরপুরে নদ-নদী ও হাওরের পানি বাড়ছে

সময়: ১০:২৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

স্টাফ রিপোর্টার

টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানিতে সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা, পাটলাইসহ বিভিন্ন নদ-নদী এবং টাঙ্গুয়ার হাওরসহ বিভিন্ন হাওরের পানি বাড়তে শুরু করেছে।

পানি বাড়ায় উপজেলার মাহতাবপুর, নয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয় প্রাঙ্গণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি আরও বাড়লে বিদ্যালয়ের কক্ষে প্রবেশ করবে। এমন পরিস্থিতি হাওরপাড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তাহিরপুরের লাউড়েরগড়ে ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যাদুকাটা নদীর পানি বিপদসীমার ০.৩৫ মিটার নিচে রয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় পানির উচ্চতা ১১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানির লেভেল ৫১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পানি বর্তমানে বিপদসীমার ০.৬০ মিটার নিচে রয়েছে। চলতি মৌসুমে সর্বোচ্চ ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তাহিরপুর উপজেলা সীমান্তের চারাগাঁও এলাকার বাসিন্দা এইচ এম আব্দুল হামিদ জানান, টানা বৃষ্টিতে ভারত থেকে ছড়া দিয়ে প্রবল বেগে পানি ভাটির দিকে নামায় কিছু বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ছড়ার পাড়ের বসতবাড়ি ও একটি মাদ্রাসা ভাঙনের মুখে পড়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. ইমদাদুল হক জানিয়েছেন, টানা বৃষ্টিপাত আগামী ৭২ ঘণ্টা অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। এতে করে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদে বন্যা হতে পারে।

আরও পড়ুনঃ  হবিগঞ্জর নবীগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত