Dhaka ০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার বকশীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া গাইবান্ধায় এসপির বাংলোতে পুলিশ কনস্টেবলের আ*ত্ম*হত্যা বোয়ালমারীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত মধ্যনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রূপনগর গ্রামবাসীর র‍্যালি ও দোয়া মাহফিল ভোলাহাটে গভীর রাতে ডিপের তিন ট্রান্সফর্মার চুরি সুনামগঞ্জের ব্যবসায়ীদের নির্ভয়ে ব্যবসা করার আহ্বান এমপি নূরুলের দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলি ব্রিজের উদ্বোধন কালিয়াকৈরে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত, বর্ণাঢ্য জশনে জুলুস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

অভিযোগের পরই সাংগঠনিক ব্যবস্থা, হরিরামপুর যুবদল নেতা শাহীন বহিষ্কার

  • Reporter Name
  • সময়: ১১:৪০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৩ Time View

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের সদস্যসচিব আবু সাদাত মো. শাহীনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

মঙ্গলবার (২৫ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি, আদর্শ ও সংহতিবিরোধী নানা অনাচারের কারণে আবু সাদাত মো. শাহীনকে প্রাথমিক সদস্যপদসহ যুবদলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর হয়েছে।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশক্রমে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা শাহীনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে শাহীন দাবি করেন, পদ্মা নদীর নৌ-চ্যানেল চার্জ আদায়ের জন্য তিনি বৈধ প্রক্রিয়ায় সরকারি ইজারা নিয়েছেন। সেখানে কোনো ধরনের চাঁদাবাজি করা হয় না।

এদিকে একটি মামলার প্রতিবাদে সোমবার হরিরামপুর থানায় ঘেরাও কর্মসূচির ডাক দেন শাহীন। এ সময় তিনি প্রশাসনের ভেতরে আওয়ামী লীগের ‘দালালরা ঘাপটি মেরে আছে’ বলে অভিযোগ করেন। পরে থানা ঘেরাও করা না হলেও থানার সামনে সমাবেশ করে প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।

এ বিষয়ে মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন বলেন, যুবদলের ব্যানারে থেকে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ নেই। কেউ যত বড় ক্ষমতাশালীই হোক, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, “মোল্লা শাহীন কোনো ধরনের অন্যায়ের শিকার হয়ে থাকলে শান্তিপূর্ণভাবে তার প্রতিবাদ করতে পারতেন, মানববন্ধন করতে পারতেন। এভাবে থানা ঘেরাও করার কোনো সুযোগ নেই। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। কোনো ব্যক্তির দায় যেমন দল নেবে না, তেমনি তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ও আমরা নেব না।”

আরও পড়ুনঃ  কালিগঞ্জ সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন থানার নবাগত ওসি মোঃ শাহিনুর রহমান

থানা ঘেরাও কর্মসূচি প্রসঙ্গে মোল্লা শাহীন বলেন, মিথ্যা মামলার প্রতিবাদে কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। তবে থানা ঘেরাও করা হয়নি, অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

তবে বহিষ্কৃত হরিরামপুর উপজেলা যুবদলের সদস্যসচিব আবু সাদাত মো. শাহীন মোল্লার বহিষ্কারের বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tag :
জনপ্রিয় নিউজ

বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

অভিযোগের পরই সাংগঠনিক ব্যবস্থা, হরিরামপুর যুবদল নেতা শাহীন বহিষ্কার

সময়: ১১:৪০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের সদস্যসচিব আবু সাদাত মো. শাহীনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

মঙ্গলবার (২৫ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি, আদর্শ ও সংহতিবিরোধী নানা অনাচারের কারণে আবু সাদাত মো. শাহীনকে প্রাথমিক সদস্যপদসহ যুবদলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর হয়েছে।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশক্রমে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা শাহীনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে শাহীন দাবি করেন, পদ্মা নদীর নৌ-চ্যানেল চার্জ আদায়ের জন্য তিনি বৈধ প্রক্রিয়ায় সরকারি ইজারা নিয়েছেন। সেখানে কোনো ধরনের চাঁদাবাজি করা হয় না।

এদিকে একটি মামলার প্রতিবাদে সোমবার হরিরামপুর থানায় ঘেরাও কর্মসূচির ডাক দেন শাহীন। এ সময় তিনি প্রশাসনের ভেতরে আওয়ামী লীগের ‘দালালরা ঘাপটি মেরে আছে’ বলে অভিযোগ করেন। পরে থানা ঘেরাও করা না হলেও থানার সামনে সমাবেশ করে প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।

এ বিষয়ে মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন বলেন, যুবদলের ব্যানারে থেকে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ নেই। কেউ যত বড় ক্ষমতাশালীই হোক, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, “মোল্লা শাহীন কোনো ধরনের অন্যায়ের শিকার হয়ে থাকলে শান্তিপূর্ণভাবে তার প্রতিবাদ করতে পারতেন, মানববন্ধন করতে পারতেন। এভাবে থানা ঘেরাও করার কোনো সুযোগ নেই। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। কোনো ব্যক্তির দায় যেমন দল নেবে না, তেমনি তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ও আমরা নেব না।”

আরও পড়ুনঃ  পাহাড়ের উন্নয়নে মানবসম্পদ গঠনে প্রশিক্ষণের ওপর জোর দিতে বললেন প্রতিমন্ত্রী মীর হেলাল