Dhaka ০৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার বকশীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া গাইবান্ধায় এসপির বাংলোতে পুলিশ কনস্টেবলের আ*ত্ম*হত্যা বোয়ালমারীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত মধ্যনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রূপনগর গ্রামবাসীর র‍্যালি ও দোয়া মাহফিল ভোলাহাটে গভীর রাতে ডিপের তিন ট্রান্সফর্মার চুরি সুনামগঞ্জের ব্যবসায়ীদের নির্ভয়ে ব্যবসা করার আহ্বান এমপি নূরুলের দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলি ব্রিজের উদ্বোধন কালিয়াকৈরে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত, বর্ণাঢ্য জশনে জুলুস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আবার ও তেঁতুলিয়ায় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে

মোঃখাদেমুল ইসলাম,পঞ্চগড় জেলা প্রতিনিধি :দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বছরের মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে হঠাৎ করেই স্থানীয়দের চোখে ধরা পড়েছিলো পৃথিবীর সবচেয়ে বড় পর্বতমালা হিমালয় ও কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম নৈসর্গিক রূপ।

ঝকঝকে কাঁচের মতো স্বচ্ছ নীল আকাশ আর পরিচ্ছন্ন প্রাকৃতিক পরিবেশে এই পর্বত দেখা মিলছে পঞ্চগড় তেঁতুলিয়া থেকে। তবে গেলো মাসের খালি চোখেই ধরা পড়েছিলো কাঞ্চনজঙ্ঘার রূপ।

স্থানীয়রা জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে হিমালয় পর্বত ও কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম নৈসর্গিক রূপ। খালি চোখেই দেখা গেলো কাঞ্চনজঙ্ঘার রূপ।বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দূর থেকে পর্বতশৃঙ্গটি যেন আকাশের বুকে ধূসর প্রকাণ্ড পাহাড়ের ওপর একগুচ্ছ রঙিন আঁচড়। কখনো তা শ্বেতশুভ্র, কখনো সূর্য-কমলা। বাংলাদেশের উত্তরবঙ্গের কয়েকটি জেলা থেকে চলতি বছরও বেশ পরিষ্কারভাবে কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখার জন্য অনেকেই এসব জেলায় ভিড় করছেন। ফেসবুকেও অনেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার ছবি পোস্ট করছেন।

পঞ্চগড়, তেঁতুলিয়া বাসিন্দা সোহরাব আলী,মোবারক হোসেন বলেন, ‘প্রতি বছরই এই সময়ে আমাদের জেলা থেকে কম বেশি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু এই বছরের মতো এতো পরিষ্কারভাবে অনেক বছর দেখা যায়নি।’

তিনি জানান, ‘জেলার সব প্রায় সব জায়গা থেকেই শুভ্র সাদা বরফে আচ্ছাদিত পর্বতমালাটি দেখা যাচ্ছে। এমনকি কোন কোন স্থান থেকে পর্বতমালার নীচের কয়েকটি শহরের ঘরবাড়ি, আলো, গাড়ি চলাচলও দেখা যাচ্ছে।’

কাঞ্চনজঙ্ঘা পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় একটি আকর্ষণ। ভারতের অন্যতম শৈল শহর দার্জিলিং, ঘুম বা কালিম্পংয়ের প্রধান আকর্ষণ কাঞ্চনজঙ্ঘা। এটি ভারতের সিকিম ও নেপাল জুড়ে অবস্থিত। এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। এর উচ্চতা ৮,৫৮৬ মিটার বা ২৪, ১৬৯ ফুট।

বাংলাদেশ থেকে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য দেখতে চাইলে যেতে হবে পঞ্চগড়ে। পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা দেশের সর্বউত্তরের প্রান্তে অবস্থিত। তেঁতুলিয়ার হৃদয়ে রয়েছে একটি ঐতিহাসিক ডাকবাংলো—যার স্থাপত্যে ফুটে উঠেছে পুরনো ব্রিটিশ ভিক্টোরিয়ান শৈলীর ছোঁয়া। জনশ্রুতি আছে, এই মনোরম ডাকবাংলোটি নির্মাণ করেছিলেন কুচবিহারের রাজা।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় মহানবী (সা.)-এর জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

জেলা পরিষদ কর্তৃক পরিচালিত ডাকবাংলোটির পাশে তেঁতুলিয়া উপজেলা পরিষদের তত্ত্বাবধানে গড়ে তোলা হয়েছে সুন্দর একটি পিকনিক স্পট। দুটি স্থাপনা একসঙ্গে দারুণ এক দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। সৌন্দর্যমণ্ডিত এ জায়গাটি দেখার জন্য ভূমি থেকে প্রায় ১৫ থেকে ২০ মিটার উঁচুতে উঠতে হবে।

এর পাশ দিয়ে বয়ে গেছে স্রোতস্বিনী মহানন্দা। নদীর ওপারে ভারত আর এপারে সুউচ্চ গড়ের ওপর এই ডাকবাংলো ও পিকনিক স্পটটি। এই ডাকবাংলোর বারান্দা থেকেই দেখা যায় দূরের দিগন্তরেখায় ভেসে আছে কাঞ্চনজঙ্ঘা। এছাড়া তেঁতুলিয়ার অন্যান্য জায়গার মধ্যে বাংলাবান্ধা, বাইপাস, ভজনপুর করতোয়া সেতু, ভিতরগড় থেকেও দেখা যায় কাঞ্চনজঙ্ঘাকে।

রোদের আলোয় চিকচিক করতে থাকে কাঞ্চনজঙ্ঘার সেই মোহনীয় শোভা উপভোগ করার জন্য যেতে হবে শরতের শেষ কিংবা শীতের শুরুতেই। বিশেষ করে অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময়টাতে যাওয়া উত্তম। এই সময়টাতে আকাশ একদম পরিষ্কার থাকে। মেঘের সঙ্গে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার লুকোচুরি খেলার কোনো উপায় থাকে না।

Tag :
জনপ্রিয় নিউজ

বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

আবার ও তেঁতুলিয়ায় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে

সময়: ০৬:২১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

মোঃখাদেমুল ইসলাম,পঞ্চগড় জেলা প্রতিনিধি :দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বছরের মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে হঠাৎ করেই স্থানীয়দের চোখে ধরা পড়েছিলো পৃথিবীর সবচেয়ে বড় পর্বতমালা হিমালয় ও কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম নৈসর্গিক রূপ।

ঝকঝকে কাঁচের মতো স্বচ্ছ নীল আকাশ আর পরিচ্ছন্ন প্রাকৃতিক পরিবেশে এই পর্বত দেখা মিলছে পঞ্চগড় তেঁতুলিয়া থেকে। তবে গেলো মাসের খালি চোখেই ধরা পড়েছিলো কাঞ্চনজঙ্ঘার রূপ।

স্থানীয়রা জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে হিমালয় পর্বত ও কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম নৈসর্গিক রূপ। খালি চোখেই দেখা গেলো কাঞ্চনজঙ্ঘার রূপ।বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দূর থেকে পর্বতশৃঙ্গটি যেন আকাশের বুকে ধূসর প্রকাণ্ড পাহাড়ের ওপর একগুচ্ছ রঙিন আঁচড়। কখনো তা শ্বেতশুভ্র, কখনো সূর্য-কমলা। বাংলাদেশের উত্তরবঙ্গের কয়েকটি জেলা থেকে চলতি বছরও বেশ পরিষ্কারভাবে কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখার জন্য অনেকেই এসব জেলায় ভিড় করছেন। ফেসবুকেও অনেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার ছবি পোস্ট করছেন।

পঞ্চগড়, তেঁতুলিয়া বাসিন্দা সোহরাব আলী,মোবারক হোসেন বলেন, ‘প্রতি বছরই এই সময়ে আমাদের জেলা থেকে কম বেশি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু এই বছরের মতো এতো পরিষ্কারভাবে অনেক বছর দেখা যায়নি।’

তিনি জানান, ‘জেলার সব প্রায় সব জায়গা থেকেই শুভ্র সাদা বরফে আচ্ছাদিত পর্বতমালাটি দেখা যাচ্ছে। এমনকি কোন কোন স্থান থেকে পর্বতমালার নীচের কয়েকটি শহরের ঘরবাড়ি, আলো, গাড়ি চলাচলও দেখা যাচ্ছে।’

কাঞ্চনজঙ্ঘা পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় একটি আকর্ষণ। ভারতের অন্যতম শৈল শহর দার্জিলিং, ঘুম বা কালিম্পংয়ের প্রধান আকর্ষণ কাঞ্চনজঙ্ঘা। এটি ভারতের সিকিম ও নেপাল জুড়ে অবস্থিত। এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। এর উচ্চতা ৮,৫৮৬ মিটার বা ২৪, ১৬৯ ফুট।

বাংলাদেশ থেকে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য দেখতে চাইলে যেতে হবে পঞ্চগড়ে। পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা দেশের সর্বউত্তরের প্রান্তে অবস্থিত। তেঁতুলিয়ার হৃদয়ে রয়েছে একটি ঐতিহাসিক ডাকবাংলো—যার স্থাপত্যে ফুটে উঠেছে পুরনো ব্রিটিশ ভিক্টোরিয়ান শৈলীর ছোঁয়া। জনশ্রুতি আছে, এই মনোরম ডাকবাংলোটি নির্মাণ করেছিলেন কুচবিহারের রাজা।

আরও পড়ুনঃ  মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি