Dhaka ১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নতুন দায়িত্ব পেলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ীকে পিটিয়ে জখম ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় মামলা চরভদ্রাসনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর বর্ণাঢ্য উদ্বোধন: তৃণমূল থেকেই গড়ে উঠবে আগামীর ক্রীড়াবিদ তেঁতুলিয়ায় ৬৪ শতক জমির মালিকানা নিয়ে বিরোধ, পাল্টা সংবাদ সম্মেলনে ধান কাটার অভিযোগ নীলফামারী জেলা জামায়াতের আমীর নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ আব্দুস সাত্তার এমপিকে অভিনন্দন ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে লিফলেট বিতরণ করলেন রিজভী পর্যটন মৌসুম শুরু, সেন্টমার্টিনের পথে পর্যটকবাহী জাহাজ ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন নরসিংদীর, শিবপুরে তেল কম দেওয়ায় পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা নিখোঁজের তিন দিন পর ধান খেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নড়াইলে উদ্ধার হওয়া ৩৬টি হারানো মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ সুপার আল মামুন শিকদার

  • Reporter Name
  • সময়: ১১:৪৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১৮ Time View

উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

নড়াইলে তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করা হয়েছে হারিয়ে যাওয়া ৩৬টি মোবাইল ফোন। উদ্ধারকৃত এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (CCIC) হারানো মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা উদ্ধারে নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত এসআই (নিঃ) রাজেশ কুমার দাশ, এসআই (নিঃ) প্রসেনজিত ঘোষ ও এসআই (নিঃ) মো. রাকিবুল হাসানসহ অন্যান্য পুলিশ সদস্য তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নড়াইল জেলার চারটি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা উদ্ধারে কাজ করে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৩৬টি স্মার্টফোন উদ্ধার করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। ২ নভেম্বর সকালে উদ্ধারকৃত বিভিন্ন মডেলের ৩৬টি স্মার্টফোন আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া প্রিয় মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকদের মধ্যে আনন্দ ও আবেগের সৃষ্টি হয়। এ সময় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। মোবাইল ফোন ও খোয়া যাওয়া টাকা ফিরে পেয়ে ভুক্তভোগীরা জানান, একসময় তারা এসব ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু জেলা পুলিশের আন্তরিক প্রচেষ্টা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রমের মাধ্যমে তাদের হারানো সম্পদ ফিরে পাওয়ায় পুলিশের প্রতি তাদের আস্থা আরও বেড়েছে।

ভুক্তভোগীরা আরও জানান, মোবাইল ফোন কিংবা টাকা খোয়া যাওয়ার পর তারা নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে পুলিশ সদস্যদের নিরলস প্রচেষ্টায় তাদের হারানো মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়। এ জন্য তারা পুলিশ সুপারসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  আদালতের নির্দেশে মাধবপুরের কালিনগরে বিরোধপূর্ণ জমির ক্যাচম্যাপ তৈরি, বাদী-বিবাদীর উপস্থিতিতে সরেজমিনে সীমানা নির্ধারণ

মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত অন্যান্য পুলিশ সদস্যরা।

তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং পুলিশের আন্তরিক প্রচেষ্টায় হারানো সম্পদ ফিরে পাওয়ার ঘটনায় নড়াইল জেলা পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় হয়েছে।

উজ্জ্বল রায়
নড়াইল থেকে।

Tag :
জনপ্রিয় নিউজ

নতুন দায়িত্ব পেলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান

নড়াইলে উদ্ধার হওয়া ৩৬টি হারানো মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ সুপার আল মামুন শিকদার

সময়: ১১:৪৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

নড়াইলে তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করা হয়েছে হারিয়ে যাওয়া ৩৬টি মোবাইল ফোন। উদ্ধারকৃত এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (CCIC) হারানো মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা উদ্ধারে নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত এসআই (নিঃ) রাজেশ কুমার দাশ, এসআই (নিঃ) প্রসেনজিত ঘোষ ও এসআই (নিঃ) মো. রাকিবুল হাসানসহ অন্যান্য পুলিশ সদস্য তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নড়াইল জেলার চারটি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা উদ্ধারে কাজ করে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৩৬টি স্মার্টফোন উদ্ধার করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। ২ নভেম্বর সকালে উদ্ধারকৃত বিভিন্ন মডেলের ৩৬টি স্মার্টফোন আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া প্রিয় মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকদের মধ্যে আনন্দ ও আবেগের সৃষ্টি হয়। এ সময় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। মোবাইল ফোন ও খোয়া যাওয়া টাকা ফিরে পেয়ে ভুক্তভোগীরা জানান, একসময় তারা এসব ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু জেলা পুলিশের আন্তরিক প্রচেষ্টা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রমের মাধ্যমে তাদের হারানো সম্পদ ফিরে পাওয়ায় পুলিশের প্রতি তাদের আস্থা আরও বেড়েছে।

ভুক্তভোগীরা আরও জানান, মোবাইল ফোন কিংবা টাকা খোয়া যাওয়ার পর তারা নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে পুলিশ সদস্যদের নিরলস প্রচেষ্টায় তাদের হারানো মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়। এ জন্য তারা পুলিশ সুপারসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত