Dhaka ১০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খিলগাঁও থানা মাদকদ্রব্য , কিশোর গ্যাং ও অস্ত্র ব্যবসায়ী সন্ত্রাসীদের অভয়ারণ্য রাঙ্গাবালীতে পল্লী চিকিৎসকের বাড়িতে ডাকাতি, আহত ২, আটক ১ ভিজিএফের ৫ টন চাল আটক করে থানায় নেওয়ার পর নাটকীয় রশিদ তৈরি, পরে ফেরত দেওয়ার অভিযোগ কুড়িগ্রামে মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত আটঘরিয়ায় অনলাইন জুয়ার চক্রের ৫ সদস্য আটক ডুমুরিয়ায় চুকনগর গণহত্যা দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত চট্টগ্রামে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জামসহ ২৫১টি সিমকার্ড জব্দ ফায়ার সার্ভিসে ড্রাইভারের দৌরাত্ম্য! নিয়োগ-বদলি বাণিজ্য, অবৈধ সম্পদ ও নারী কেলেঙ্কারির অভিযোগে তোলপাড় মাদকের সিন্ডিকেটে জিম্মি সমাজ, সত্য লিখলেই সাংবাদিকদের ওপর হামলা কুড়িগ্রামে কমিউনিটি ক্লিনিক শক্তিশালীকরণে ওয়ার্ল্ড ভিশনের অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাঙ্গাবালীতে পল্লী চিকিৎসকের বাড়িতে ডাকাতি, আহত ২, আটক ১

  • Reporter Name
  • সময়: ০৯:৩৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৫ Time View

সাব্বির কাজী,
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক পল্লী চিকিৎসকের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় গৃহকর্তা রাসেল হাওলাদার ও তাঁর স্ত্রী আহত হয়েছেন। এসময় নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

মঙ্গলবার (২০ মে) দিবাগত গভীর রাতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহীনখালী গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রাসেল হাওলাদারের ভাই মো. হাসানাইন আহমেদ রাব্বী বাদী হয়ে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ২টার দিকে ৪ থেকে ৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ঘরের পশ্চিম পাশের জানালার কাঠ ভেঙে ঘরে প্রবেশ করে। পরে তারা গৃহকর্তা রাসেল হাওলাদারকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা ও চোখ বেঁধে ফেলে। এসময় তাকে মারধর ও কুপিয়ে আহত করা হয়। ডাকাতদের হামলায় রাসেলের স্ত্রীও আহত হন।

একপর্যায়ে ডাকাতরা ঘরে থাকা প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা, ২ ভরির বেশি স্বর্ণালংকার, একাধিক মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাত দল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে রাসেল হাওলাদার চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর বুধবার সকালে অভিযান চালিয়ে একই এলাকা থেকে রুবেল নাগর (৩৫) নামের এক যুবককে আটক করেছে রাঙ্গাবালী থানা পুলিশ।

রাঙ্গাবালী থানার তদন্ত কর্মকর্তা ওসি ইলিয়াস জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুনঃ  কাপড় ব্যবসার আড়ালে গাঁজার সাম্রাজ্য, ইপিজেড থানার অভিযানে নারীসহ ৭ কেজি গাঁজা উদ্ধার
Tag :
জনপ্রিয় নিউজ

খিলগাঁও থানা মাদকদ্রব্য , কিশোর গ্যাং ও অস্ত্র ব্যবসায়ী সন্ত্রাসীদের অভয়ারণ্য

রাঙ্গাবালীতে পল্লী চিকিৎসকের বাড়িতে ডাকাতি, আহত ২, আটক ১

সময়: ০৯:৩৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সাব্বির কাজী,
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক পল্লী চিকিৎসকের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় গৃহকর্তা রাসেল হাওলাদার ও তাঁর স্ত্রী আহত হয়েছেন। এসময় নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

মঙ্গলবার (২০ মে) দিবাগত গভীর রাতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহীনখালী গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রাসেল হাওলাদারের ভাই মো. হাসানাইন আহমেদ রাব্বী বাদী হয়ে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ২টার দিকে ৪ থেকে ৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ঘরের পশ্চিম পাশের জানালার কাঠ ভেঙে ঘরে প্রবেশ করে। পরে তারা গৃহকর্তা রাসেল হাওলাদারকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা ও চোখ বেঁধে ফেলে। এসময় তাকে মারধর ও কুপিয়ে আহত করা হয়। ডাকাতদের হামলায় রাসেলের স্ত্রীও আহত হন।

একপর্যায়ে ডাকাতরা ঘরে থাকা প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা, ২ ভরির বেশি স্বর্ণালংকার, একাধিক মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাত দল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে রাসেল হাওলাদার চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর বুধবার সকালে অভিযান চালিয়ে একই এলাকা থেকে রুবেল নাগর (৩৫) নামের এক যুবককে আটক করেছে রাঙ্গাবালী থানা পুলিশ।

রাঙ্গাবালী থানার তদন্ত কর্মকর্তা ওসি ইলিয়াস জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুনঃ  বগুড়ায় ধানক্ষেত থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার