Dhaka ০১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলপনা মোসাদ্দেক; সংগ্রাম, আত্মবিশ্বাস ও মানবিকতার এক অনুপ্রেরণার নাম হিজড়া খালের মাটি দ্রুত অপসারণের নির্দেশ মেয়র ডা. শাহাদাতের রাঙ্গাবালীতে সাগরে ৫৮ দিন নিষেধাজ্ঞা থাকায় তিনটি ট্রলার মালিককে আনুমানিক ৪৫ লাখ টাকার জাল পুরিয়ে দেয় কোস্টগার্ড চোখের সুরক্ষায় আধুনিক চিকিৎসা: প্রফেসর ডা. কিউ এম ইকবাল হোসেনের মুখোমুখি নারায়ণগঞ্জে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের গোলাপি মহিষ, দেখতে উৎসুক জনতার ভিড় শ্যামনগরে বখাটের অত্যাচারে নিরাপত্তাহীনতায় দুই হিন্দু পরিবার, থানায় লিখিত অভিযোগ ফুলবাড়ীতে গলায় ওড়না পেঁচিয়ে এক ব্যক্তির মৃত্যু কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান: ২ লাখ টাকা জরিমানা, বিপুল মালামাল জব্দ, কারখানা সিলগালা মিয়ানমারে ৫ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রাম কালিগঞ্জের ডিএমসি ক্লাব ফুটবল মাঠে আজ ঐতিহাসিক ওয়াজ মাহফিল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

হিজড়া খালের মাটি দ্রুত অপসারণের নির্দেশ মেয়র ডা. শাহাদাতের

  • Reporter Name
  • সময়: ১২:৫৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৫০ Time View

মো: মারুফ, চট্টগ্রাম সিটি রির্পোটার:

ফটো চিএে, আপোষ জয়ধর

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে কাঁতালগঞ্জ এলাকার হিজড়া খালে চলমান মাটি অপসারণ কাজ পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

পরিদর্শনকালে তিনি ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের অধীনে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানকে খালের মাটি দ্রুত অপসারণের নির্দেশ দেন।

মঙ্গলবার পরিদর্শনের সময় মেয়র সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান, চসিকের প্রকৌশলী এবং ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের কর্মকর্তাদের সঙ্গে চলমান কার্যক্রমের অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন। তিনি দ্রুত সময়ের মধ্যে হিজড়া খাল থেকে মাটি অপসারণ কাজ সম্পন্ন করার তাগিদ দিয়ে বলেন, বর্ষা মৌসুমের আগে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রমে কোনো ধরনের ধীরগতি গ্রহণযোগ্য হবে না।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “নগরীর খালগুলো দীর্ঘদিন ধরে দখল, ভরাট ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে স্বাভাবিক পানি প্রবাহ হারিয়েছে। জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধার, মাটি অপসারণ এবং অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “হিজড়া খালের সংস্কার কাজ সম্পন্ন হলে কাঁতালগঞ্জসহ আশপাশের এলাকার বাসিন্দাদের জলাবদ্ধতার দুর্ভোগ অনেকাংশে কমে আসবে। নগরবাসীকে টেকসই সমাধান দিতে আমরা মাঠপর্যায়ে নিয়মিত তদারকি করছি।”
পরিদর্শনের একপর্যায়ে মেয়র কাঁতালগঞ্জ এলাকায় উচ্ছেদকৃত জায়গা ঘুরে দেখেন এবং দখলমুক্ত সরকারি জায়গা পুনরায় যাতে কেউ অবৈধভাবে দখল করতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নজরদারির নির্দেশ দেন।

এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকৌশলী, ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের প্রতিনিধিবৃন্দ, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Tag :
জনপ্রিয় নিউজ

আলপনা মোসাদ্দেক; সংগ্রাম, আত্মবিশ্বাস ও মানবিকতার এক অনুপ্রেরণার নাম

হিজড়া খালের মাটি দ্রুত অপসারণের নির্দেশ মেয়র ডা. শাহাদাতের

সময়: ১২:৫৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

মো: মারুফ, চট্টগ্রাম সিটি রির্পোটার:

ফটো চিএে, আপোষ জয়ধর

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে কাঁতালগঞ্জ এলাকার হিজড়া খালে চলমান মাটি অপসারণ কাজ পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

পরিদর্শনকালে তিনি ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের অধীনে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানকে খালের মাটি দ্রুত অপসারণের নির্দেশ দেন।

মঙ্গলবার পরিদর্শনের সময় মেয়র সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান, চসিকের প্রকৌশলী এবং ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের কর্মকর্তাদের সঙ্গে চলমান কার্যক্রমের অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন। তিনি দ্রুত সময়ের মধ্যে হিজড়া খাল থেকে মাটি অপসারণ কাজ সম্পন্ন করার তাগিদ দিয়ে বলেন, বর্ষা মৌসুমের আগে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রমে কোনো ধরনের ধীরগতি গ্রহণযোগ্য হবে না।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “নগরীর খালগুলো দীর্ঘদিন ধরে দখল, ভরাট ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে স্বাভাবিক পানি প্রবাহ হারিয়েছে। জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধার, মাটি অপসারণ এবং অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “হিজড়া খালের সংস্কার কাজ সম্পন্ন হলে কাঁতালগঞ্জসহ আশপাশের এলাকার বাসিন্দাদের জলাবদ্ধতার দুর্ভোগ অনেকাংশে কমে আসবে। নগরবাসীকে টেকসই সমাধান দিতে আমরা মাঠপর্যায়ে নিয়মিত তদারকি করছি।”
পরিদর্শনের একপর্যায়ে মেয়র কাঁতালগঞ্জ এলাকায় উচ্ছেদকৃত জায়গা ঘুরে দেখেন এবং দখলমুক্ত সরকারি জায়গা পুনরায় যাতে কেউ অবৈধভাবে দখল করতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নজরদারির নির্দেশ দেন।

এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকৌশলী, ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের প্রতিনিধিবৃন্দ, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটে মাটি ছাড়া