
মো: মারুফ, চট্টগ্রাম সিটি রির্পোটার:
ফটো চিত্রে, আপোষ জয়ধর
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হ-চট্টগ্রাম ৩ কতৃক শ্রমিকদের বেতন ,বোনাস, ছুটি ও আইনগত অধিকারসমূহ নিয়ে আয়োজিত মত বিনিময় সভায় শিল্প প্রতিষ্ঠানের মালিক, শ্রমিক প্রতিনিধি, সরকারি প্রশাসন এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৩ এর শিল্প পুলিশের এসপি মাহমুদা বেগম, জেলা প্রশাসক কার্যালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক, শ্রম অধিদপ্তরের শ্রম পরিচালক, কল কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর উপ মহাপরিচালক ,এডিশনাল এসপি, বন্দর ডিসি ডিজিএফআই, এন এস আই, বি জি এম ই এ
বি জি এ ই কে ,বেপজা, সি ই পি জেড, কে ই পি জেড , নির্বাচিত নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প গার্মেন্টস ,কলকারখানার প্রতিনিধি সহ বাংলাদেশ শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সভাপতি এম এ নাজিম উদ্দিন ,বাংলাদেশ ইউনিয়ন কেন্দ্রের সহ-সভাপতি চট্টগ্রাম জেলার সভাপতি শ্রম সংস্কার কমিশনের সাবেক সদস্য, বীর মুক্তিযোদ্ধা প্রখ্যাত শ্রমিক নেতা তপন দত্ত ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র টিউসির কেন্দ্রীয় কমিটির সংগঠক মোঃ আব্দুর রহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Reporter Name 


























