Dhaka ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরাপত্তা চাইল মাইজভাণ্ডারী পক্ষ

  • Reporter Name
  • সময়: ০৮:২৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪১ Time View

বিশেষ প্রতিনিধি

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬: নিউইয়র্কে অনুষ্ঠিত “One World: One Humanity” আন্তর্জাতিক সম্মেলনে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারীর অংশগ্রহণকে কেন্দ্র করে ছড়ানো মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ জানিয়েছে আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মুক্তিযোদ্ধা মাখদুমা নার্গিস মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার সহ-সভাপতি মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী। লিখিত বক্তব্য উপস্থাপন করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসলাম হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শাহ মোহাম্মদ আব্দুল বারি।

এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহ আলম, খলিফা মোহাম্মদ মুকিম আলী, খলিফা মোহাম্মদ আব্দুল মোতালেব, খলিফা মোহাম্মদ মোশারফ হোসেন, খলিফা মোঃ শাজাহানসহ আঞ্জুমান নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বলা হয়, ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ২৯ আগস্ট নিউইয়র্কে অনুষ্ঠিত “One World: One Humanity” সম্মেলনে সম্মানিত প্যানেলিস্ট হিসেবে আমন্ত্রিত হয়ে অংশ নেন। সম্মেলনটি বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে শান্তি, মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তঃধর্মীয় সম্প্রীতি নিয়ে সংলাপের উদ্দেশ্যে আয়োজিত হয়।

বক্তারা বলেন, সম্মেলনটিকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক বা ধর্মীয় সংগঠনের অনুষ্ঠান হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর। বিশেষ করে এটি RSS-এর অনুষ্ঠান এবং ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী সেখানে অংশ নিয়েছেন—এমন প্রচারণারও তারা প্রতিবাদ জানান। তাদের দাবি, আমন্ত্রণপত্রে RSS-এর কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের কথা উল্লেখ ছিল না।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সম্মেলনে মুসলিম বিশ্বের বিভিন্ন স্কলার ও ধর্মীয় নেতার সম্পৃক্ততা ছিল। প্রায় ৩০টি দেশের ১৮০ জন ধর্মীয় নেতা এতে অংশ নেন বলে আয়োজক-সংশ্লিষ্ট তথ্যের বরাত দেওয়া হয়।

বক্তারা জানান, সম্মেলনে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ইসলামের শান্তি, মানবতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দর্শন এবং মদীনা সনদের শান্তিপূর্ণ সহাবস্থানের দৃষ্টান্ত তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যও তুলে ধরেন।

আরও পড়ুনঃ  পাইকগাছায় গদাইপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

সংবাদ সম্মেলনে অপপ্রচার বন্ধ করে কোনো তথ্য প্রকাশের আগে তা যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়ার জন্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানানো হয়।

এ ছাড়া বিভিন্ন মাধ্যমে ছড়ানো অপপ্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী, তাঁর পরিবার ও মাইজভাণ্ডার দরবার শরিফের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, মতভিন্নতা থাকতে পারে, তবে সত্যকে বিকৃত করার সুযোগ নেই। তারা অপপ্রচারের পরিবর্তে সত্য ও সম্প্রীতির বার্তা প্রচারে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার অনুরোধ করেন।

মোহাম্মদ ইব্রাহিম মিয়া
কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক
আঞ্জুমানে রহমানিয়া মাইজভাণ্ডারীয়া

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরাপত্তা চাইল মাইজভাণ্ডারী পক্ষ

সময়: ০৮:২৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

বিশেষ প্রতিনিধি

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬: নিউইয়র্কে অনুষ্ঠিত “One World: One Humanity” আন্তর্জাতিক সম্মেলনে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারীর অংশগ্রহণকে কেন্দ্র করে ছড়ানো মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ জানিয়েছে আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মুক্তিযোদ্ধা মাখদুমা নার্গিস মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার সহ-সভাপতি মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী। লিখিত বক্তব্য উপস্থাপন করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসলাম হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শাহ মোহাম্মদ আব্দুল বারি।

এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহ আলম, খলিফা মোহাম্মদ মুকিম আলী, খলিফা মোহাম্মদ আব্দুল মোতালেব, খলিফা মোহাম্মদ মোশারফ হোসেন, খলিফা মোঃ শাজাহানসহ আঞ্জুমান নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বলা হয়, ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ২৯ আগস্ট নিউইয়র্কে অনুষ্ঠিত “One World: One Humanity” সম্মেলনে সম্মানিত প্যানেলিস্ট হিসেবে আমন্ত্রিত হয়ে অংশ নেন। সম্মেলনটি বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে শান্তি, মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তঃধর্মীয় সম্প্রীতি নিয়ে সংলাপের উদ্দেশ্যে আয়োজিত হয়।

বক্তারা বলেন, সম্মেলনটিকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক বা ধর্মীয় সংগঠনের অনুষ্ঠান হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর। বিশেষ করে এটি RSS-এর অনুষ্ঠান এবং ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী সেখানে অংশ নিয়েছেন—এমন প্রচারণারও তারা প্রতিবাদ জানান। তাদের দাবি, আমন্ত্রণপত্রে RSS-এর কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের কথা উল্লেখ ছিল না।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সম্মেলনে মুসলিম বিশ্বের বিভিন্ন স্কলার ও ধর্মীয় নেতার সম্পৃক্ততা ছিল। প্রায় ৩০টি দেশের ১৮০ জন ধর্মীয় নেতা এতে অংশ নেন বলে আয়োজক-সংশ্লিষ্ট তথ্যের বরাত দেওয়া হয়।

বক্তারা জানান, সম্মেলনে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ইসলামের শান্তি, মানবতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দর্শন এবং মদীনা সনদের শান্তিপূর্ণ সহাবস্থানের দৃষ্টান্ত তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যও তুলে ধরেন।

আরও পড়ুনঃ  শ্যামনগরে নেই নারীবান্ধব আশ্রয়কেন্দ্র, সংস্কার ও বাজেট বরাদ্দের দাবি