Dhaka ০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মাত্র এক রাতের বৃষ্টিতে নওগাঁর বদলগাছীতে ২৬০ মিমি বৃষ্টিপাতের রেকর্ড ১৫ মিনিটে ৩ গোল দিয়ে আর্জেন্টিনার বিজয় বারুইপুর কাণ্ডে মোমবাতি হাতে শত শত মানুষের প্রতিবাদ, রাজনীতি নয়- দোষীর ফাঁসি চাই। দিনাজপুর বীরগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জাল হোসেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন সহজ-সরল, কৃষক-শ্রমিক, মজলুম এবং মেহনতি মানুষের মুক্তির কণ্ঠস্বর ও আলোকবর্তিকা নরসিংদীর গ্রীন লাইফ (প্রা:)হাসপাতালে মোবাইল কোর্ট। অর্থ দন্ড,এক্সরে কক্ষটি সিলগালা নবীনগরে স্কুলকক্ষে অভিযান, মাদক সেবনের অভিযোগে আটক ১ দেশকে বাঁচাতে প্রগতিশীল সাংবাদিকদের লেখনী গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে-মহিবুল হাসান চৌধুরী নওফেল টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার তৃণমূলের প্রতিবাদ মিছিলে সহিত বিজেপি কর্মীদের সংঘর্ষ ও চোর চোর স্লোগান
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

অসহায় বাবার তিন সন্তান নিয়ে জঙ্গলে বসবাস, সাহায্যের আবেদন এলাকাবাসীর”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০ নং বিসকা ইউনিয়নে ভূমিহীন রিপন মিয়া (৪৫) পরিবার-পরিজন নিয়ে চরম দুঃসহ জীবনযাপন করছেন। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে তিনি বসবাস করছেন মেছেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের একটি জঙ্গলে। পলিথিন দিয়ে তৈরি অস্থায়ী চাউনিতেই ঝড়-বৃষ্টি ও রোদে রাতদিন কাটাতে বাধ্য হচ্ছেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, রিপন মিয়া শারীরিকভাবে অসুস্থ হওয়ায় নিয়মিত কাজ করতে পারেন না। ফলে পরিবারে অভাব-অনটন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। কাজ না পেলে অনাহারে-অর্ধাহারে দিন কাটাতে হয় পুরো পরিবারকে। বিশেষ করে তিনটি সন্তান নিয়ে তার এই দুর্দশা আরও করুণ হয়ে উঠেছে।

মানবতাহীন জীবনযাপন করা এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। তারা বলেন, “অবিলম্বে সরকারি আশ্রয়ণ প্রকল্প বা মানবিক সহায়তার মাধ্যমে রিপন মিয়া ও তার পরিবারকে সহায়তা করা প্রয়োজন।”

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ কেউ জানিয়েছেন, বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আনা হবে। পাশাপাশি জরুরি সহায়তা প্রদানের উদ্যোগ চলছে।

এলাকাবাসীর দাবি—অসহায় রিপন মিয়ার পরিবারকে দ্রুত সরকারি আশ্রয়ণ প্রকল্পে অন্তর্ভুক্ত করে তাদের মাথাগোঁজার ঠাঁই ও ন্যূনতম মানবিক সহায়তা নিশ্চিত করা হোক।

আরও পড়ুনঃ  বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

মাত্র এক রাতের বৃষ্টিতে নওগাঁর বদলগাছীতে ২৬০ মিমি বৃষ্টিপাতের রেকর্ড

অসহায় বাবার তিন সন্তান নিয়ে জঙ্গলে বসবাস, সাহায্যের আবেদন এলাকাবাসীর”

সময়: ১২:২৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০ নং বিসকা ইউনিয়নে ভূমিহীন রিপন মিয়া (৪৫) পরিবার-পরিজন নিয়ে চরম দুঃসহ জীবনযাপন করছেন। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে তিনি বসবাস করছেন মেছেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের একটি জঙ্গলে। পলিথিন দিয়ে তৈরি অস্থায়ী চাউনিতেই ঝড়-বৃষ্টি ও রোদে রাতদিন কাটাতে বাধ্য হচ্ছেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, রিপন মিয়া শারীরিকভাবে অসুস্থ হওয়ায় নিয়মিত কাজ করতে পারেন না। ফলে পরিবারে অভাব-অনটন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। কাজ না পেলে অনাহারে-অর্ধাহারে দিন কাটাতে হয় পুরো পরিবারকে। বিশেষ করে তিনটি সন্তান নিয়ে তার এই দুর্দশা আরও করুণ হয়ে উঠেছে।

মানবতাহীন জীবনযাপন করা এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। তারা বলেন, “অবিলম্বে সরকারি আশ্রয়ণ প্রকল্প বা মানবিক সহায়তার মাধ্যমে রিপন মিয়া ও তার পরিবারকে সহায়তা করা প্রয়োজন।”

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ কেউ জানিয়েছেন, বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আনা হবে। পাশাপাশি জরুরি সহায়তা প্রদানের উদ্যোগ চলছে।

এলাকাবাসীর দাবি—অসহায় রিপন মিয়ার পরিবারকে দ্রুত সরকারি আশ্রয়ণ প্রকল্পে অন্তর্ভুক্ত করে তাদের মাথাগোঁজার ঠাঁই ও ন্যূনতম মানবিক সহায়তা নিশ্চিত করা হোক।

আরও পড়ুনঃ  বিশ্বম্ভরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত