Dhaka ০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামে বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, নগরজুড়ে চরম ভোগান্তি কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির সাথে প্রেস মিনিস্টার ও বিশিষ্ট সাংবাদিক গোলাম মুর্তুজার মতবিনিময় সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ওপর কিশোর গ্যাং-এর হামলা, থানায় অভিযোগ সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদ সহ মাদক কারবারি আটক বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই; প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি চট্টগ্রামে কিলোমিটারে বাস ভাড়া ২.৫৩ টাকা, দূরপাল্লায় টোলসহ নতুন হিসাব পেটের ভেতরে লুকানো ইয়াবা: রেজুখাল চেকপোস্টে দুই যুবক আটক ভাঙ্গুড়ায় দোকান ভাঙচুর হামলার অভিযোগ, সংবাদ সম্মেলন কয়েকদিন তীব্র গরমের পর চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মাধবপুরে এসএসসি পরীক্ষার মধ্যে উচ্চস্বরে গান ও অসামাজিক কার্যকলাপে ক্ষুব্ধ অভিভাবক-শিক্ষার্থীরা

  • Reporter Name
  • সময়: ১২:১২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৪৪ Time View

সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধি:

‎মাধবপুর উপজেলায় এসএসসি পরীক্ষা শুরু হওয়ার পরও বিভিন্ন এলাকায় উচ্চস্বরে গান-বাজনা এবং কথিত বাউল গানের আসর নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতিদিন বিভিন্ন সংগঠনের ব্যানারে এবং ব্যক্তিগত অনুষ্ঠান, বিশেষ করে জন্মদিন উপলক্ষে এসব অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

‎স্থানীয়দের অভিযোগ, এসব অনুষ্ঠানে উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার করা হচ্ছে, যা পরীক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি করছে। অনেক ক্ষেত্রে বাউল গানের নামে অশ্লীল নাচ-গান, জুয়া ও অন্যান্য অসামাজিক কার্যকলাপও চলছে বলে অভিযোগ রয়েছে। এতে যুবসমাজ বিপথগামী হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সচেতন মহল।

‎হরিশ্যামা গ্রামের এসএসসি পরীক্ষার্থী অঞ্জনা শীল জানায়, উচ্চস্বরে গান বাজানোর কারণে মনোযোগ দিয়ে পড়াশোনা করা সম্ভব হচ্ছে না। একই ধরনের অভিযোগ করেছেন আফজলপুর গ্রামের পরীক্ষার্থী আবু সাঈদ। তিনি বলেন, “প্রতিদিন আমাদের আশপাশে কোথাও না কোথাও এসব গানের আসর বসছে। এর বিরুদ্ধে কেউ কথা বলে না। আমরা ঠিকমতো পড়াশোনা করতে পারছি না। প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।”

‎এ বিষয়ে মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কায়েস আহমদ সালমান বলেন, “এই অশ্লীলতা বন্ধ না হলে আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। অবিলম্বে এসব কার্যক্রম বন্ধ করা জরুরি।”

‎প্রবীণ বাউল সাধক দেওয়ান কলিম শা বলেন, “আমরা যখন বাউল গান গাইতাম, সেখানে কোনো অশ্লীলতার ছোঁয়া ছিল না। বাউল গান ছিল আধ্যাত্মিকতা, মানবতা ও শুদ্ধ সংস্কৃতির প্রতীক। কিন্তু আজ কষ্ট হয় বলতে—বর্তমান প্রজন্মের কিছু সংখ্যক নারী বাউল শিল্পীর আচার-আচরণে এমন পরিবর্তন এসেছে যে, নিজেকে বাউল শিল্পী বলতে লজ্জা লাগে।”

‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম বলেন, “প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান ও থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ধরনের অশোভন কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

‎পরীক্ষার সময় শিক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও সচেতন নাগরিকরা।

আরও পড়ুনঃ  হ্নীলা একাডেমী বৃত্তিপরীক্ষা ২০২৫-এর বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান সম্পন্ন
Tag :
জনপ্রিয় নিউজ

চট্টগ্রামে বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, নগরজুড়ে চরম ভোগান্তি

মাধবপুরে এসএসসি পরীক্ষার মধ্যে উচ্চস্বরে গান ও অসামাজিক কার্যকলাপে ক্ষুব্ধ অভিভাবক-শিক্ষার্থীরা

সময়: ১২:১২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধি:

‎মাধবপুর উপজেলায় এসএসসি পরীক্ষা শুরু হওয়ার পরও বিভিন্ন এলাকায় উচ্চস্বরে গান-বাজনা এবং কথিত বাউল গানের আসর নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতিদিন বিভিন্ন সংগঠনের ব্যানারে এবং ব্যক্তিগত অনুষ্ঠান, বিশেষ করে জন্মদিন উপলক্ষে এসব অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

‎স্থানীয়দের অভিযোগ, এসব অনুষ্ঠানে উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার করা হচ্ছে, যা পরীক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি করছে। অনেক ক্ষেত্রে বাউল গানের নামে অশ্লীল নাচ-গান, জুয়া ও অন্যান্য অসামাজিক কার্যকলাপও চলছে বলে অভিযোগ রয়েছে। এতে যুবসমাজ বিপথগামী হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সচেতন মহল।

‎হরিশ্যামা গ্রামের এসএসসি পরীক্ষার্থী অঞ্জনা শীল জানায়, উচ্চস্বরে গান বাজানোর কারণে মনোযোগ দিয়ে পড়াশোনা করা সম্ভব হচ্ছে না। একই ধরনের অভিযোগ করেছেন আফজলপুর গ্রামের পরীক্ষার্থী আবু সাঈদ। তিনি বলেন, “প্রতিদিন আমাদের আশপাশে কোথাও না কোথাও এসব গানের আসর বসছে। এর বিরুদ্ধে কেউ কথা বলে না। আমরা ঠিকমতো পড়াশোনা করতে পারছি না। প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।”

‎এ বিষয়ে মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কায়েস আহমদ সালমান বলেন, “এই অশ্লীলতা বন্ধ না হলে আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। অবিলম্বে এসব কার্যক্রম বন্ধ করা জরুরি।”

‎প্রবীণ বাউল সাধক দেওয়ান কলিম শা বলেন, “আমরা যখন বাউল গান গাইতাম, সেখানে কোনো অশ্লীলতার ছোঁয়া ছিল না। বাউল গান ছিল আধ্যাত্মিকতা, মানবতা ও শুদ্ধ সংস্কৃতির প্রতীক। কিন্তু আজ কষ্ট হয় বলতে—বর্তমান প্রজন্মের কিছু সংখ্যক নারী বাউল শিল্পীর আচার-আচরণে এমন পরিবর্তন এসেছে যে, নিজেকে বাউল শিল্পী বলতে লজ্জা লাগে।”

‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম বলেন, “প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান ও থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ধরনের অশোভন কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

‎পরীক্ষার সময় শিক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও সচেতন নাগরিকরা।

আরও পড়ুনঃ  বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলাদল নেত্রীর হয়ে 'প্রক্সি' দিতে গিয়ে এক ক লে জ ছাত্রী আ ট ক