Dhaka ০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বুড়িচং পৌরসভার মাস্টার প্ল্যানিং প্রোগ্রাম অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১০:৪১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৮১ Time View

মোঃ আবদুল্লাহ,
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:


কুমিল্লার বুড়িচং পৌরসভার পরিকল্পিত ও টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে মাস্টার প্ল্যানিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন।

অনুষ্ঠানে পৌরসভার প্রস্তাবিত মাস্টার প্ল্যান উপস্থাপন করেন নগর উন্নয়ন অধিদপ্তরের টিম লিডার ও পরিকল্পনাবিদ মো. নাজিম উদ্দিন। তিনি পরিকল্পিত নগরায়ণ, সড়ক ও যোগাযোগ ব্যবস্থা, ড্রেনেজ উন্নয়ন, জনসেবা সম্প্রসারণ, পরিবেশ সংরক্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন কৌশলসহ মাস্টার প্ল্যানের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

প্রোগ্রামে উপস্থিত বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ মাস্টার প্ল্যানের বিভিন্ন দিক নিয়ে মতামত ও পরামর্শ দেন।

বক্তারা বলেন, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে বুড়িচং পৌরসভাকে আধুনিক, বাসযোগ্য ও নাগরিকবান্ধব পৌরসভায় রূপান্তরে এ মাস্টার প্ল্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মো. জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাবেদ কাউছার সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নজরুল ইসলাম ভূঁইয়া, বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন ভূঁইয়া, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলাম, ‘স্বপ্নের বুড়িচং’-এর প্রতিষ্ঠাতা মো. সাব্বিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় সাংবাদিকের উপর হামলা
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

বুড়িচং পৌরসভার মাস্টার প্ল্যানিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সময়: ১০:৪১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

মোঃ আবদুল্লাহ,
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:


কুমিল্লার বুড়িচং পৌরসভার পরিকল্পিত ও টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে মাস্টার প্ল্যানিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন।

অনুষ্ঠানে পৌরসভার প্রস্তাবিত মাস্টার প্ল্যান উপস্থাপন করেন নগর উন্নয়ন অধিদপ্তরের টিম লিডার ও পরিকল্পনাবিদ মো. নাজিম উদ্দিন। তিনি পরিকল্পিত নগরায়ণ, সড়ক ও যোগাযোগ ব্যবস্থা, ড্রেনেজ উন্নয়ন, জনসেবা সম্প্রসারণ, পরিবেশ সংরক্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন কৌশলসহ মাস্টার প্ল্যানের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

প্রোগ্রামে উপস্থিত বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ মাস্টার প্ল্যানের বিভিন্ন দিক নিয়ে মতামত ও পরামর্শ দেন।

বক্তারা বলেন, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে বুড়িচং পৌরসভাকে আধুনিক, বাসযোগ্য ও নাগরিকবান্ধব পৌরসভায় রূপান্তরে এ মাস্টার প্ল্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মো. জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাবেদ কাউছার সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নজরুল ইসলাম ভূঁইয়া, বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন ভূঁইয়া, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলাম, ‘স্বপ্নের বুড়িচং’-এর প্রতিষ্ঠাতা মো. সাব্বিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ  নাগেশ্বরী-ভূরুঙ্গামারীর চার শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কারে ৭৩ লাখ টাকার বরাদ্দপত্র হস্তান্তর