Dhaka ১২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড় বুড়িচংয়ে হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাদ্রাসা শিক্ষকের ধর্ষণের শিকার ১২ বছরের শিক্ষার্থী – হুমকিতে এলাকাছাড়া ১০ টাকার বাদশা এখন ২৫ হাজার মানুষের ভরসা, শিল্পায়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে মাধবপুরের হরিতলা সিলেট মহানগরীর ২৪নং ওয়ার্ড আল ইসলাহ’র পবিত্র ঈদে মীলাদুন্নবী সা. অনুষ্ঠান সম্পন্ন কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ তাহিরপুরে বিদ্যালয়, মাদ্রাসা ও কবরস্থানের আশপাশে অবৈধ বালু উত্তোলন: আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবক, এসি ল্যান্ড বরাবর অভিযোগ “বিশ্বের মুসলিম জাতির গৌরব মর্যাদা পুনরুদ্ধারে মেধাভিত্তিক ধর্মচর্চার বিকল্প নেই- সৈয়্যদ মিনহাজুর রহমান চারঘাটে ৬০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ ২ মাদক কারবারি গ্রেফতার কালিগঞ্জের সমাজ সংস্কারক চেয়ারম্যান আব্দুল গফুরের জানাজায় হাজারো মানুষের ঢল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

“বিশ্বের মুসলিম জাতির গৌরব মর্যাদা পুনরুদ্ধারে মেধাভিত্তিক ধর্মচর্চার বিকল্প নেই- সৈয়্যদ মিনহাজুর রহমান

  • Reporter Name
  • সময়: ০৯:৪২:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৮ Time View

​তৌফিক আলম চৌধুরী || বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়াস্থ হাফেজ নগর দরবার শরীফের গাউছিয়া রহমান মঞ্জিল প্রাঙ্গণে মহিমান্বিত ১২ই রবিউন নূর শরীফ উপলক্ষে ঈদ-এ মিলাদুন্নবী (সা:) ও হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ শরিফুল আনোয়ার হাফেজ নগরী (রহ:)-এর পবিত্র সালানা ওরস মোবারক অত্যন্ত ভাবগাম্ভীর্য ও সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে। পীরে তরিকত হযরত মওলানা সৈয়্যদ মিনহাজ রহমান মুহাম্মদ মহিউদ্দিন আল হাসানী ওয়াল হুসাইনী (মাঃজিঃআ) সদারতে
​১১ ও ১২ই রবিউল আউয়াল দু’দিনব্যাপী এই যৌথ আয়োজনকে কেন্দ্র করে নাতে রাসূল (সা:), খতমে কোরান, খতমে গাউছিয়া, কসিদা ই বুরদা, ছেমা মাহফিলসহ নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।
​কর্মসূচির প্রথম দিনে সকালে গাউছিয়া রহমান মঞ্জিল প্রাঙ্গণ থেকে একটি জশনে জুলুস বের করা হয়। জুলুস উপলক্ষে বিশাল র‍্যালীটি মঞ্জিল থেকে শুরু হয়ে বৈলতলী ইউনুস মার্কেট প্রদক্ষিণ করে পুনরায় মঞ্জিল প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর মাহফিলে মিলাদ, জোহরের নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।
​দ্বিতীয় অধিবেশনে ১১ই রবিউল আউয়াল বাদে মাগরিব থেকে সারা রাতব্যাপী ওরস মোবারকের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। পরবর্তী দিন ১২ই রবিউল আউয়াল সুবহে সাদিকে মিলাদ-কিয়াম ও আখেরী মোনাজাতের মাধ্যমে দু’দিনব্যাপী এই পবিত্র আয়োজনের সমাপ্তি ঘটে। মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
​অনুষ্ঠান শেষে দরবারে আগত সকল আশেকান ও ভক্তবৃন্দের মাঝে তাবারুক বিতরণ করা হয়। গাউছিয়া রহমান মঞ্জিলের ব্যবস্থাপনায় উক্ত ওরস ও জশনে জুলুসে প্রচুর সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে বনের ভেতর থেকে গার্মেন্টস কর্মকর্তার লাশ উদ্ধার
Tag :
জনপ্রিয় নিউজ

বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

“বিশ্বের মুসলিম জাতির গৌরব মর্যাদা পুনরুদ্ধারে মেধাভিত্তিক ধর্মচর্চার বিকল্প নেই- সৈয়্যদ মিনহাজুর রহমান

সময়: ০৯:৪২:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

​তৌফিক আলম চৌধুরী || বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়াস্থ হাফেজ নগর দরবার শরীফের গাউছিয়া রহমান মঞ্জিল প্রাঙ্গণে মহিমান্বিত ১২ই রবিউন নূর শরীফ উপলক্ষে ঈদ-এ মিলাদুন্নবী (সা:) ও হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ শরিফুল আনোয়ার হাফেজ নগরী (রহ:)-এর পবিত্র সালানা ওরস মোবারক অত্যন্ত ভাবগাম্ভীর্য ও সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে। পীরে তরিকত হযরত মওলানা সৈয়্যদ মিনহাজ রহমান মুহাম্মদ মহিউদ্দিন আল হাসানী ওয়াল হুসাইনী (মাঃজিঃআ) সদারতে
​১১ ও ১২ই রবিউল আউয়াল দু’দিনব্যাপী এই যৌথ আয়োজনকে কেন্দ্র করে নাতে রাসূল (সা:), খতমে কোরান, খতমে গাউছিয়া, কসিদা ই বুরদা, ছেমা মাহফিলসহ নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।
​কর্মসূচির প্রথম দিনে সকালে গাউছিয়া রহমান মঞ্জিল প্রাঙ্গণ থেকে একটি জশনে জুলুস বের করা হয়। জুলুস উপলক্ষে বিশাল র‍্যালীটি মঞ্জিল থেকে শুরু হয়ে বৈলতলী ইউনুস মার্কেট প্রদক্ষিণ করে পুনরায় মঞ্জিল প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর মাহফিলে মিলাদ, জোহরের নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।
​দ্বিতীয় অধিবেশনে ১১ই রবিউল আউয়াল বাদে মাগরিব থেকে সারা রাতব্যাপী ওরস মোবারকের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। পরবর্তী দিন ১২ই রবিউল আউয়াল সুবহে সাদিকে মিলাদ-কিয়াম ও আখেরী মোনাজাতের মাধ্যমে দু’দিনব্যাপী এই পবিত্র আয়োজনের সমাপ্তি ঘটে। মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
​অনুষ্ঠান শেষে দরবারে আগত সকল আশেকান ও ভক্তবৃন্দের মাঝে তাবারুক বিতরণ করা হয়। গাউছিয়া রহমান মঞ্জিলের ব্যবস্থাপনায় উক্ত ওরস ও জশনে জুলুসে প্রচুর সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  শাহ রুবেল আহমেদের পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল