Dhaka ১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র মহড়া, চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগ নাদিম হত্যা মামলার আসামিদের চার্জশিটে অন্তর্ভুক্তির দাবি ত্রিশালে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল প্রকাশ জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: শফিকুর রহমান মেসির ক্যারিয়ার বদলে দেওয়া সেই সিদ্ধান্তের নেপথ্যে ছিলেন বাবা হোর্হে ৫ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান চট্টগ্রাম-কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দৌলতপুরের ভুরকা পাড়ায় পদ্মার ভাঙন দেখতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • সময়: ১১:৩৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১৮ Time View

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার দৌলতপুরের ভুরকা পাড়ায় পদ্মার ভাঙন দেখতে গিয়ে নিখোঁজ নূরিয়া খাতুন (৮) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) মিরপুরের বারুইপাড়া ৬ মাইল, শিমুলতলার মির্জানগর এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভাঙন দেখতে গিয়ে পাড় ভেঙে নদীতে ডুবে নূরিয়া খাতুন নিখোঁজ হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলের দিকে দুই শিশু নদীতে পড়ে গেলে স্থানীয়দের চেষ্টায় একজন শিশুকে জীবিত উদ্ধার করা হলেও নূরিয়া খাতুন নিখোঁজ হয়।

মৃত নুরিয়া ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামের আশিক শেখের মেয়ে। সে ভুরকা পাড়া গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয়রা জানান, বিকালে নুরিয়া নানার বাড়ি বেড়াতে এসে পদ্মা নদীর ভাঙন দেখতে ঘটনাস্থলে আসে। এ সময় নদীর তীরে যেখানে শিশুটি দাঁড়িয়েছিল সেখান থেকেই আকস্মিক পুরো পাড় ভেঙে নদী গর্ভে চলে যায়। সেই সাথে নুরীয়াও নদীর মধ্যে পড়ে যায়।

সেখানে নদীতে তীব্র স্রোতের কারণে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা চেষ্টা করেও নুরিয়ার কোনো সন্ধান করতে পারেনি। তারপর থেকে শিশুটি নিখোঁজ।

পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন।

আরও পড়ুনঃ  শহীদ জুলাই যোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ
Tag :
জনপ্রিয় নিউজ

কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)

দৌলতপুরের ভুরকা পাড়ায় পদ্মার ভাঙন দেখতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

সময়: ১১:৩৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার দৌলতপুরের ভুরকা পাড়ায় পদ্মার ভাঙন দেখতে গিয়ে নিখোঁজ নূরিয়া খাতুন (৮) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) মিরপুরের বারুইপাড়া ৬ মাইল, শিমুলতলার মির্জানগর এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভাঙন দেখতে গিয়ে পাড় ভেঙে নদীতে ডুবে নূরিয়া খাতুন নিখোঁজ হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলের দিকে দুই শিশু নদীতে পড়ে গেলে স্থানীয়দের চেষ্টায় একজন শিশুকে জীবিত উদ্ধার করা হলেও নূরিয়া খাতুন নিখোঁজ হয়।

মৃত নুরিয়া ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামের আশিক শেখের মেয়ে। সে ভুরকা পাড়া গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয়রা জানান, বিকালে নুরিয়া নানার বাড়ি বেড়াতে এসে পদ্মা নদীর ভাঙন দেখতে ঘটনাস্থলে আসে। এ সময় নদীর তীরে যেখানে শিশুটি দাঁড়িয়েছিল সেখান থেকেই আকস্মিক পুরো পাড় ভেঙে নদী গর্ভে চলে যায়। সেই সাথে নুরীয়াও নদীর মধ্যে পড়ে যায়।

সেখানে নদীতে তীব্র স্রোতের কারণে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা চেষ্টা করেও নুরিয়ার কোনো সন্ধান করতে পারেনি। তারপর থেকে শিশুটি নিখোঁজ।

পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন।

আরও পড়ুনঃ  ড্রাম বাজিয়ে ঝুঁকিপূর্ণ মহাসড়ক পারাপার, বীরগঞ্জে শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যতিক্রমী উদ্যোগ