Dhaka ০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড় বুড়িচংয়ে হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাদ্রাসা শিক্ষকের ধর্ষণের শিকার ১২ বছরের শিক্ষার্থী – হুমকিতে এলাকাছাড়া ১০ টাকার বাদশা এখন ২৫ হাজার মানুষের ভরসা, শিল্পায়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে মাধবপুরের হরিতলা সিলেট মহানগরীর ২৪নং ওয়ার্ড আল ইসলাহ’র পবিত্র ঈদে মীলাদুন্নবী সা. অনুষ্ঠান সম্পন্ন কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ তাহিরপুরে বিদ্যালয়, মাদ্রাসা ও কবরস্থানের আশপাশে অবৈধ বালু উত্তোলন: আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবক, এসি ল্যান্ড বরাবর অভিযোগ “বিশ্বের মুসলিম জাতির গৌরব মর্যাদা পুনরুদ্ধারে মেধাভিত্তিক ধর্মচর্চার বিকল্প নেই- সৈয়্যদ মিনহাজুর রহমান চারঘাটে ৬০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ ২ মাদক কারবারি গ্রেফতার কালিগঞ্জের সমাজ সংস্কারক চেয়ারম্যান আব্দুল গফুরের জানাজায় হাজারো মানুষের ঢল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

“রমজানের চেতনায় ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান: ইপিজেডে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল”

  • Reporter Name
  • সময়: ০৮:১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ১২৬ Time View

মোঃ শহিদুল ইসলাম, বিশেষ প্রতিবেদক:

ইসলামী আন্দোলন বাংলাদেশ ইপিজেড থানার উদ্যোগে পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা রমজানের আত্মশুদ্ধির শিক্ষা ধারণ করে সমাজে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও নৈতিকতার ভিত্তিতে একটি কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইপিজেড থানার সভাপতি মুহাম্মাদ মোস্তফা হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা মোঃ সগির আহম্মদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১১ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ নুর উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোঃ সগির আহম্মদ চৌধুরী বলেন, “রমজান কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতার নাম নয়; এটি আত্মসংযম, নৈতিক শুদ্ধতা এবং সমাজ সংস্কারের এক অনন্য শিক্ষা। এই পবিত্র মাস আমাদেরকে অন্যায়, অবিচার, দুর্নীতি ও অপরাধমুক্ত একটি মানবিক সমাজ গঠনের জন্য অনুপ্রাণিত করে। রমজানের চেতনা যদি আমরা বছরের বাকি সময়েও ধারণ করতে পারি, তাহলে ধর্ষণ, খুন, চাঁদাবাজি ও সামাজিক অবক্ষয়ের মতো ব্যাধি থেকে সমাজকে রক্ষা করা সম্ভব।”

সভাপতির বক্তব্যে মুহাম্মাদ মোস্তফা হাওলাদার বলেন, “সমাজ পরিবর্তনের দায়িত্ব আমাদের সবার। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকা প্রত্যেক সচেতন নাগরিকের দায়িত্ব। ইসলামের ন্যায়ভিত্তিক আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি সুশাসিত ও মানবিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইপিজেড থানার নেতৃবৃন্দ ছাড়াও ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ, জাতীয় শিক্ষক ফোরাম ও মুজাহিদ কমিটিসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ
Tag :
জনপ্রিয় নিউজ

বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

“রমজানের চেতনায় ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান: ইপিজেডে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল”

সময়: ০৮:১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬