Dhaka ০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পলাশবাড়ীর মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমি নিয়ে ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল

  • Reporter Name
  • সময়: ০৮:৩৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৪৬ Time View

আশরাফুজ্জামান, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী মেরিরহাট বাজারে নির্মাণাধীন একটি মসজিদের জমির মালিকানা নিয়ে ত্রিমুখী বিরোধের সৃষ্টি হয়েছে। একই জমির ওপর তিনটি পৃথক পক্ষ নিজ নিজ আইনি ও সামাজিক অধিকার দাবি করায় বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

প্রথম পক্ষ হিসেবে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও মসজিদ নির্মাণ কমিটির দাবি, সংশ্লিষ্ট জমিটি একটি শতবর্ষী পীরোত্তর (ওয়াকফ) সম্পত্তি। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর ধর্মীয় প্রয়োজন বিবেচনায় সেখানে একটি আধুনিক বহুতল মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে মসজিদ নির্মাণের সাইনবোর্ড স্থাপন, মাটি খননসহ প্রাথমিক কাজ শুরু হয়েছে।

অন্যদিকে, দ্বিতীয় পক্ষ পলাশবাড়ী সরকারি খাদ্যগুদাম কর্তৃপক্ষ দাবি করছে, মেরিরহাট বাজারের প্রায় ২০ শতক জমি সরকারের মালিকানাধীন এবং বিআরএস (BRS) রেকর্ডে খাদ্য বিভাগের নামে নিবন্ধিত। তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে ওই স্থানে অস্থায়ী স্থাপনা নির্মাণ করে সরকারি ধান-চাল ক্রয় ও সংরক্ষণসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ফলে এটি সরকারি খাদ্য বিভাগের বৈধ সম্পত্তি।

এদিকে, তৃতীয় পক্ষ পীরোত্তর সম্পত্তির মোতোয়াল্লীর বংশধর বা ওয়ারিশরা দাবি করছেন, জমিটি মূলত হযরত পীর সাহেব ওলী মেহের আলী (র.)-এর নামে উৎসর্গকৃত একটি পীরোত্তর সম্পত্তি। সে সময় সাধারণ মুসলমানদের পক্ষে মরহুম রণ মামুদ হাজীকে মোতোয়াল্লী নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে সিএস (CS) ও এসএ (SA) জরিপে তাঁর এবং তাঁর উত্তরাধিকারীদের নামে জমিটি রেকর্ডভুক্ত হয়।

তাদের দাবি, দীর্ঘদিন জমিটি ফাঁকা থাকায় মৌসুমি খাদ্যশস্য সংগ্রহের প্রয়োজনে খাদ্য বিভাগ সেখানে অস্থায়ী স্থাপনা নির্মাণ করে। পরে বিআরএস জরিপের সময় ভুলবশত বা অসাবধানতাবশত জমিটি সরকারি খাদ্যগুদামের নামে রেকর্ড হয়। যেহেতু এটি ওয়াকফ বা পীরোত্তর সম্পত্তি, তাই আইন অনুযায়ী এটি ব্যক্তি বা কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন সম্পত্তি হতে পারে না। রেকর্ড সংশোধনের দাবিতে বর্তমানে আদালতে মামলা বিচারাধীন রয়েছে বলেও তারা জানান।

আরও পড়ুনঃ  সরিষাবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা ও মোটরসাইকেল শোভাযাত্রা

মসজিদ নির্মাণ কমিটির সভাপতি বলেন,
“এটি শত বছরের পুরোনো পীরোত্তর ধর্মীয় সম্পত্তি। স্থানীয় মুসল্লিদের ইবাদত-বন্দেগির জন্য একটি স্থায়ী মসজিদের দীর্ঘদিনের দাবি ছিল। সিএস ও এসএ রেকর্ডেও জমিটি ধর্মীয় সম্পত্তি হিসেবে উল্লেখ রয়েছে। তাই এলাকাবাসীর সহযোগিতায় আমরা আল্লাহর ঘর নির্মাণের কাজ শুরু করেছি। আশা করি, কোনো ধরনের বাধা ছাড়াই এই কাজ সম্পন্ন করতে পারব।”

উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক বলেন,
“মেরিরহাট বাজারের ২০ শতক জমি সরকারের নামে বিআরএস রেকর্ডভুক্ত। খাদ্য বিভাগ দীর্ঘদিন ধরে সেখানে সরকারি খাদ্যশস্য সংগ্রহ ও সংরক্ষণের কাজ পরিচালনা করে আসছে। সরকারি জমিতে অনুমতি ছাড়া কোনো স্থাপনা বা মসজিদ নির্মাণ সম্পূর্ণ বেআইনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সরকারি সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

পীরোত্তর সম্পত্তির মোতোয়াল্লীর ওয়ারিশ ও পলাশবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল লতিফ সরকার বলেন,
“আমাদের পূর্বপুরুষ মরহুম রণ মামুদ হাজী এই পীরোত্তর সম্পত্তির চিরস্থায়ী মোতোয়াল্লী ছিলেন। সিএস ও এসএ খতিয়ানে তার প্রমাণ রয়েছে। পরবর্তীতে খাদ্য বিভাগ সাময়িকভাবে জমিটি ব্যবহার করার সুযোগে বিআরএস রেকর্ডে নিজেদের নামে অন্তর্ভুক্ত করেছে। ওয়াকফকৃত পীরোত্তর সম্পত্তি কখনো ব্যক্তি বা সরকারি খাস জমি হতে পারে না। এটি আল্লাহর নামে উৎসর্গকৃত সম্পত্তি। রেকর্ড সংশোধনের জন্য আদালতে মামলা করেছি। আশা করছি, আদালত ন্যায়বিচার করবেন এবং জমিটি ধর্মীয় উদ্দেশ্যেই বহাল থাকবে।”

অতীতের উদাহরণ তুলে ধরে তিনি আরও বলেন,
“আমার নানা মরহুম রণ মামুদ হাজী মোতোয়াল্লী হিসেবে পীরোত্তর সম্পত্তির মোট ১ একর ৮৫ শতক জমির মধ্যে থেকে ৪৭ শতক জমি দান করেন। সেই জমির ওপর প্রতিষ্ঠিত হয়েছে মেরিরহাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, মেরিরহাট উচ্চ বিদ্যালয় এবং মেরিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়।

নানার মৃত্যুর পর আমার মামা আব্দুর রহিম মেরিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি দাতা সদস্য হিসেবে বিদ্যালয় দুটির সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তাঁর ছেলে শফিকুল ইসলাম দাতা সদস্য হিসেবে বিদ্যালয় দুটির সভাপতির দায়িত্ব পালন করছেন।”

আরও পড়ুনঃ  বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একদিকে স্থানীয় মুসল্লিরা দ্রুত মসজিদ নির্মাণের পক্ষে অবস্থান নিয়েছেন, অন্যদিকে সরকারি কর্তৃপক্ষ জমিটি সরকারি সম্পত্তি দাবি করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। একই সঙ্গে পীরোত্তর সম্পত্তির ওয়ারিশরাও আদালতের মাধ্যমে মালিকানা পুনর্বহালের আশাবাদ ব্যক্ত করেছেন। ফলে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত জমিটির প্রকৃত মালিকানা ও ভবিষ্যৎ ব্যবহার নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

পলাশবাড়ীর মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমি নিয়ে ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল

সময়: ০৮:৩৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

আশরাফুজ্জামান, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী মেরিরহাট বাজারে নির্মাণাধীন একটি মসজিদের জমির মালিকানা নিয়ে ত্রিমুখী বিরোধের সৃষ্টি হয়েছে। একই জমির ওপর তিনটি পৃথক পক্ষ নিজ নিজ আইনি ও সামাজিক অধিকার দাবি করায় বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

প্রথম পক্ষ হিসেবে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও মসজিদ নির্মাণ কমিটির দাবি, সংশ্লিষ্ট জমিটি একটি শতবর্ষী পীরোত্তর (ওয়াকফ) সম্পত্তি। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর ধর্মীয় প্রয়োজন বিবেচনায় সেখানে একটি আধুনিক বহুতল মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে মসজিদ নির্মাণের সাইনবোর্ড স্থাপন, মাটি খননসহ প্রাথমিক কাজ শুরু হয়েছে।

অন্যদিকে, দ্বিতীয় পক্ষ পলাশবাড়ী সরকারি খাদ্যগুদাম কর্তৃপক্ষ দাবি করছে, মেরিরহাট বাজারের প্রায় ২০ শতক জমি সরকারের মালিকানাধীন এবং বিআরএস (BRS) রেকর্ডে খাদ্য বিভাগের নামে নিবন্ধিত। তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে ওই স্থানে অস্থায়ী স্থাপনা নির্মাণ করে সরকারি ধান-চাল ক্রয় ও সংরক্ষণসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ফলে এটি সরকারি খাদ্য বিভাগের বৈধ সম্পত্তি।

এদিকে, তৃতীয় পক্ষ পীরোত্তর সম্পত্তির মোতোয়াল্লীর বংশধর বা ওয়ারিশরা দাবি করছেন, জমিটি মূলত হযরত পীর সাহেব ওলী মেহের আলী (র.)-এর নামে উৎসর্গকৃত একটি পীরোত্তর সম্পত্তি। সে সময় সাধারণ মুসলমানদের পক্ষে মরহুম রণ মামুদ হাজীকে মোতোয়াল্লী নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে সিএস (CS) ও এসএ (SA) জরিপে তাঁর এবং তাঁর উত্তরাধিকারীদের নামে জমিটি রেকর্ডভুক্ত হয়।

তাদের দাবি, দীর্ঘদিন জমিটি ফাঁকা থাকায় মৌসুমি খাদ্যশস্য সংগ্রহের প্রয়োজনে খাদ্য বিভাগ সেখানে অস্থায়ী স্থাপনা নির্মাণ করে। পরে বিআরএস জরিপের সময় ভুলবশত বা অসাবধানতাবশত জমিটি সরকারি খাদ্যগুদামের নামে রেকর্ড হয়। যেহেতু এটি ওয়াকফ বা পীরোত্তর সম্পত্তি, তাই আইন অনুযায়ী এটি ব্যক্তি বা কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন সম্পত্তি হতে পারে না। রেকর্ড সংশোধনের দাবিতে বর্তমানে আদালতে মামলা বিচারাধীন রয়েছে বলেও তারা জানান।

আরও পড়ুনঃ  খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী

মসজিদ নির্মাণ কমিটির সভাপতি বলেন,
“এটি শত বছরের পুরোনো পীরোত্তর ধর্মীয় সম্পত্তি। স্থানীয় মুসল্লিদের ইবাদত-বন্দেগির জন্য একটি স্থায়ী মসজিদের দীর্ঘদিনের দাবি ছিল। সিএস ও এসএ রেকর্ডেও জমিটি ধর্মীয় সম্পত্তি হিসেবে উল্লেখ রয়েছে। তাই এলাকাবাসীর সহযোগিতায় আমরা আল্লাহর ঘর নির্মাণের কাজ শুরু করেছি। আশা করি, কোনো ধরনের বাধা ছাড়াই এই কাজ সম্পন্ন করতে পারব।”

উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক বলেন,
“মেরিরহাট বাজারের ২০ শতক জমি সরকারের নামে বিআরএস রেকর্ডভুক্ত। খাদ্য বিভাগ দীর্ঘদিন ধরে সেখানে সরকারি খাদ্যশস্য সংগ্রহ ও সংরক্ষণের কাজ পরিচালনা করে আসছে। সরকারি জমিতে অনুমতি ছাড়া কোনো স্থাপনা বা মসজিদ নির্মাণ সম্পূর্ণ বেআইনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সরকারি সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

পীরোত্তর সম্পত্তির মোতোয়াল্লীর ওয়ারিশ ও পলাশবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল লতিফ সরকার বলেন,
“আমাদের পূর্বপুরুষ মরহুম রণ মামুদ হাজী এই পীরোত্তর সম্পত্তির চিরস্থায়ী মোতোয়াল্লী ছিলেন। সিএস ও এসএ খতিয়ানে তার প্রমাণ রয়েছে। পরবর্তীতে খাদ্য বিভাগ সাময়িকভাবে জমিটি ব্যবহার করার সুযোগে বিআরএস রেকর্ডে নিজেদের নামে অন্তর্ভুক্ত করেছে। ওয়াকফকৃত পীরোত্তর সম্পত্তি কখনো ব্যক্তি বা সরকারি খাস জমি হতে পারে না। এটি আল্লাহর নামে উৎসর্গকৃত সম্পত্তি। রেকর্ড সংশোধনের জন্য আদালতে মামলা করেছি। আশা করছি, আদালত ন্যায়বিচার করবেন এবং জমিটি ধর্মীয় উদ্দেশ্যেই বহাল থাকবে।”

অতীতের উদাহরণ তুলে ধরে তিনি আরও বলেন,
“আমার নানা মরহুম রণ মামুদ হাজী মোতোয়াল্লী হিসেবে পীরোত্তর সম্পত্তির মোট ১ একর ৮৫ শতক জমির মধ্যে থেকে ৪৭ শতক জমি দান করেন। সেই জমির ওপর প্রতিষ্ঠিত হয়েছে মেরিরহাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, মেরিরহাট উচ্চ বিদ্যালয় এবং মেরিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়।

নানার মৃত্যুর পর আমার মামা আব্দুর রহিম মেরিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি দাতা সদস্য হিসেবে বিদ্যালয় দুটির সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তাঁর ছেলে শফিকুল ইসলাম দাতা সদস্য হিসেবে বিদ্যালয় দুটির সভাপতির দায়িত্ব পালন করছেন।”

আরও পড়ুনঃ  বিএনপি নেতাদের বিরুদ্ধে জমি দখলে সহযোগিতার অভিযোগ