Dhaka ০২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান বিশ্বকাপ ম্যাচ দেখতে গিয়ে পদদলনে নিহত ১, আহত অন্তত ৮ জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল দ্রুত বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর সৌদিতে এক বছরে মৃত্যুদণ্ড কার্যকর ১০০ জনে পৌঁছেছে বিশ্ব দরবারে দেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী ডাকাতের কথায় নিরপরাধ ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ, নবীনগরে সংবাদ সম্মেলন হাসপাতালে ঢুকে প্রবাসী ব্যবসায়ীকে পিটুনি, পা ভেঙে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ কাহারোলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১১ জনকে অর্থদণ্ড রেকর্ড গড়ার দৌড়ে রোনালদো, ইতিহাসে নতুন অধ্যায় লেখার সুযোগ ট্রেনের ছাদে ভ্রমণকালে ব্রিজের লোহার সঙ্গে ধাক্কায় যুবক নিহত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

হাসপাতালে ঢুকে প্রবাসী ব্যবসায়ীকে পিটুনি, পা ভেঙে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ

  • Reporter Name
  • সময়: ১১:১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ১০ Time View

শামসুদ্দোহা, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক প্রবাসী পরিবারের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও হাসপাতালে ঢুকে দ্বিতীয় দফায় মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

অভিযোগে বলা হয়, উপজেলার বরমী ইউনিয়নের লাকচতল দেদুয়ার গ্রামে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ২২ জুন সকাল আনুমানিক ১০টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ১০–১২ জনের একটি দল প্রবাসী ইমরান মৃধার বাড়িতে হামলা চালায়। এতে ইমরান, তাঁর মা এবং পরিবারের আরও সদস্যরা মারধরে আহত হন।

আহত ইমরানকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে আবারও হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় চিকিৎসক ও কর্মচারীদের উপস্থিতিতেই তাকে মারধর করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পরবর্তীতে আহত ইমরানের বাড়িতে পুনরায় হামলা চালিয়ে তার চাচা আতাবুদ্দিনকে মারধর করা হয়। অভিযোগ অনুযায়ী, এতে তার পা ভেঙে যায়। এ সময় পরিবারের এক নারী সদস্যকে শ্লীলতাহানির শিকার হতে হয়েছে বলেও দাবি করা হয়। হামলাকারীরা ঘরে ভাঙচুর চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া প্রতিপক্ষ নিজেদের ঘরে আগুন লাগিয়ে ভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করেছে বলেও অভিযোগ করা হয়। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গুরুতর আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  শীর্ষ সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’-এর ঘনিষ্ঠ সহযোগী ইমন ঢাকায় গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় নিউজ

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান

হাসপাতালে ঢুকে প্রবাসী ব্যবসায়ীকে পিটুনি, পা ভেঙে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ

সময়: ১১:১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

শামসুদ্দোহা, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক প্রবাসী পরিবারের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও হাসপাতালে ঢুকে দ্বিতীয় দফায় মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

অভিযোগে বলা হয়, উপজেলার বরমী ইউনিয়নের লাকচতল দেদুয়ার গ্রামে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ২২ জুন সকাল আনুমানিক ১০টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ১০–১২ জনের একটি দল প্রবাসী ইমরান মৃধার বাড়িতে হামলা চালায়। এতে ইমরান, তাঁর মা এবং পরিবারের আরও সদস্যরা মারধরে আহত হন।

আহত ইমরানকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে আবারও হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় চিকিৎসক ও কর্মচারীদের উপস্থিতিতেই তাকে মারধর করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পরবর্তীতে আহত ইমরানের বাড়িতে পুনরায় হামলা চালিয়ে তার চাচা আতাবুদ্দিনকে মারধর করা হয়। অভিযোগ অনুযায়ী, এতে তার পা ভেঙে যায়। এ সময় পরিবারের এক নারী সদস্যকে শ্লীলতাহানির শিকার হতে হয়েছে বলেও দাবি করা হয়। হামলাকারীরা ঘরে ভাঙচুর চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া প্রতিপক্ষ নিজেদের ঘরে আগুন লাগিয়ে ভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করেছে বলেও অভিযোগ করা হয়। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গুরুতর আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  টেকনাফ পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন আটক, বিপুল মাদক জব্দ