মোঃ শহীদুল ইসলাম, বিশেষ প্রতিবেদক
বান্দরবানের আজিজনগর সাংগঠনিক থানা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ৩ অক্টোবর বান্দরবান জেলা শ্রমিক দলের অনুমোদনে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে মো. সেলিম উদ্দীনকে আহ্বায়ক, মো. হামিদ কল্লোলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আবদুশ শুকুরকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মফিজুর রহমান, মোজাম্মেল হোসেন পিন্টু, মো. ইসমাইল হোসেন, মো. কামাল উদ্দীন, দিদারুল হোসেন, মহিউদ্দীন ড্রাইভার ও জসিম উদ্দীন।
সদস্য হিসেবে রয়েছেন সাহাবউদ্দীন, আলাউদ্দীন ড্রাইভার, মো. আলমগীর, মো. আক্তার হোসেন, মো. সোহেল, নুরুল আলম, হুমায়ন কবির, সাদেকুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, মো. মুছা মিয়া, হাফেজ মো. ইউনুছ, মো. হারুন ড্রাইভার, সেলিম উদ্দীন, শিন্তুই মুরুং, দিদার হোসেন, মো. ইসমাইল, গিয়াস উদ্দীন, আবুল কালাম স্বপন, শওকত হোসেন, মো. নুরুন নবী ও মো. বেলাল।
৩১ সদস্যের এ আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব—শীর্ষ তিন পদে নেতৃত্ব নির্ধারণের পাশাপাশি সাতজনকে যুগ্ম আহ্বায়ক এবং ২১ জনকে সদস্য করা হয়েছে।
নতুন কমিটি অনুমোদনের মধ্য দিয়ে আজিজনগর সাংগঠনিক থানা শাখায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নতুন সাংগঠনিক কাঠামো গঠিত হলো।
Reporter Name 





















