Dhaka ০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা সিরাজুল ইসলাম মোল্লাকে ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ, শিবপুরে দোয়া বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কৃষক কার্ড কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নবীনগরে উপ-সচিব আশরাফুল আফসারের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল শহীদ জিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আবু সাঈদ নিহতের ঘটনায় বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার লালমনিরহাট সদরে টিআর-কাবিখা ও আবাসন প্রকল্প বাস্তবায়ন নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি বালিয়াকান্দিতে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আদমদীঘিতে কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ, ভোগান্তিতে ৪০ পরিবার

  • Reporter Name
  • সময়: ০৯:০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৫ Time View

মিরু হাসান, বগুড়া প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে কাঁটাতারের বেড়া দিয়ে প্রায় ২৮ বছর ধরে ব্যবহৃত একটি চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ওই পথ ব্যবহারকারী অন্তত ৪০টি পরিবার চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে প্রসূতি নারী, বয়স্ক, অসুস্থ ব্যক্তি, শিক্ষার্থী ও জরুরি রোগীদের চলাচলে ভোগান্তি বেড়েছে।

সমস্যার সমাধান চেয়ে ভুক্তভোগীরা স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আদমদীঘি সদর ইউনিয়নের তালশন মহল্লায় হাসপাতালের পূর্ব পাশে কৃষক ও দিনমজুরসহ প্রায় ২০০ মানুষের বসবাস। দীর্ঘদিন ধরে তাঁরা একটি নির্দিষ্ট পথ দিয়ে চলাচল করে আসছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, গত ২৯ আগস্ট ভোরে আব্দুল হাকিমের ছেলেরা জিআই তারের বেড়া দিয়ে ওই চলাচলের পথ বন্ধ করে দেন। তাঁদের দাবি, ওই পরিবারের কয়েকটি গাছ চলাচলের পথের জায়গায় পড়ায় দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে প্রশাসনের উদ্যোগে সরকারি সার্ভেয়ার এমদাদুল হক জায়গা মাপজোখ করে রাস্তার স্থান নির্ধারণ এবং গাছ অপসারণের নির্দেশ দেন। তবে গাছ কাটার জন্য সময় চেয়ে পরে নানা অজুহাতে বিষয়টি ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ করেন তাঁরা।

একপর্যায়ে কাঁটাতারের বেড়া দিয়ে পুরো পথ বন্ধ করে দেওয়া হয়। এতে স্থানীয়দের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। ভুক্তভোগীরা বলেন, জরুরি প্রয়োজনে রোগী নিয়ে যাওয়া, প্রসূতি নারী, বয়স্ক ও শিক্ষার্থীদের চলাচলে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। এমনকি কোনো বাসিন্দার মৃত্যু হলে মরদেহ নিয়ে যাওয়ার ক্ষেত্রেও সমস্যা তৈরি হবে বলে তাঁরা জানান।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রশাসনসহ বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় সর্বশেষ গত ২ সেপ্টেম্বর বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।

এ বিষয়ে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযোগটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। যত দ্রুত সম্ভব সমস্যাটির সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  জাতীয় কাবাডিতে চ্যাম্পিয়ন জারিন তাসনিম, পরিবার-শিক্ষক-সহপাঠীদের মধ্যে আনন্দ
Tag :
জনপ্রিয় নিউজ

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

আদমদীঘিতে কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ, ভোগান্তিতে ৪০ পরিবার

সময়: ০৯:০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

মিরু হাসান, বগুড়া প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে কাঁটাতারের বেড়া দিয়ে প্রায় ২৮ বছর ধরে ব্যবহৃত একটি চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ওই পথ ব্যবহারকারী অন্তত ৪০টি পরিবার চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে প্রসূতি নারী, বয়স্ক, অসুস্থ ব্যক্তি, শিক্ষার্থী ও জরুরি রোগীদের চলাচলে ভোগান্তি বেড়েছে।

সমস্যার সমাধান চেয়ে ভুক্তভোগীরা স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আদমদীঘি সদর ইউনিয়নের তালশন মহল্লায় হাসপাতালের পূর্ব পাশে কৃষক ও দিনমজুরসহ প্রায় ২০০ মানুষের বসবাস। দীর্ঘদিন ধরে তাঁরা একটি নির্দিষ্ট পথ দিয়ে চলাচল করে আসছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, গত ২৯ আগস্ট ভোরে আব্দুল হাকিমের ছেলেরা জিআই তারের বেড়া দিয়ে ওই চলাচলের পথ বন্ধ করে দেন। তাঁদের দাবি, ওই পরিবারের কয়েকটি গাছ চলাচলের পথের জায়গায় পড়ায় দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে প্রশাসনের উদ্যোগে সরকারি সার্ভেয়ার এমদাদুল হক জায়গা মাপজোখ করে রাস্তার স্থান নির্ধারণ এবং গাছ অপসারণের নির্দেশ দেন। তবে গাছ কাটার জন্য সময় চেয়ে পরে নানা অজুহাতে বিষয়টি ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ করেন তাঁরা।

একপর্যায়ে কাঁটাতারের বেড়া দিয়ে পুরো পথ বন্ধ করে দেওয়া হয়। এতে স্থানীয়দের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। ভুক্তভোগীরা বলেন, জরুরি প্রয়োজনে রোগী নিয়ে যাওয়া, প্রসূতি নারী, বয়স্ক ও শিক্ষার্থীদের চলাচলে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। এমনকি কোনো বাসিন্দার মৃত্যু হলে মরদেহ নিয়ে যাওয়ার ক্ষেত্রেও সমস্যা তৈরি হবে বলে তাঁরা জানান।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রশাসনসহ বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় সর্বশেষ গত ২ সেপ্টেম্বর বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।

এ বিষয়ে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযোগটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। যত দ্রুত সম্ভব সমস্যাটির সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  তাহিরপুরের যাদুকাটা-১ ও ২ বালুমহালে বালু উত্তোলন তিন মাস স্থগিত