Dhaka ০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরণ মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কেশবপুরের যুবক নিহত, গুরুতর আহত ২ কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শাহমাহমুদপুরে বিশ্ব খাল খনন প্রকল্প বাস্তবায়নে ইউএনও’র সরেজমিন পরিদর্শন নরসিংদীর শিবপুরে কলেজের বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ ভাঙ্গুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝিকরগাছায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা ও নানা অপকর্মের অভিযোগ: গ্রন্থাগারিক সবুজের বহিষ্কার দাবি উখিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫০ কেজি গাঁজা জব্দ, আটক ১ লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে মানববন্ধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দলিল লেখকদের ক্ষোভে উত্তাল মনিরামপুর সাব-রেজিস্ট্রি অফিস

মোঃ মাসুম বিল্লাল, স্টাফ রিপোর্টার

যশোরের মনিরামপুর সাব-রেজিস্ট্রি অফিসে সদ্য বদলি হয়ে আসা মোহরার শামসুজ্জামান মিলনের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন দলিল লেখকেরা।

অভিযোগ রয়েছে, গত ২৭ এপ্রিল সোমবার প্রথম কর্মদিবসেই তিনি দলিল লেখক ও সেবাগ্রহীতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ শুরু করেন। তার পূর্বের কর্মস্থলেও একই ধরনের আচরণের পুনরাবৃত্তির অভিযোগ রয়েছে। জানা যায়, এ ধরনের আচরণের কারণে যশোরের ঝিকরগাছা সাব-রেজিস্ট্রি অফিসে তাকে বদলি না করতে জেলা রেজিস্ট্রার বরাবর চিঠি দিয়েছিল ঝিকরগাছা দলিল লেখক সমিতি।

এর প্রতিবাদে বুধবার (২৯ এপ্রিল) মনিরামপুর দলিল লেখক সমিতির উদ্যোগে জরুরি আলোচনা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতিয়ার রহমানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দলিল লেখক রবিউল ইসলাম বলেন, “শামসুজ্জামান মিলন প্রথম দিন থেকেই আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন। আমরা যারা দীর্ঘদিন ধরে এখানে কাজ করছি, তাদের প্রতি ন্যূনতম সম্মান পর্যন্ত দেখান না। তার এমন আচরণে অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।” তিনি আরও অভিযোগ করেন, ইচ্ছামতো নিয়ম তৈরি করে দলিল লেখকদের হয়রানি করা হচ্ছে।

সভায় উপস্থিত অন্যান্য দলিল লেখকরাও একই ধরনের অভিযোগ তুলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা আগামী ৭ মে’র মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাকে অন্যত্র বদলি না করা হলে পরবর্তী সপ্তাহ থেকে দলিল লেখা বন্ধ রেখে কলম বিরতিতে যাওয়ার ঘোষণা দেন।

অভিযোগের বিষয়ে জানতে ২৯ এপ্রিল বিকাল ৩টা ১৩ মিনিটে মোহরার শামসুজ্জামান মিলনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সংক্ষিপ্ত সময় কল রিসিভ করলেও কোনো বক্তব্য দেননি। পরবর্তীতে আর ফোন রিসিভ করেননি।

এছাড়া তার বিরুদ্ধে ২৮ মার্চ ২০২৬ তারিখে একটি স্থানীয় পত্রিকায় মাদক মামলাসহ বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ প্রকাশিত হয়েছিল বলেও জানা গেছে।

আরও পড়ুনঃ  নিউমার্কেটে বটতলায় গুলিবিদ্ধ অজ্ঞাত যুবকের মৃত্যু, মাথাসহ শরীরে ৫টি গুলির চিহ্ন

উল্লেখ্য, পূর্বের কর্মস্থল ঝিকরগাছা সাব-রেজিস্ট্রি অফিসে তার আচরণের কারণে দলিল লেখক সমিতি ও সাধারণ জনগণ তাকে সেখানে বদলি না করার জন্য যশোর জেলা রেজিস্ট্রার বরাবর লিখিত আবেদন জানিয়েছিল।

Tag :
জনপ্রিয় নিউজ

বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরণ

দলিল লেখকদের ক্ষোভে উত্তাল মনিরামপুর সাব-রেজিস্ট্রি অফিস

সময়: ০৯:৩১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

মোঃ মাসুম বিল্লাল, স্টাফ রিপোর্টার

যশোরের মনিরামপুর সাব-রেজিস্ট্রি অফিসে সদ্য বদলি হয়ে আসা মোহরার শামসুজ্জামান মিলনের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন দলিল লেখকেরা।

অভিযোগ রয়েছে, গত ২৭ এপ্রিল সোমবার প্রথম কর্মদিবসেই তিনি দলিল লেখক ও সেবাগ্রহীতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ শুরু করেন। তার পূর্বের কর্মস্থলেও একই ধরনের আচরণের পুনরাবৃত্তির অভিযোগ রয়েছে। জানা যায়, এ ধরনের আচরণের কারণে যশোরের ঝিকরগাছা সাব-রেজিস্ট্রি অফিসে তাকে বদলি না করতে জেলা রেজিস্ট্রার বরাবর চিঠি দিয়েছিল ঝিকরগাছা দলিল লেখক সমিতি।

এর প্রতিবাদে বুধবার (২৯ এপ্রিল) মনিরামপুর দলিল লেখক সমিতির উদ্যোগে জরুরি আলোচনা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতিয়ার রহমানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দলিল লেখক রবিউল ইসলাম বলেন, “শামসুজ্জামান মিলন প্রথম দিন থেকেই আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন। আমরা যারা দীর্ঘদিন ধরে এখানে কাজ করছি, তাদের প্রতি ন্যূনতম সম্মান পর্যন্ত দেখান না। তার এমন আচরণে অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।” তিনি আরও অভিযোগ করেন, ইচ্ছামতো নিয়ম তৈরি করে দলিল লেখকদের হয়রানি করা হচ্ছে।

সভায় উপস্থিত অন্যান্য দলিল লেখকরাও একই ধরনের অভিযোগ তুলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা আগামী ৭ মে’র মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাকে অন্যত্র বদলি না করা হলে পরবর্তী সপ্তাহ থেকে দলিল লেখা বন্ধ রেখে কলম বিরতিতে যাওয়ার ঘোষণা দেন।

অভিযোগের বিষয়ে জানতে ২৯ এপ্রিল বিকাল ৩টা ১৩ মিনিটে মোহরার শামসুজ্জামান মিলনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সংক্ষিপ্ত সময় কল রিসিভ করলেও কোনো বক্তব্য দেননি। পরবর্তীতে আর ফোন রিসিভ করেননি।

এছাড়া তার বিরুদ্ধে ২৮ মার্চ ২০২৬ তারিখে একটি স্থানীয় পত্রিকায় মাদক মামলাসহ বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ প্রকাশিত হয়েছিল বলেও জানা গেছে।

আরও পড়ুনঃ  তেলের অপেক্ষায় মৃত্যু—খানসামায় স্ট্রোকে প্রাণ গেল এক ব্যক্তির